১১:০০ এম
৩ জুন ২০২৬ তারিখে, বেলা ১৩টা ৩০ মিনিটের দিকে পোরশা থানাধীন বিষ্ণুপুরগ্রামের এক ব্যক্তির আম বাগানের ভিতর গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালানো হয়। অভিযানে ০২ জন মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়িদের মধ্যে ১। মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ সেতাবুর, গ্রাম-শ্রীকৃষ্ণপুর এবং ২। মোঃ মেহেদী হাসান (২০), পিতা-সানাউল্লাহ, সাং-বিষ্ণুপুর। দুজনই পোরশা থানার অধীনে নওগাঁ জেলার বাসিন্দা। তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গীর ডান কোচ ও প্যান্টের পকেট থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃত মাদক ব্যবসায়িদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক বিরোধী অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন