ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কক্সবাজারের উখিয়ায় ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নলকূপের গ্যাসের আগুন


কক্সবাজারের উখিয়ায় ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নলকূপের গ্যাসের আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাসের কারণে আগুনের ঘটনা ঘটেছে, যা ১২ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে, এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর একটি ফায়ার টিম কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে গত তিন দিন ধরে গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চলছিল। প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের একপর্যায়ে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং এরপর থেকে আগুন জ্বলতে থাকে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস নির্গত হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব না হওয়ায় মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলে ওঠার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেনাবাহিনীর ফায়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন।

এমই

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানকে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


পাকিস্তানকে পরাজিত করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। লাহোরে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। এর জবাবে, শ্রীলঙ্কা ১৮.১ ওভারে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ের মাধ্যমে কুশল মেন্ডিসের দল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের সঙ্গে জায়গা করে নিল।

টস হারার পর ব্যাটিং করতে নেমে পাকিস্তান শুরু থেকেই সমস্যায় পড়ে। এক পর্যায়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে শাহিন আফ্রিদির দল। এরপর আর তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ২৫.৩ ওভারে পাকিস্তানের ইনিংস ১১০ রানে শেষ হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। হাসান নেওয়াজ ১৭ রান করেন। শাহিন শাহ আফ্রিদি ১৫ এবং আরাফাত মিনহাস ১০ রান সংগ্রহ করেন। বাকিরা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ছিলেন ম্যাচের সবচেয়ে সফল বোলার। তিনি একাই পাঁচ উইকেট তুলে নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। আভিষ্কা ফার্নান্ডো ও কামিন্দু মেন্ডিস ৪১ বলে ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। আভিষ্কা ১৬ এবং কুশল মেন্ডিস ৮ রান করে ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি লঙ্কানদের।

কামিন্দু ৬০ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। পবন রথনায়েকে অপরাজিত থাকেন ২৩ রানে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল পাকিস্তান। তবে এবার ব্যাটিং ব্যর্থতায় হতাশ হতে হলো তাদের।

এদিকে, এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা

আন্তর্জাতিক ডেস্ক

রাজশাহী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা
 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক থেকে একটি চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করেছে আনসার সদস্যরা। এ সময় কৌশলে প্রাচীর উপর দিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত চোর। উদ্ধার করা সাইকেলটি বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পে জমা রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে সাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় দায়িত্ব পালন করেন পিসি মোঃ শাহিন আলম (আইডি নং-৩৩৬৯৩), এপিসি মোহাম্মদ শফিকুল ইসলাম (আইডি নং-২৯৩৯৬) এবং আনসার সদস্য মোহাম্মদ নাসিম আহম্মদ (আইডি নং-৭৯০৫২)।

উদ্ধার হওয়া সাইকেলটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে আনসার ক্যাম্পে নিরাপদে জমা রাখা হয়েছে। সাইকেলটির প্রকৃত মালিককে প্রয়োজনীয় পরিচয় ও মালিকানার প্রমাণসহ রুয়েটের আনসার ক্যাম্পে যোগাযোগ করার জন্য জানিয়েছেন পিসি মোঃ শাহিন আলম।

রুয়েট ক্যাম্পাসে চুরি হওয়া সম্পদ উদ্ধার ও নিরাপদে সংরক্ষণে দায়িত্বরত আনসার সদস্যদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসংশনীয় বলে জানিয়েছেন রুয়েট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনা, বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বৃদ্ধি এবং তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটজাত পণ্যে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারের সম্ভাবনা তুলে ধরেন।

সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, স্পেনের সেভিলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিয়মিত সংলাপ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সিটি কর্পোরেশনের প্রশাসক ও আসলে সংসদ সদস্যের উপস্থিতিতে শুভ উদ্বোধন

২৭ শে অক্টোবর রোজ মঙ্গলবার,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০, ২১, ২৩ নং ওয়ার্ড
এর বিভিন্ন রাস্তা, ড্রেনের কাজের উদ্ভোদন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান ও মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ -০৫ জনাব আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল কাউসার আশাসহ বন্দর থানা বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%