ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল


ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার সিয়াম নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি'র প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বাস স্ট্যান্ডে পৌঁছে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার। পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সি ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়। তাদের এর চরম মূল্য দিতে হবে। বক্তরা এ হত্যাকান্ডসহ ৫ আগষ্টের পূর্বে সকল হত্যা কান্ডের দ্রুত বিচার দাবী করেন।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো ঝালকাঠি মালিক সমিতির 'লিসা' (খুলনা মেট্রো-ব-১১০০৫১) এবং বরিশাল মালিক সমিতির 'বাহক' (বরিশাল মেট্রো-ব-১১০১৩২। বাসের ভিতর থাকা হেল্পার সিয়ামের মৃত্যু হয়।

আরও পড়ুন: নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


র‌্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য নিয়ে তাইপে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : ‘এশিয়া রাগবি এমিরেটস সেভেন্স ট্রফি’ আগামী ২১ ও ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল।

বাংলাদেশ রাগবি ফেডারেশন বুধবার দুপুরে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে দলের অংশগ্রহণ ও প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, জাতীয় দলের অধিনায়ক ওবায়দুর রহমান, টিম ম্যানেজার সাঈদ আহমেদ, দলের স্পন্সর প্রতিষ্ঠান বে গ্রুপের পরিচালক আসিফুর রহমান এবং কিট স্পন্সর সেইলরের প্রতিনিধি সাদেক।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক র‌্যাঙ্কিং তালিকার বাইরে রয়েছে। র‌্যাঙ্কিংয়ে না থাকায় আমরা এবারের এশিয়ান গেমসে অংশ নিতে পারিনি। তাই এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পুনরায় র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করাই আমাদের মূল লক্ষ্য।”

টিম ম্যানেজার সাঈদ আহমেদ জানান, এই আসরের শিরোপা জিততে পারলে বাংলাদেশের সামনে ‘এশিয়ান রাগবি এমিরেটস সিরিজে’ খেলার দরজা উন্মুক্ত হবে। তিনি আরও জানান, পাকিস্তানে অনুষ্ঠেয় আসন্ন সাউথ এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়েও কাজ চলছে। ভবিষ্যতে দলের মানোন্নয়নে বিদেশি কোচ আনার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অধিনায়ক ওবায়দুর রহমান দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী হয়ে বলেন, “অনুশীলনে দলের সবাই ফিটনেস ও টেকনিক- সবদিক থেকেই দারুণ সক্রিয় ছিল। টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জন করাই আমাদের সবার লক্ষ্য।”

চাইনিজ তাইপে সিটি স্টেডিয়ামে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক চাইনিজ তাইপে, ফিলিপাইন ও আফগানিস্তান অংশ নিচ্ছে। আসরকে সামনে রেখে দীর্ঘ এক মাস নিবিড় অনুশীলন শেষে ১২ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে থাকা একজন প্রবাসী খেলোয়াড় ইংল্যান্ড থেকে সরাসরি তাইপেতে দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া কোচ, ম্যানেজার ও ফিজিওসহ মোট ১৪ জনের একটি বহর ঢাকা থেকে চাইনিজ তাইপের উদ্দেশ্যে রওনা দেবে।

সংবাদ সম্মেলনে রাগবি ফেডারেশনের আগামী বছরের কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। আগামী জানুয়ারিতে বাংলাদেশ দল নেপাল সফরে যাবে। এরপর সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং বছরের শেষ দিকে ডিসেম্বরে ঢাকায় ‘এশিয়া রাগবি সেভেন্স’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাগবির নিয়মিত অনুশীলন ও হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে একটি স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মুক্তি নারী বিবেচনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মুক্তি নারী বিবেচনায়

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস, যিনি এ এন এম আয়াস নামেও পরিচিত, তার জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে। অন্যদিকে, একই মামলার অপর আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নিম্ন আদালত এ সিদ্ধান্ত প্রদান করে।

এর আগে, ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পরদিন, ১১ অক্টোবর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমি সহ মোট চারজনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। পরে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


রাজশাহী কলেজের শিক্ষার্থীরা ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলেন

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। উভয়েই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আটককৃতরা জানিয়েছেন, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে তারা উল্লেখ করেন যে, ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তারা দাবি করেছেন, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন এবং এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম মন্তব্য করেন, ‘ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের তল্লাশি চেকপোস্ট স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদারে পুলিশের তল্লাশি চেকপোস্ট স্থাপন

ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিরাজদিখান থানা পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করেছে।

চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পুলিশের এই উদ্যোগে মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহন তল্লাশি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও মহাসড়কে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%