০৬:৩৫ পি.এম
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রংপুর ও দিনাজপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জিএম অফিস রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস এবং কর্পোরেট শাখা প্রধান, পাশাপাশি প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ও উপশাখা প্রধান এবং আওতাধীন অফিস ও শাখাসমূহের নির্বাহীদের অংশগ্রহণে রংপুর শহরের বেগম রোকেয়া মিলনায়তনে এই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।
আরও পড়ুন: নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার
জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী এবং জিএম অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন