০৬:৩৪ পি.এম
বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের পরিবারের কর্তা লিটন শেখ কৌশলে পালিয়ে যান।
বুধবার (১৮ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক লিটন শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি করে একটি অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লাম (১৯)। তাদের স্বামী ও বাবা লিটন শেখ (৪২) ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, লিটন শেখ, তার স্ত্রী কুলসুম বেগম এবং ছেলে মিলে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, তাদের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন