ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ রুটে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা ভারতের


হরমুজ রুটে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা ভারতের

 

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর, ভারত সরকার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ না দেওয়ার নির্দেশ জারি করেছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে। জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিক সরবরাহকারী কোম্পানিগুলোকে এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।

ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর (ডিজি শিপিং) বুধবার গভীর রাতে এক নির্দেশ জারি করে ক্ষমতাসীন কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজে নতুন করে ভারতীয় নাবিক নিয়োগ করা যাবে না। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সাম্প্রতিক জাহাজ হামলার কারণে। গত তিন দিনে মধ্যপ্রাচ্যের জলসীমায় জাহাজে হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নৌপরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানায়, সংঘাতপূর্ণ এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং সেখানে কর্মরত নাবিকদের ঝুঁকি সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

ডিজি শিপিংয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, পারস্য উপসাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেখানে চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। এছাড়াও, নির্দেশে জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। জাহাজের অধিনায়কদের বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে, যাতে তারা পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং আশপাশের সমুদ্র অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করেন। আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থার জারি করা সতর্কবার্তা ও নিরাপত্তা নির্দেশনাগুলোও নিয়মিত অনুসরণ করার জন্য বলা হয়েছে।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী, নাবিক সরবরাহের ক্ষেত্রে ভারতের বিশ্বের তৃতীয় স্থান। বর্তমানে ভারতীয় নাবিকরা বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখের বেশি কাজ করছেন।

এদিকে, মঙ্গলবার জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার পর ভারত ইরানের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় দিল্লিতে ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সাথে সাথে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়ে গেছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানে উঠে দেশে ফিরতে পারলেন না ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


বিমানে উঠে দেশে ফিরতে পারলেন না ফখরুল

প্রবাসী ফখরুল ইসলাম নামে এক যুবক বিমানে উঠে দেশে ফেরা সম্ভব হয়নি, যিনি মৌলভীবাজারের বাসিন্দা। বিমানের অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি দেশে ফিরে আসতে পারেননি। পরে তাঁর মৃত্যু ঘটে।

জানা যায়, সোমবার (১৪ জুলাই) মৃত্যুবরণ করেন ফখরুল। তিনি জর্জিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে ফখরুল ইতালিতে দীর্ঘদিন কর্মজীবন কাটানোর পর রোববার (১২ জুলাই) তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাত্রার সময় আকাশসীমায় অবস্থানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত খারাপ হলে বিমানটি জর্জিয়ার একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সোমবার সেখানে তিনি মারা যান।

ফখরুলের পরিবার ও এলাকা বাসী গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য কামনা করছেন। বিশেষ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেয়ার দাবি করেছেন তারা।

ফখরুলের মামা লাল মিয়া জানান, সোমবার রাতে মৃত্যর সংবাদটি নিশ্চিত হওয়ার পর তাঁরা শোকে আপ্লুত হয়ে পড়েন। বর্তমানে ফখরুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পুলিশের এসআই মেহেদীর নেতৃত্বে অভিযান: বরিশালে ১ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদক ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


ডিবি পুলিশের এসআই মেহেদীর নেতৃত্বে অভিযান: বরিশালে ১ কেজি গাঁজাসহ শরীয়তপুরের মাদক ব্যবসায়ী আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. সেলিম খান (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এই সফল অভিযানটি ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গতকাল ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার রাত ৯:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ চৌকস টিম কাউনিয়া থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালায়। এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন টিমটি বিএসটিআই অফিসের সামনে চার রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপর ওত পেতে ছিল। এ সময় সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে সেলিম খানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মো. সেলিম খান শরীয়তপুর জেলার পালং থানার মনরা বাজার এলাকার (খান বাড়ী) মৃত রশিদ খান ও মৃত রহিমা খাতুনের পুত্র।

ডিবি পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের বিরুদ্ধে বিএমপির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৮ পি.এম


নারী ও শিশু সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতা বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

বৈশ্বিক সংঘাত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অস্থিতিশীলতা, পণ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং জ্বালানি সংকটের ফলে তৈরি হওয়া বহুমাত্রিক চাপের প্রেক্ষাপটে বাংলাদেশের নারী ও কন্যাশিশুদের সুরক্ষা এবং ক্ষমতায়নে জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উইমেন) আরও জোরদার সহযোগিতা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএন উইমেনের উপ-নির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডার সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার এ তথ্য জানায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।

তিনি বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, এবং এর ফলে দেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

তিনি রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি প্রত্যাবাসনের পর বিশেষ করে নারী ও কন্যাশিশুরা যেন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, জীবিকা নির্বাহের সুযোগ পায় এবং তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত হয়, সে লক্ষ্যে ইউএন উইমেনের আরও সক্রিয়, কার্যকর এবং জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

উপদেষ্টা আরও বলেন, চলমান বৈশ্বিক সংকটের বহুমাত্রিক প্রভাব বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ সৃষ্টি করেছে। এর ফলে সরকারের ফিসকাল স্পেস ক্রমেই সংকুচিত হচ্ছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কঠোর শর্ত ও নীতিমালা কারণে অনুদান এবং সহজ শর্তের ঋণপ্রাপ্তির ক্ষেত্রেও সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং অনেক স্বল্পোন্নত দেশ এখন ঋণচাপের মুখোমুখি হচ্ছে।

এই প্রেক্ষাপটে নারী এবং কন্যাশিশুদের সুরক্ষার পাশাপাশি ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও জোরদার করতে ইউএন উইমেনের কার্যকর ও সম্প্রসারিত সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নারী-কেন্দ্রিক উন্নয়ন উদ্যোগগুলোর কথা তুলে ধরে ড. তিতুমীর বলেন, পরিবারে নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু, মেয়েদের স্নাতকোত্তর শিক্ষা অবৈতনিক করা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করবে।

ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডা নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। সেই সঙ্গে ফ্যামিলি কার্ড উদ্যোগকে একটি উদ্ভাবনী এবং নারী-কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে অভিহিত করেন।

কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলা, লিঙ্গসমতা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ইউএন উইমেনের সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা ৫০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা ৫০০ ছাড়িয়েছে

মিয়ানমারের উপকূলে জুন মাসের শেষ বলে এবং জুলাই মাসের শুরুতে ঘটে যাওয়া পৃথক দুটি বড় নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও অধিক মানুষের মৃত্যুর আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিবছর অনেক রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে যাত্রা করেন। 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) তাদের যৌথ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারের উপকূলে ৫০০ জনেরও বেশি যাত্রী বহনকারী দুটি নৌকা ডুবির ঘটনা ঘটতে পারে—এমন একটি প্রতিবেদনে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, নৌকা দুটি জুন মাসের শেষ দিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। এই নৌকাগুলোতে মূলত দেশের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনসংখ্যার সদস্যরা ছিলেন।

এদের মধ্যে কিছু সদস্য বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যাত্রা করেছিল বলে জানা গেছে। বর্তমানে কক্সবাজারে ১০ লাখেরও বেশী রোহিঙ্গা শরণার্থী অত্যন্ত মানবেতর পরিবেশে বসবাস করছেন।

প্রতি বছর উন্নত জীবনের প্রত্যাশায় বহু রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে যাত্রা করেন। এসব যাত্রায় তারা প্রায়ই মানবপাচারকারী চক্র দ্বারা পরিচালিত জরাজীর্ণ নৌকা ব্যবহার করতে বাধ্য হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, প্রায় ২৫০ জন যাত্রী বহনকারী একটি নৌকার সঙ্গে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে, ২৮০ জন যাত্রী নিয়ে যাত্রা করা আরেকটি নৌকা গত ৮ জুলাই মিয়ানমারের আয়েয়ারওয়াদি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএম এবং ইউএনএইচসিআর জানিয়েছে, ঘটনাটি এবং হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও সম্ভাব্য এই ব্যাপক প্রাণহানির জন্য তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর উত্তর ভারত মহাসাগরে বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় ৬ হাজার ৫০০ জনেরও অধিক রোহিঙ্গার মধ্যে প্রায় ৯০০ জন নিখোঁজ বা নিহত হয়েছেন।

জাতিসংঘের এই দুটি সংস্থা বলেছে, সর্বশেষ এই মর্মান্তিক ঘটনাগুলো দীর্ঘস্থায়ী সংঘাত, বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ভয়াবহ প্রভাবকে আবারও সামনে নিয়ে এসেছে।

একইসাথে, বহু বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেছে সংস্থাগুলো। তবে তারা স্পষ্টভাবে বলেছে, শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি, জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটনার মূল কারণগুলোকে দূর করতে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%