০৫:৪৬ পি.এম
বরিশালের আগৈলঝাড়া উপজেলা এলাকার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধের কারণে একই গ্রামের মো. ইকবাল বাহাদুর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ইকবাল বাহাদুর বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহারে উল্লেখ আছে যে, বিরোধের ফলে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে, আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
শুক্রবার দুপুরে তাকে আদালতের সামনে হাজির করলে, আদালতের নির্দেশে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।
মো. ইকবাল বাহাদুর বলেন, 'উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস তার সহযোগীদের নিয়ে আমাকে মারধর করে হাত ভেঙে দেন। পরে আমি থানায় মামলা করি।'
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, দায়ের করা মামলার প্রেক্ষিতে বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন