ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী


প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী

আজ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম প্রেসক্লাবস্থ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম থাকবে স্বাধীন, চলবে নিজ গতিতে। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছেমতো লিখবেন।

তবে, তিনি আহ্বান জানান যে, বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। নইলে, আপনাদের ওপর মানুষের আস্থার ঘাটতি হতে পারে, এ বিষয়ে আমাদের ওপরও আস্থার ঘাটতি সৃষ্টি হতে পারে- বলেন তিনি।

আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) চট্টগ্রাম প্রেসক্লাবস্থ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় অপতথ্য ও ভুল তথ্য নিয়ে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বর্তমানে অনেক ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এআই’র ভালো দিক, খারাপ দিক দুটোই রয়েছে। এআই দ্বারা বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে যে অপতথ্য ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, এটির মাধ্যমে মানুষের চরিত্রহনন করা হচ্ছে। এটি বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি। রাষ্ট্রদূতগণের মতে, সারা বিশ্বের নেতৃবৃন্দকে বলেছে, নিবন্ধিত ও অনিবন্ধিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর যারা প্রচার করেন, তাদের এআই’র সুফল-কুফল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া উচিত।

আরও পড়ুন: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে : তারেক রহমান

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, পিআইবি থেকে আমরা বিভিন্ন সাংবাদিকদের প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন জেলা এবং উপজেলায় আমরা সাংবাদিকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিচ্ছি। এই বছর যদি শেষ না হয়, তবে আগামী বছর বাকিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের সাংবাদিকদের অধিকার নিয়ে আমরা কাজ করব। তবে অতীতে যেসব আবাসন বিএনপি সরকারের দ্বারা প্রদান করা হয়েছিল, সেগুলো ধরে রাখা হয়েছে কিনা, সেটি আমাদের চিন্তা করতে হবে। সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর কাছে তাদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন, যেগুলো পূর্ববর্তী সরকার প্রদান করেনি। সেই দাবির প্রতি সম্মান রেখে আমি তাদের বকেয়া পরিশোধে উদ্যোগ গ্রহণ করেছি। সেই সঙ্গে আমি তাদের কাছে একটি দাবি জানিয়েছি যেন আমাদের সাংবাদিক ভাইদের কোনো বেতন বকেয়া না থাকে। তারা যেন প্রতিমাসে সঠিক সময়ে বেতনটি পান। কারণ, অনেকেই আমার কাছে এসে তাদের বেতন বকেয়া নিয়ে অভিযোগ করছেন।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সমুন্নত রাখার জন্য সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন, সেটি কিন্তু আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে। গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সাংবাদিকরা দেশের জনগণের কাছে ও বিশ্ব দরবারে যেভাবে সংবাদগুলো তুলে ধরেন, সেটি ছাড়া আমার মনে হয় না যে, বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পেরেছে, কিংবা কোনো আন্দোলন সফল হতে পেরেছে।

বর্তমান সরকারের আমলে গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার নিষিদ্ধ হয়নি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, তবে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। অন্যান্য মন্ত্রণালয়ের অবস্থাও আমি না-ই বললাম। ১৭ বছর যাবৎ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে দুরবস্থা তৈরি করা হয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক ও কষ্টের বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার বিভিন্ন পর্যায়ের যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সেইসাথে যৌক্তিক সমালোচনাও প্রয়োজন। কারণ, তাহলেই আমরা আমাদের ভুলগুলো সম্পর্কে সঠিকভাবে জানার সুযোগ পাব।

সমাজে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অপরাধী ছাড়া সবাইকে নিয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈম, আমিনুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, সোহাগ কুমার বিশ্বাস, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেক আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় রিভলভার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতের বেলায় উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের নাম হলো- বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. হালিম (২০)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেলে ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের এই চার সদস্যকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এই অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত এক রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু ও ২টি গামছা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানিয়েছেন, পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য একটি বড় ধরনের ডাকাতির ঘটনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় ঘটে যাওয়া ডাকাতি ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে।

তিনি আরও জানান, প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে

বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি বলেন, আজকে আমাদের আকদ হয়ে গেছে। ধুমধাম আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে আমন্ত্রণ জানাব। সবার কাছে দোয়া কামনা করছি।

দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন দীপ্তি চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ঘনিষ্ঠ নেতার সরে দাঁড়ানোয় চাপে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


মোদির ঘনিষ্ঠ নেতার সরে দাঁড়ানোয় চাপে বিজেপি

তামিলনাড়ু বিজেপির সবচেয়ে পরিচিত মুখ, কে অন্নামালাই, পদত্যাগ করেছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ুর সাবেক রাজ্য সভাপতি কে অন্নামালাইয়ের দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

গত মঙ্গলবার (২ জুন) নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে ‘সৌহার্দ্যপূর্ণ আবহে’ দলত্যাগ করার কথা জানান আন্নামালাই। এরপর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে দলের শীর্ষনেতারা তাকে অপেক্ষা করতে বলেছিল।

এরপর পর্দার আড়ালে কয়েক দফা আলোচনা হয়। অন্নামালাইয়ের উত্তরসূরি ও বর্তমান তামিলনাড়ু বিজেপি সভাপতি নৈনার নাগেন্দ্রনকে বৃহস্পতিবার (৪ জুন) দিল্লিতে ডাকা হয়। সেখানে আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠকে কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত নিজের পদত্যাগের সিদ্ধান্তে অটল থেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের এই প্রভাবশালী নেতা।

তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, অন্নামালাইয়ের পদত্যাগে দলের কোনও ক্ষতি হবে না। তিনি বলেন, ‘বিজেপির কোনও ক্ষতি হয়নি। বিজেপি বিশ্বের একটি বৃহৎ রাজনৈতিক দল।’ অন্নামালাইয়ের পদত্যাগ সম্পর্কে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন তিনি।

নিজের পদত্যাগপত্রে অন্নামালাই লিখেছেন, ‘জাতীয় سیاسی দলগুলো কখনোই তামিলনাড়ুর মানুষের ভাষায় কথা বলেনি। আমি এই ধারণা পরিবর্তনের চেষ্টা করেছি এবং ভেতর ও বাইরের নানা বাধা, প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা সত্ত্বেও উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছি।’

বিদায়ী এই নেতা জানান, গত ১৮ মাস ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে নিজের ‘মতপার্থক্য’ তুলে ধরেছেন। শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

সাবেক ইন্ডিয়া পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা অন্নামালাই নতুন আন্দোলনের ডাক দিয়েছেন। একই সঙ্গে আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারও ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর অনুরাগী হিসেবে পরিচিত অন্নামালাই ২০২০ সালে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। কয়েক সপ্তাহের মধ্যেই তাকে রাজ্য সহ-সভাপতি করা হয়। এক বছর পর তিনি রাজ্য ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পান। তখন তার বয়স ছিল মাত্র ৩৭ বছর।

ক্রমেই তার রাজনৈতিক গুরুত্ব বাড়তে থাকে। এমনকি ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। যদিও সেই নির্বাচনে বিজেপি পরাজিত হয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পুনরায় এআইএডিএমকের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই দলীয় মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে বলে জানা যায়।

সূত্রগুলোর দাবি, অন্নামালাই চেয়েছিলেন বিজেপি এককভাবে নির্বাচনে লড়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি সম্প্রসারণ করুক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা ছিল ভিন্ন। আর তাতেই শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটলেন আন্নামালাই।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবৈধভাবে রাখা এক লাখের বেশি জীবন্ত তেলাপোকা জব্দ করেছে। এসব তেলাপোকার বাজারমূল্য প্রায় দেড় লাখ মার্কিন ডলার। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি অমেরুদণ্ডী প্রাণী জব্দ অভিযানের মধ্যে একটি।

গত মাসে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাথার্স্ঠ শহরের একটি বাণিজ্যিক প্রজনন কেন্দ্র থেকে এসব তেলাপোকা উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পরিবেশ ও পানি বিষয়ক দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

জব্দ করা তেলাপোকাগুলোর মধ্যে মাদাগাস্কার হিসিং ককরোচ ও ডুবিয়া ককরোচ প্রজাতি অন্তর্ভুক্ত রয়েছে। এদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ১ লাখ ৪২ হাজার মার্কিন ডলারের সমমান।

মাদাগাস্কার হিসিং ককরোচ, বিশ্বের সবচেয়ে বড় তেলাপোকা প্রজাতির একটি, সাধারণত ২ থেকে ৩ ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে থাকে। দপ্তরের প্রকাশিত ছবিতে দেখা যায়, চকচকে বাদামী রঙের এসব পোকা মানুষের আঙুলের চেয়ে বড়।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাধারণ তেলাপোকা আকারে তুলনামূলকভাবে ক্ষুদ্র, প্রায় দশমিক ৯ থেকে ১ দশমিক ৪ ইঞ্চি।

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে, এসব বড় আকারের বিদেশি ককরোচ সরীসৃপের খাবার হিসেবে বিক্রি করার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে কর্তৃপক্ষ পোষা প্রাণীর মালিকদের বিকল্প হিসেবে ঝিঁঝিঁপোকা ব্যবহারের পরামর্শ দিয়েছে।

আইন অনুযায়ী, এই দুই প্রজাতির তেলাপোকা অস্ট্রেলিয়ায় আমদানি, পালন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। যেভাবেই সংগ্রহ করা হোক না কেন, এগুলো রাখা বা প্রজনন করা আইনত একটি অপরাধ।

অস্ট্রেলিয়ায় কৃষি ও বন্যপ্রাণী সুরক্ষায় কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থা রয়েছে। অবৈধ প্রাণী বা পোকামাকড়ের সংরক্ষণ বা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিদেশি তেলাপোকা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে সক্ষম এবং স্থানীয় বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে। জব্দ হওয়া ককরোচগুলো ধ্বংস করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এ ঘটনায় জড়িত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এপি তাকে ‘ককরোচ কিংপিন’ নামে উল্লেখ করেছে।

নাইননিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%