ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী


নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল, যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং সহ-সভাপতি ফাহিম সিনহা, পাশাপাশি পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থায় তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ২ জন সদস্যও মনোনীত হন। পরবর্তীতে, এ ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সর্বোচ্চ সমর্থন পেয়ে তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হন। এসময় প্রতিমন্ত্রী তামিমের অনন্য নেতৃত্ব গুণ এবং ক্রীড়াশৈলীর প্রশংসা করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আশাবাদ জানান যে, মাঠের ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন সফল অধিনায়কের নেতৃত্বে দেশের ক্রিকেট এক নতুন দিগন্তে প্রবেশ করবে। তিনি বিশ্বাস করেন, তামিম ইকবালের ক্রিকেটীয় প্রজ্ঞা এবং পরিচালনা পর্ষদের সামগ্রিক মেলবন্ধন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও বেশি পেশাদার এবং শক্তিশালী সংগঠনে পরিণত করবে। মাঠের ভেতর এবং বাইরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে নতুন এই কমিটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সমর্থ হবে বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

শেষে, দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত এই পর্ষদ সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একটি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন যে, তারা অত্যন্ত জোড়ালো ভূমিকা রাখবে। তিনি বিসিবির এই নতুন যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা এবং বাকি সকল পরিচালকের সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সাংবাদিকদের কল্যাণে ৭৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


কক্সবাজারে সাংবাদিকদের কল্যাণে ৭৮ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব নীতিমালার আওতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কক্সবাজার জেলার সাংবাদিকদের কল্যাণে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলার মোট ১২৩ জন সাংবাদিকের কল্যাণে ট্রাস্টের পক্ষ থেকে সর্বমোট ৭৮ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে স্পিকারের মাধ্যমে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান। তিনি সংসদকে জানান, এই অনুদানের মধ্যে চিকিৎসাজনিত কারণে জেলার ৭৩ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং আর্থিক অসচ্ছলতার কারণে ৫০ জন সাংবাদিককে কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয়ে বলেন, সাংবাদিকদের আপদকালীন ও দীর্ঘমেয়াদি সুরক্ষায় এই ট্রাস্ট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে কক্সবাজারের একজন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

কক্সবাজার জেলার গণমাধ্যমের বর্তমান চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে এই জেলা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা মোট ৩১টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ২৭টি, সাপ্তাহিক পত্রিকা ৩টি এবং মাসিক পত্রিকা ১টি।

সংসদে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, কক্সবাজারের দৈনিক পত্রিকাগুলো হলো- দৈনিক চকোরিয়া, দৈনিক হিমছড়ি, দৈনিক আজকের কক্সবাজার বার্তা, দৈনিক কক্সবাজার বাণী, দৈনিক ইনানী, দৈনিক সমুদ্রকণ্ঠ, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক বাঁকখালী, দৈনিক দ্য কক্স টুডে, দৈনিক দ্য ডেইলি টুরিস্ট, দৈনিক সাগরদেশ, দৈনিক সকালের কক্সবাজার, দৈনিক কক্সবাজার ৭১, দৈনিক রূপালী সৈকত, দৈনিক গণসংযোগ, দৈনিক মেহেদী, দৈনিক কক্সবাজার সংবাদ, দৈনিক সহযাত্রী, দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আপন কণ্ঠ, দৈনিক সৈকত, দৈনিক দৈনন্দিন, দৈনিক সমুদ্রবার্তা এবং দৈনিক মায়ের দেশ।

এর মধ্যে সরকারের মিডিয়া তালিকাভুক্ত ৮টি দৈনিক পত্রিকা বর্তমানে সর্বাধিক প্রকাশিত হচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। এগুলো হলো- দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক বাঁকখালী, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক রূপসীগ্রাম, দৈনিক আজকের দেশ-বিদেশ, দৈনিক মেহেদী এবং দৈনিক দৈনন্দিন।

এছাড়া জেলায় প্রকাশিত ৩টি সাপ্তাহিক পত্রিকা হলো- সাগরকণ্ঠ, দরিয়ানগর ও আলোকিত উখিয়া এবং একমাত্র মাসিক পত্রিকা হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে ‘কক্সবাজার সৈকত’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগকারী বাংলাদেশি বংশোদ্ভূত কে এই রবিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগকারী বাংলাদেশি বংশোদ্ভূত কে এই রবিন

ভারতের প্রযুক্তিখাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে তার প্রতিষ্ঠিত কোম্পানি বিশাল এই বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে।

ঘোষণার পর থেকেই দেশের গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি। কারণ তার শেকড় বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া ও শিক্ষাজীবনের প্রাথমিক অধ্যায় ঢাকায় শেষ করেছেন।

ঢাকায় শৈশব, অস্ট্রেলিয়ায় সফলতার গল্প।

রবিন খুদার জন্ম রাজধানী ঢাকায়। তিনি শেরেবাংলা নগর গভার্নমেন্ট হাই স্কুল এবং এসওএস হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেন। পারিবারিক ভিটা সিরাজগঞ্জ জেলার ছাতিয়ানতলী গ্রামে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা ঢাকাতেই।

তার বাবা এস এম ওয়াজেদ আলী উচ্চমাধ্যমিকের জন্য ঢাকায় এসে পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে উচ্চমাধ্যমিক শেষ করে রবিন উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিদেশে নিজের ক্যারিয়ার গড়ার ভিত্তি তৈরি করেন।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী, দুই কন্যা ও বাবা-মাকে নিয়ে বসবাস করছেন।

করপোরেট জীবন থেকে উদ্যোক্তা।

পেশাগত জীবনের শুরুতে তিনি টেলিযোগাযোগ ও ক্লাউড কম্পিউটিং খাতে কাজ করেন। সিংটেল ও ফুজিৎসুর মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। পরে পাইপ নেটওয়ার্ক এবং নেক্টডিসিতে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করেন।

এরপর তিনি প্রতিষ্ঠা করেন এয়ারট্রাঙ্ক, যা অস্ট্রেলিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম শীর্ষ ডেটা সেন্টার অপারেটর হিসেবে দ্রুত আত্মপ্রকাশ করে। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব ও সিঙ্গাপুরে আধুনিক ডেটা সেন্টার স্থাপন করছে।

বর্তমানে এয়ারট্রাঙ্ক বিশ্বে দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার কোম্পানিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি অবকাঠামো খাতে অসাধারণ সাফল্যের কারণে তিনি অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় স্থান করে নিয়েছেন। দেশটির ধনীদের তালিকায় তার অবস্থান ৩৮তম, এবং তার সম্পদের পরিমাণ দুই বিলিয়ন ডলারেরও বেশি।

শিক্ষায় অনন্য দান।

শুধু ব্যবসায় নয়, শিক্ষাক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে তিনি ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থ দিয়ে আগামী ২০ বছরব্যাপী একটি বিশেষ কর্মসূচি পরিচালিত হবে, যা তরুণীদের এসটিইএম শিক্ষায় উৎসাহ ও দীর্ঘমেয়াদি সহায়তা দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভাষ্য অনুযায়ী, এটি শুধু প্রতিষ্ঠানটির ইতিহাসেই নয়, বরং নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইতিহাসেও কোনো একক ব্যক্তির দেওয়া সর্ববৃহৎ দাতব্য অনুদান।

ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ।

রবিন খুদার প্রতিষ্ঠান ২০৩০ সালের মধ্যে ভারতে প্রায় তিন লাখ কোটি রুপি, অর্থাৎ প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারকে সামনে রেখে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন আর্থিক ও কৌশলগত সহযোগিতা দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়।

এয়ারট্রাঙ্ক জানিয়েছে, তারা ভারতজুড়ে প্রায় পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণ করবে, যা দেশটির ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশে জন্ম নেওয়া এক তরুণের এই উত্থান এখন শুধু প্রবাসী সাফল্যের গল্প নয় বরং বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মৃত শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


৬ মৃত শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এছাড়া, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় প্রার্থনা করেছে।

রবিবার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির।

শিশির মনির জানান, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে যৌথ আলোচনা করা হয়েছে। আলোচনার ভিত্তিতেই প্রতিটি সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্ষতিপূরণের বাইরেও হাসপাতাল থেকে আগে ঘোষিত অন্যান্য সুযোগ-সুবিধা বহাল থাকবে।

তিনি আরও উল্লেখ করেন যে, ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণের মধ্যে থেকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে আইনজীবী শিশির মনির বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না— স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব দিতে তারা আরও ৪৮ ঘণ্টা সময় প্রার্থনা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবীকে সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই শোকজের জবাব দিতে চায়।

এদিকে, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সময় বৃদ্ধির আবেদনের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস নিশ্চিত করেছেন।

তিনি জানান, শোকজের জবাব দেওয়ার নির্ধারিত সময় ছিল আজ রোববার বিকেল ৫টা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সময় বৃদ্ধির একটি চিঠি পাওয়া গেছে।

মহাপরিচালক আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে বা আবেদন মঞ্জুর না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আজকেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে জড়িত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ইরান যুদ্ধে জড়িত মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধে জড়িত প্রায় ৫০,০০০ সৈন্যকে তিনি ততক্ষণ পর্যন্ত প্রত্যাহার করার পরিকল্পনা করছেন না, যতক্ষণ না দেশটিতে এই অভিযানের একটি সমাপ্তি ঘটছে।

শুক্রবার (৫ জুন) রেকর্ড করা এবং রোববার প্রকাশিত ‘মিট দ্য প্রেস’-এ এক বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি (সেনারা) বিপদে আছে বলে মনে করি না। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এ যাবৎকালের সেরা। আমাদের আক্রমণভাগও এ যাবৎকালের সেরা। তাই আমি এটিকে বিপদ বলে মনে করি না।’

আমি বলব এমনটা করাটা বোকামি হবে, কারণ হয়তো এমন হতে পারে যে, তাদের ব্যবহার করাটা প্রয়োজন হতে পারে। ট্রাম্প যোগ করেন।

সাক্ষাৎকারের সময় ট্রাম্প ইরান অভিযানে হতাহতের সংখ্যাকে ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে তুলনা করেন, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ৫৮,০০০-এরও বেশি সৈন্য হারিয়েছিল।

‘আমরা এখানে ১৩ জনকে হারিয়েছি এবং এটা অনেক। তেরো জন, অনেক বেশি,’ ট্রাম্প বলেন। ‘কিন্তু, আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান, যেখানে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল, যদি আপনি গত সাত-আটটি যুদ্ধের যেকোনো একটির দিকে তাকান যেখানে বহু মানুষ নিহত হয়েছিল, আমরা হারিয়েছি ১৩ জন এবং আবারও বলছি, ১৩ জনও অনেক বেশি। আমি কাউকে হারাতে চাই না। কিন্তু ১৩ সংখ্যাটি তার চেয়ে কম, যা কেউ কখনো কল্পনাও করেনি।’ ট্রাম্প বলেন।

‘আমার মনে হয় আমরা ইরান যুদ্ধে খুব ভালো করছি,’ তিনি আরও বলেন।

এই সংঘাতের কারণে ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের হামলায় ছয়জন সেনা সদস্য নিহত হন। ৮ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একজন সেনা সদস্য মারা যান এবং ১২ মার্চ পশ্চিম ইরাকে মার্কিন বিমান বাহিনীর একটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে ছয়জন সেনা সদস্য নিহত হন।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%