ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কালকিনিতে হরিনাম যজ্ঞানুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা


কালকিনিতে হরিনাম যজ্ঞানুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুরে ১৪ প্রহরব্যাপী (১৮তম) শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও মহাশীলা উৎসবে যোগ দিয়েছেন আসন্ন রমজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম হাওলাদার। ধর্মীয় এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) উত্তর রমজানপুর সার্বজনীন শ্রীশ্রী মহাপ্রভু সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় উৎসবের শেষ দিনে তিনি উপস্থিত হন। এ সময় পুণ্যার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

এ সময় শহিদুল ইসলাম হাওলাদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র‍্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের

তিনি আরও বলেন, রমজানপুর ইউনিয়নের একজন সেবক হিসেবে সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান। এলাকার সার্বিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, দেশ, জাতি ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এ ১৪ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান ও মহাশীলা উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়ার সঙ্গে একটি বড় ধরনের চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তাঁর মতে, সম্ভাব্য এই চুক্তির প্রভাব ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপের অন্যান্য দেশও এতে অন্তর্ভুক্ত হতে পারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, “একটি চুক্তি হতে যাচ্ছে। এটি হবে বড় ধরনের চুক্তি এবং এর আওতায় ইউক্রেনের বাইরের বিষয়ও থাকবে। এমনকি আমি বলতে পারি, এতে পুরো ইউরোপও যুক্ত হতে পারে।”

চুক্তি সম্পর্কে আশাবাদ প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, “এটি হবে বড় ও চমৎকার একটি চুক্তি। এতে সবাই আনন্দিত হবে।”

তবে মার্কিন প্রেসিডেন্ট চুক্তির শর্ত, আলোচনার অগ্রগতি কিংবা কবে নাগাদ এটি সম্পন্ন হতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজ ও দুই মানবাধিকারকর্মী মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজ ও দুই মানবাধিকারকর্মী মুক্তি পেলেন

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : বৃহস্পতিবার, কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ এবং দেশটির দুই মানবাধিকার কর্মীকে কয়েক ঘণ্টা আটক রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। তাদের আটক করা হয়েছিল রাজধানী হাভানায়।

সানচেজ, যিনি কিউবার স্বাধীন সাংবাদিক হিসেবে পরিচিত, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করার জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ৫১ বছর বয়সী ইয়োয়ানি সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি এইমাত্র বাড়ি ফিরেছি। আজ সকালে আমাকে খামখেয়ালিভাবে আটক করা হয়েছিল, সে খবর ছড়িয়ে দেওয়া এবং আমার প্রতি সংহতি প্রকাশ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের এই সমর্থনই শেষ পর্যন্ত কারাগারের শিকল খুলে আমাকে মুক্ত হতে সাহায্য করেছে।’

সানচেজের প্রতিষ্ঠিত অনলাইন সংবাদমাধ্যম ‘১৪ইমেদিও’ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হাভানার নুয়েভো বেদাদো এলাকায় নিজের বাসা থেকে কেনাকাটা করতে বের হওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

তার আটকের ঘটনায় একাধিক মানবাধিকার সংগঠন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা নিন্দা জানিয়েছে।

সানচেজ জানিয়েছেন, কারাগারের ভেতরে যারা পরিচিত নন বা যাদের কথা প্রকাশ্যে আসে না, তাদের কষ্ট ও চরম নিরাপত্তাহীনতার বিষয়গুলো নিয়ে তিনি শুক্রবার আরও বিস্তারিত জানাবেন।

তিনি বলেন, ‘তাদের গল্পগুলো জনসমক্ষে তুলে ধরার দায়িত্ব আমার রয়েছে।’

বৃহস্পতিবার, কিউবার আরও দুই পরিচিত মানবাধিকারকর্মীকে কয়েক ঘণ্টার জন্য আটক করা হয়েছিল।

তারা হলেন— ‘লেডিস ইন হোয়াইট’ আন্দোলনের নেত্রী বার্তা সোলের এবং সংগঠনটির সদস্য মারিয়া ক্রিস্টিনা লাব্রাদা।

সোলেরের স্বামী অ্যাঞ্জেল মোয়া এএফপিকে জানান, বিরোধী আন্দোলনের কার্যালয় থেকে বের হওয়ার সময় ওই দুই নারীকে ‘রাস্তায় মাঝপথ থেকে’ আটক করা হয়।

তিনি বলেন, ‘তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা জানি না।’

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মোয়া এএফপিকে জানান, ওই দুই নারীকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে, স্পেনভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা কিউবান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে সোলের ও লাব্রাদার অবস্থান সম্পর্কে ‘অবিলম্বে তথ্য’ প্রকাশের দাবি জানিয়েছিল।

সানচেজ আটকের খবরটি সংক্ষিপ্ত খুদেবার্তার মাধ্যমে তার সহকর্মীদের জানিয়েছিলেন।

২০০৮ সালে স্প্যানিশ ভাষার সাংবাদিকতায় অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওর্তেগা ই গাসেত’ পুরস্কার পান তিনি। একই বছর টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও তার নাম স্থান পায়।

কিউবার অন্যান্য স্বাধীন সাংবাদিকের মতো সানচেজও দীর্ঘদিন ধরে পুলিশের হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সানচেজের আটকের পাশাপাশি স্বাধীন সংবাদমাধ্যম ‘লা ওরা দে কিউবা’র পরিচালক সাংবাদিক হেনরি কনস্টান্টিনকে আটক রাখারও সমালোচনা করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘শুধু মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণে যাদের আটক রাখা হয়েছে, তাদের সবাইকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে আমরা কিউবা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

২০২৩ সালে প্রণীত কিউবার একটি আইন অনুযায়ী, দেশটিতে কেবল রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমগুলোই অনুমোদিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদরাসাছাত্রের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদরাসাছাত্রের প্রাণ গেল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর পুত্র। তিনি স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের সহপাঠীরা জানায়, ঘটনার দিন শাহীন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদরাসার কাছে পৌঁছালে, একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তার বন্ধুরা দ্রুত শাহীনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরবর্তীতে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক, যিনি মালয়েশিয়ায় কারাবন্দি রয়েছেন, শুক্রবার জরিমানার অর্থ পরিশোধ করেছেন। তার রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, গৃহবন্দি অবস্থায় বাকি কারাদণ্ড কাটানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হলো।

শুক্রবার সকালে কুয়ালালামপুর হাইকোর্টে জরিমানার অর্থ পরিশোধের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এক বিবৃতিতে উল্লেখ করেছে।

এএফপি’র খবর অনুযায়ী, বিবৃতিতে দলটি আরও জানায়, নাজিব রাজাকের জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গঠিত বিশেষ তহবিলটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই উদ্দেশ্যে নতুন করে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রয়োজন পড়বে না।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ দেওয়ার জন্য জরিমানা পরিশোধের বিষয়টি ছিল একটি শর্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%