১১:৫৮ পি.এম
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। এই বিজয়ের মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে শহরটির নেতৃত্বে আসতে চলেছেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, নিত্যা রমন ৫২ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং কংগ্রেসের নিম্নকক্ষের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন থাকা সত্ত্বেও, ক্যারেন বাসের কাছে তিনি জয়ী হন।
রমনের নির্বাচনি প্রচারে সমর্থন প্রদান করেছিল ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ)। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই বামপন্থি সংগঠনের ধারাবাহিক সাফল্যের সর্বশেষ উদাহরণ হলেন রমন।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ডিএসএ অনুমোদিত বা সমর্থিত রেকর্ডসংখ্যক প্রার্থী জয়লাভ করেছেন। তাদের ওয়েবসাইটে ডিএসএ জানিয়েছে, তারা এই মধ্যবর্তী নির্বাচনে অন্তত ৩০০ জন প্রার্থী বা গণভোটের উদ্যোগে অবদান রেখেছে, যার মধ্যে অন্তত ১০৫টিতে জয় সুনিশ্চিত।
এদের মধ্যে বেশ কয়েকটি জয় এসেছে কংগ্রেসের দৌড়ে। দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ার, ক্লেয়ার ভালদেজ, মেলাট কিরোস এবং ক্রিস র্যাবের মতো ব্যক্তিত্বরা প্রথমবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছেন।
গত বছর নিউইয়র্ক সিটিতে আরেক প্রখ্যাত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির মেয়র নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন। এবার তার পথ অনুসরণ করে লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে আসীন হতে যাচ্ছেন রমন। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় জন্মগ্রহণ করেন।
ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান রমন। পরে ভারতে ফিরে চেন্নাইয়ে একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে কাজ করেন তিনি।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড
২০১৩ সালে লস অ্যাঞ্জেলেসে ফিরে আসেন রমন। সেখানে নগর প্রশাসনে কর্মকর্তা হিসেবে কাজ করার পর ‘গৃহহীনতা দূরীকরণে’ একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। গৃহহীনতার ইস্যুকে সামনে রেখে নির্বাচন করে তিনি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন