ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে বিএনপি-আ. লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ১৬ জন আহত


ঝিনাইদহে আধিপত্য বিস্তারে বিএনপি-আ. লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ১৬ জন আহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আধিপত্য বিস্তারে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়ে পড়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই সংঘর্ষটি ঘটে।

আহতদের মধ্যে আছেন ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া (৪৫), মতিয়ার রহমান (৫০), আক্তার মোল্লা (৩২), রাশিদুল ইসলাম (৩৫), বরকত মোল্লা (৪০), ফেন্টু মিয়া (৫০), মশিয়ার রহমান (৪২), তোজিবার মোল্লা (৬৫), কবির মণ্ডল (৩০), রুবেল মণ্ডল (৩২), কাবিল (৪০), তোতা মিয়া (৩৪), নুর আলী (৫৪) এবং বাচ্চু মিয়া (৩২)। তাদের মধ্যে কয়েকজনকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং তিনজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আব্দুল খালেক আটক

স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের কারণে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের এবং সাবেক ইউপি সদস্য ও বিএনপি সমর্থক মশিয়ার রহমানের অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানপক্ষের লোকজন তাদের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত সাতজন আহত হন বলে তার দাবি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় জানিয়েছেন, ‘এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আহতরা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিয়েছেন বলে আমার কাছে তথ্য রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুন: মোরেলগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ করলেন সহকারী কমিশনার

পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সবকিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সবকিছুতে পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সবকিছুতে পারদর্শী হতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি সবকিছুতে পারদর্শী হলেই আমরা সুন্দর ও স্ট্রং বাংলাদেশ গড়ে তুলতে পারব।

(২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে সবাই চিনবে। সরকার শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। তাহলেই সুন্দর, শক্তিশালী বাংলাদেশ গড়তে পারব। মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে। অলিম্পিকে আরও ভালো অবস্থান তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে ‘প্রাইম মিনিস্টার'স কাপ’ চালু হবে। অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ ফাইনালে খেলে।

চূড়ান্ত পর্বে বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী লড়াই হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। আর বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চূড়ান্ত পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ অন্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেছেন, "তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার ড্রেজিংয়ের কথা বলছে।" তিনি উল্লেখ করেন, "যার জন্য তারা এক্সপার্ট এনে তিস্তাপাড়ের মানুষের সঙ্গে প্রহসন করছে।" তিনি এ কথাও বলেছেন, "এটা সরকারের লোক দেখানো ছাড়া কিছু নয়। আন্দোলন হয় তিস্তায় আর বাজেট যায় পদ্মায়।"

শনিবার (২০ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট তিস্তা নদীর পাড়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সংসদ সদস্য মাহাবুবুল আলম সালেহী আরও বলেছেন, "তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট আমরা নিতে চাই না।"

তিনি সুস্পষ্টভাবে বলেছেন, "সরকার নিজে ক্রেডিট নিয়ে এটি বাস্তবায়ন করুন।" তিনি মনে করেন, "আমরা চাই, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন, সেটির বাস্তবায়ন।" তিনি উল্লেখ করেন যে, "এত বিশাল বাজেটে নেই তিস্তা মহাপরিকল্পনার কোনো রূপরেখা।" সরকারের কাছে তিনি বার্তা দিয়েছেন, "শিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে বেশ কিছু টাকা অহেতুক পড়ে রয়েছে।"

তিনি দাবি করেন, "সেখান থেকে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তিস্তাপাড়ের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।" মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম মন্তব্য করেন, "তিস্তা বাঁচাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো আজকের সরকারের প্রভাবশালী মন্ত্রী।"

তিনি প্রশ্ন তুলেন, "তাহলে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে কেন বাজেটে কোনো রূপরেখা বা টাকা রাখা হয়নি?" তিনি বলেন, "তাহলে তো তারা তিস্তা বাঁচাতে আন্দোলন করেনি। তারা ভোটের জন্য করেছেন।"

তিনি জানান, "আমরা চাই, আপনারা নিজেদের সেই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে প্রতিশ্রুতি পূরণ করুন।" তিনি জোর দিয়ে বলেন, "এত বিশাল বাজেট থেকে রংপুরবাসী আজ বৈষম্যের শিকার। তিস্তাপাড়ের মানুষের দাবি পূরণ করতে হবে। তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে হবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "দাবি মানা না হলে রংপুরবাসী ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করবে।"

নদীর তীরে পানিতে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ মানববন্ধন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলেন। জেলা জামায়াতের সেক্রেটারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে আলোচনা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ জামায়াতের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারী তিস্তা পাড়ের কৃষক ফয়সাল মিয়া (৬৫) তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "শুষ্ক মৌসুমে যখন পানির প্রয়োজন তখন তারা তিস্তা নদী থেকে পানি পান না।" তিনি জানান, "আর বর্ষাকালে আসে প্রচুর পানি, ভেসে যায় তাদের ঘরবাড়ি।" তিনি যোগ করেন, "আমরা যদি সারা বছরই তিস্তায় পানি পাই তাহলে এটি আমাদের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে।"

অপর এক কৃষক আব্দুল গফুর বলেন, "বাহে তিস্তার বুকে যদি সারা বছরই পানি থাকে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি থাকলে তাহলে বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ হবে।" তিনি জানান, "তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাবে দারিদ্র্যের হাত থেকে।"

মানববন্ধনে আসা সাবেক কলেজ শিক্ষক কফিল উদ্দিন বলেন, "তিস্তা চুক্তি নিয়ে আর কোন রাজনীতি নয়, এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই।" তিনি দলমত নির্বিশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন সম্পূর্ণ অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন সম্পূর্ণ অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, জনসাধারণের ভোগান্তি দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা বর্তমানে পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। ফলে নাগরিকরা এখন ঘরেই বসে ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান এবং নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে সক্ষম হচ্ছেন।

এছাড়া, যারা অনলাইনে অভিজ্ঞ নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট চার্ট অনুযায়ী নাগরিকরা স্বল্প খরচে অনলাইন সেবা পাচ্ছেন।

শনিবার (২০ জুন) চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

মীর হেলাল বলেন, আমরা ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু করেছি। এই অ্যাপের মাধ্যমে দেশের এক প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে।

এই প্রযুক্তির ফলে প্রান্তিক পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অত্যন্ত কম খরচে।

দেশের ফ্রিল্যান্সার ও তরুণদের মেধার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের ছেলে-মেয়ে অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। প্রাতিষ্ঠানিক বড় সহযোগিতা ছাড়াই তারা স্বশিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশনে বিশ্বদরবারে নিজেদের স্থান করে নিয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদি এই তরুণদের আরো বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, তবে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঙ্ক্ষিত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এই তরুণ ফ্রিল্যান্সার এবং আইটি পেশাজীবীরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা যে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। অতীতে দীর্ঘ ১৭-১৮ বছর তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন মেসি

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। এ রেকর্ডটি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তবে এই আসর শেষে আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ চলাকালে মেসি বিশ্বকাপে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফর্ম এবং দলের চাহিদার কারণে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার আবারও বিশ্বমঞ্চে খেলছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্ট্রিক করে তিনি জানান দেন, এখনও তিনি ফুরিয়ে যাননি।

আসন্ন ২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। ১০০ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টটি তিনটি মহাদেশের ছয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে। প্রধান আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষের বিশেষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

নিজি দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও সেসময় তার বয়স হবে ৪৫ বছর। বিশ্লেষকরা বলছেন, এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, ফিট থাকলে রোনালদোকে দলে নিতে কোনো আপত্তি নেই।

চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পরবর্তী বিশ্বকাপে খেলার গুঞ্জন উঠার কারণে মেসিকে নিয়েও সমর্থকদের কৌতূহল বৃদ্ধি পেয়েছে। কিন্তু মেসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না (খেলব না), এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।'

মেসি আরও বলেন, 'আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।'

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।

মেসির কথায়, 'ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%