ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড


রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরএমপি সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে বোয়ালিয়া থানার উপশহর ১ নম্বর সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস থেকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থানার মৃত চান মিয়ার ছেলে মোঃ মিঠু (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিনে মালোপাড়া পুলিশ ফাঁড়ির আওতায় বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুটি গ্রেফতার করা হয়। তারা হলো, হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম অনিক (২০) এবং তার ভাই মোঃ ফাহদ হাসান মিম (১৯)।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ভ্রাম্যমাণ আদালত অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারায় তাদের এ সাজা প্রদান করা হয়।

মঙ্গলবার বিকালে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যাওয়ার ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে নগরীর পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন কাটাখালী থানার শ্যামپور বালুরঘাট এলাকার বাসিন্দা মো. আফছার আলী এবং তাঁর ছেলে মোঃ জিয়ারুল হক।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে চর মাজারদিয়া এলাকা থেকে ঝাউগাছ বোঝাই করে আটজন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় রওনা দেয়। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বড় ঢেউয়ের কবলে পড়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। মুহূর্তেই নৌকার যাত্রীরা নদীতে ছিটকে পড়ে যান।

দুর্ঘটনার বিষয়টি দেখার পর পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় অবস্থানরত অন্যান্য নৌকার মাঝি ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আফছার আলী ও তাঁর ছেলে জিয়ারুল হক নদীর তীব্র স্রোতে নিখোঁজ হন।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর অনুযায়ী, নিখোঁজ বাবা ও ছেলের সন্ধান এখনও মেলেনি। একই সঙ্গে ডুবে যাওয়া নৌকাটির অবস্থানও শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধারকারী দল নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মঞ্জিল হক বলেন, "দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। নদীর স্রোত ও পানির গভীরতার কারণে অভিযান কিছুটা চ্যালেঞ্জিং হলেও আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।"

এদিকে, নৌকাডুবির খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। পরে রাজশাহী সিটি করপোরেশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়।

প্রতিনিধি দলটি ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন এবং তথ্য সহকারী ফজলে রাব্বি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবী, পদ্মা নদীতে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও বড় ঢেউয়ের কারণে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে নৌযানের ধারণক্ষমতা অনুসরণ, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের নিশ্চয়তা এবং প্রতিকূল আবহাওয়ায় চলাচলে সতর্কতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে ঘুরতে বের হয়ে গরুচোর সন্দেহে দম্পতি,

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মধ্যরাতে ঘুরতে বের হয়ে গরুচোর সন্দেহে দম্পতি,

স্বামীর পিকআপে চড়ে রাতের বেলা ঘুরতে যাওয়ার জন্য স্ত্রী আবদার করেন। স্বামী সেই আবদার পূরণ করতে পিকআপে স্ত্রীকে নিয়ে বের হন। ঘণ্টা খানেক ঘোরাঘুরি করার পর পিকআপটি বিকল হয়ে পড়ে, ফলে বিপাকে পড়েন ওই দম্পতি। স্থানীয়রা গরুচোর সন্দেহ করে ওই দম্পতিকে আটক করেন, পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই ঘটনা ঘটেছে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায়। আটকের শিকার দম্পতি হলেন ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।

গ্রেপ্তার হওয়া রায়হান শেখের দাবি, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তারা নিজস্ব পিকআপ নিয়ে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর তারা উমিরপুর এলাকায় পৌঁছান, কিন্তু পিকআপটি বিকল হয়ে যায়। স্ত্রীকে দাঁড় করিয়ে রেখে তিনি সেখানে গাড়ি মেরামত করার চেষ্টা করছিলেন।

এ সময় এলাকার একজন ব্যক্তি তাদের দেখে গরুচোর হিসেবে সন্দেহ করেন। পরে তিনি আরও কিছু লোককে ডাকলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা তাদের আটক রেখেছিলেন। এ সময় কয়েকজন মিলে রায়হানকে মারধরও করেন। পরে ভোরবেলায় স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে ওই দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গরুচোর সন্দেহে স্থানীয়রা ওই স্বামী-স্ত্রীকে আটক করেছিলেন এবং পুলিশে খবর দিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। কিন্তু মধ্যরাতে তারা ওই এলাকায় অবস্থান করার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক হওয়া দম্পতির পক্ষে বা বিপক্ষে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬

রাজশাহী জেলায় সাত দিন ব্যাপী বিশেষ অভিযানের শেষ দিনে, জেলা পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ১৬ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায় এবং গ্রেফতার করে। এ সময় ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। তিনি জানালেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার, শেষ দিনে রাতভর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত ৩ জন সহ ১৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যান্য প্রযোজ্য ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনা ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাবির দুই অধ্যাপক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


নেত্রকোনা ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাবির দুই অধ্যাপক নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি অধ্যাপক।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%