০২:০১ পি.এম
মদিনার মসজিদে নববিতে এবং মক্কার মসজিদে হারামে আজ (শুক্রবার, ১০ জুলাই) জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন যারা, তারা প্রখ্যাত দুই শায়খ। এই তথ্য মসজিদে হারাম কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ মসজিদে হারামের জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত তেলাওয়াত মুসুল্লিদের মুগ্ধ করে।
শায়খ উসামা ১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে তিনি যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামা মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। এইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।
মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং মক্কায় বড় হয়েছেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কযুক্ত।
তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাঁকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। তিনি চার বছরের জন্য মসজিদে হারামে নামাজের ইমামতি করেছেন। এরপর ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সূত্র: ইসলামিক ইনফরমেশন
আরও পড়ুন: ‘ইরাকে আর কোনো মার্কিন সেনা নেই’ দাবি প্রধানমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন