ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আক্রমণভাগ শক্তিশালী করতে স্ট্রাইকার কিনল রিয়াল মাদ্রিদ


আক্রমণভাগ শক্তিশালী করতে স্ট্রাইকার কিনল রিয়াল মাদ্রিদ

গত কয়েক মৌসুম ধরে ভোগা সমস্যার পর এবার রিয়াল মাদ্রিদ রক্ষণে বেশ ‍গুরুত্ব দিয়েছে। চলতি গ্রীষ্মেই তারা দলে ভিড়িয়েছে মার্ক কুকুরেয়া, ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রিসকে। এর পাশাপাশি, ম্যানচেস্টার সিটি থেকে মিডফিল্ডার বার্নার্দো সিলভাকেও এনেছে। এবার তারা কিনলো একটি স্ট্রাইকার।

রিয়াল মাদ্রিদ পাঁচ বছরের চুক্তিতে লেভান্তে থেকে স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে। এই ট্রান্সফারের জন্য স্প্যানিশ ক্লাবটিকে খরচ করতে হয়েছে ২৫ মিলিয়ন ইউরো। বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ এই তথ্য নিশ্চিত করেছে। এস্পি মূলত গঞ্জালো গার্সিয়ার বিকল্প হিসেবে রিয়ালে যোগ দিয়েছেন, কারণ গার্সিয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে পাড়ি জমিয়েছেন।

গত মৌসুমে এস্পি লা লিগায় ১১টি গোল করেছেন এবং মৌসুমের সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২টি এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে সমানসংখ্যক ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে ঘোষণা করেছে, ‘রিয়াল মাদ্রিদ কার্লোস এস্পির দলবদল সম্পন্ন করেছে। তিনি আগামী পাঁচ মৌসুম, অর্থাৎ ৩০ জুন ২০৩১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।’ মাত্র ২১ বছর বয়সে কার্লোস এস্পি লেভান্তের হয়ে তিন মৌসুম খেলেছেন। এই সময়ের ভেতর তিনি ৬৬টি ম্যাচে অংশ নিয়ে ২০টি গোল করতে সক্ষম হয়েছেন।

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এস্পিকে নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে ফরোয়ার্ড পজিশনের জন্য কিলিয়ান এমবাপ্পে ও এনড্রিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

এছাড়াও, গুঞ্জন শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়ানোর খুব কাছাকাছি রয়েছে। পাশাপাশি তারা ম্যানচেস্টার সিটির রদ্রিকে দলে টানার ব্যাপারেও আত্মবিশ্বাসী।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযুক্তি এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১১ জুন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ১ আগস্টের পর গণপরিবহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের সময় বৈধ জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে ডিভাইস সচল থাকার তথ্য বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করার প্রয়োজন হবে।

জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে, এ নিয়ে জানানো হয়েছে বিআরটিএ থেকেও। এই নির্দেশনা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিফা তুষির ছবি প্রকাশ, চমক দিলেন নির্মাতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


নাজিফা তুষির ছবি প্রকাশ, চমক দিলেন নির্মাতা

বাংলাদেশের চলচ্চিত্রের ভৌতিক ঘরানায় যে দীর্ঘ সময় ধরে একটি বড় অপূর্ণতা ছিল, এবার তা ঘুচতে চলেছে।

নির্মাতা রায়হান রাফীর দীর্ঘ সময়ের অপেক্ষার পর আসা বহুল আলোচিত নতুন সিনেমা ‘আন্ধার’ এর কারণে দর্শকদের আগ্রহের মাত্রা আরও বেড়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিং চলাকালীন সময়ের একটি মনিটর স্ক্রিন থেকে নেওয়া স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো দর্শকদের সামনে এসেছে নাজিফা তুষির লুক।

এর আগে অবশ্য নির্মাতা রাফী মজার ছলে একটি পোস্টে উল্লেখ করেছিলেন, "আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি।" এই কথার পর পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি।

কসমিক থ্রিলারের ঘরানার মধ্যে ভৌতিক আবহে মনিটর স্ক্রীনে তুষির রূপ দেখে অনুরাগী এবং ঢালিউড প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, "আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এটা কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। শুধুমাত্র একটি মুহূর্ত।"

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, "কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে পূর্বে অনেক চরিত্রে দেখা গেছে। কিন্তু আন্ধার-এ তার সবচেয়ে মোহময় উপস্থিতি দেখে সবার মন জয় করবে।"

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যোগ করেছে।

‘আন্ধার’ একটি ভৌতিক আবহ এবং কসমিক থ্রিলারধর্মী চলচ্চিত্র। নির্মাতার দাবি, সিনেমাটিতে দর্শক নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা পাবেন।

জানা গেছে, দীর্ঘদিন ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতার থেকে সিনেমাটির মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী এবং বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।

সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। একইসাথে, এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ইংরেজি বিভাগের 'এমএ ইন ইংলিশ' ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কুবিতে ইংরেজি বিভাগের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) ইংরেজি বিভাগের এমএ'র সান্ধ্যকালীন প্রোগ্রামের ১৮-তম ইনটেকের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইংরেজি বিভাগের ২০১ নাম্বার কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান এবং কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহাম্মদ শামছুজ্জামান মিলকি।

এ ছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. হারুন, ড. মো. আবুল হায়াত এবং সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও তারিন বিনতে এনামও উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষকেরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহাম্মদ শামছুজ্জামান মিলকি বলেন, ‘এখানে যারা পড়তে আসে, তারা যেন প্রকৃত শিক্ষাটা নিয়ে যেতে পারে এই কামনা করি। একইসাথে এই প্রকৃত শিক্ষাটা যেন জীবনে কাজে লাগুক এবং সবার জীবন কর্মময়, সুন্দর, মঙ্গলময় হোক এই প্রত্যাশাই করি।’

তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন‚ ‘যদি কোন সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতাগুলো পূরণ করতে হবে। এজন্য এই আহ্বানটা আপনাদের কাছে রাখবো। যদি আপনাদের দিক থেকে কোন অসম্পূর্ণতা মনে হয় অথবা কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আমাদেরকে জানান।’

এছাড়া ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন‚ ‘আপনারা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। কাজেই আপনাদের জীবনে চলার পথে যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারা তাদের অর্জিত জ্ঞান, শিক্ষকদের কাছ থেকে যে জিনিসগুলো পেয়েছেন, সেগুলো আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা যে ইনস্টিটিউশনে কাজ করেন, সেখানে প্রতিফলন ঘটাবেন।’

তিনি আরও বলেন, ‘আমার একটা উপদেশ হলো যে আপনারা সৎ ও আন্তরিকতার সাথে কাজ করবেন। যেখানেই থাকেন না কেন, এই দেশ আপনার নিজের। আপনার পরিবারের, সমাজের আমাদের এবং দেশের যেন সুনাম হয় সেভাবে আপনারা কাজ করবেন।’

এছাড়াও বিদায়ী শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, ‘আমাদের দীর্ঘ ১৮ মাসের পথচলা এই পথটা একা কখনোই সম্ভব হতো না সহপাঠীদের সহযোগিতা, বিশ্বাস আর আন্তরিকতা ছাড়া। বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এখানে শেখার আছে, জানার আছে, বোঝার আছে অনেক কিছু।’

তিনি আরও বলেন‚ ‘এখানে আমরা শুধু বইয়ের পড়াই শিখিনি। শিখেছি মানুষকে সম্মান করতে, একসাথে কাজ করতে, দায়িত্ব নিতে, সম্পর্ক গড়তে এবং জীবনের বাস্তবতা বুঝতে। প্রতিটি ক্লাস, প্রতিটি শিক্ষক আমাদেরকে প্রতিদিন শিখিয়েছে, যার জন্য আমি প্রতিটি শিক্ষকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক-জুয়া থেকে জাতিকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


মাদক-জুয়া থেকে জাতিকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এক অনুষ্ঠানে বলেছেন, মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরেই বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সবার চিন্তা করা প্রয়োজন, ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার দায়িত্ব আমাদের। মাদকসহ বিভিন্ন খারাপ আসক্তি থেকে প্রজন্মকে মুক্ত করতে চাইলে খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মানসিক গঠন এবং শারীরিক গঠন এবং তাদের সুস্থ জীবন গঠনে তাদের ক্রীড়ামুখী করতে হবে।’

উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউএনও রেজাউল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ আল এমরান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%