০৯:৩২ পি.এম
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও সচেতন। তার ব্যস্ত শুটিং, সংসার কিংবা মাতৃত্ব—কোনো কিছুই তার নিয়মিত শরীরচর্চায় বিঘ্ন ঘটাতে পারেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আলিয়র কঠোর অনুশীলনের একটি ভিডিও, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আলিয়ার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক করণ সাহনি কিছু মুহূর্ত শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর ওয়ার্কআউটের। এর পর ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জিমে একের পর এক কঠিন ব্যায়াম করছেন আলিয়া। কখনো শক্তি বাড়ানোর অনুশীলন, কখনো ভারসাম্য রক্ষার ব্যায়াম—প্রতিটি ধাপে আত্মবিশ্বাসী ও মনোযোগী দেখা গেছে তাকে।
আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
ওয়ার্কআউটের সময় আলিয়ার পরনে ছিল একটি হল্টারনেক ক্রপ টপ ও কালো শর্টস। চুল খোঁপা করে বাঁধা, মুখে কোনো মেকআপ ছিল না। এই অভিনেত্রী সাধারণ লুক নিয়ে নিজের অনুশীলনে মনোনিবেশ করেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিয়া বর্তমানে অ্যাকশনধর্মী চরিত্রের জন্য কঠোর ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে 'জিগরা' সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য তার বিশেষ প্রস্তুতি ছিল। 'আলফা' ছবির জন্যও তিনি নিয়মিত কঠোর শরীরচর্চা করেছেন।
এক সাক্ষাৎকারে প্রশিক্ষক করণ সাহনি জানিয়েছেন, আলিয়াকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তিনি ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্যে স্বচ্ছন্দভাবে অভিনয় করতে পারেন।
যদিও 'আলফা' ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবুও ছবিটির জন্য আলিয়ার কঠোর পরিশ্রম ও ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। নতুন ভাইরাল হওয়া ভিডিওটি সেই পরিশ্রমের আরেকটি প্রমাণ হিসাবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাট প্রশংসায় ভাসছেন। অনেকের মতে, তিনি মা হওয়ার পরও যে ভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
অনেকে বলছেন, পর্দায় তার অ্যাকশন দৃশ্যের স্বচ্ছন্দ উপস্থিতি এই কঠোর অনুশীলনের ফল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন