০৯:২১ পি.এম
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন সোমবার কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশি অ্যাথলেটদের সংবর্ধনার আয়োজন করেছিল।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এই আয়োজন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ন্যায্যতা, সম্মান এবং সুযোগের অভিন্ন মূল্যবোধকে প্রকাশ করে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
আজ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের প্রতিযোগী বাংলাদেশি অ্যাথলেটদের জন্য একটি সংবর্ধনা আয়োজন করা হয়েছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক বলেন, কমনওয়েলথ গেমস ‘সত্যিই বিশেষ কিছু’। কারণ এটি অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ বিভিন্ন দেশের বৈচিত্র্যময় পরিবারকে একত্রিত করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে চমৎকার এই অ্যাথলেট দলটি অচিরেই গ্লাসগোর উদ্দেশ্যে রওনা দেবে। আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি।
হাইকমিশন জানায়, যুক্তরাজ্য আবারও কমনওয়েলথ গেমস আয়োজন করতে পারার কারণে গর্বিত। ২০১৪ সালের পর এ নিয়ে এই তৃতীয়বার গ্লাসগোতে এই ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটি ব্রিটেনের প্রতি কমনওয়েলথের প্রতিশ্রুতি এবং খেলাধুলার শক্তির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত ও ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত করার বিষয়ের পুনর্ব্যক্তি করে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
অনুষ্ঠানে বাংলাদেশি অ্যাথলেটদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করা হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বের প্রস্তুতি নেওয়ার সময় তাদের প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়।
বাংলাদেশ এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস এবং সাঁতার এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানটি আধুনিক কমনওয়েলথের মূল্যবোধ ধারণের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকেও উল্লেখ করে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন