ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত


প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আজ চট্টগ্রামে সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টির উল্লেখ রয়েছে।

ইয়াও ওয়েন বলেন, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে আরো শক্তিশালী করতে, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

চট্টগ্রামের অঞ্চলটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইয়াও ওয়েন বলেন, সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরো বলেন, এ অঞ্চলের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, বেশি মানসম্পন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার আওতায় সিইআইজেড-কে একটি মাইলফলক প্রকল্পে পরিণত করতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চীন প্রস্তুত।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম সফর করেন রাষ্ট্রদূত ইয়াও। এ সময় তিনি সিইআইজেডে কার্যক্রম শুরু করতে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সাধারণ জনগণ, চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও।

বাংলাদেশি কর্মকর্তারা সিইআইজেড-কে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে অভিহিত করেন।

তাদের প্রত্যাশা, এ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবমুখী সহযোগিতা আরো সম্প্রসারণে সহায়তা করবে, উন্নয়নের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে এবং স্থানীয় জনগণের জন্য প্রকৃত সুফল বয়ে আনবে।

আরও পড়ুন: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


নারায়ণগঞ্জে ১১ দফা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের অবরোধের ফলে কেল্লারপুল থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান ছিল।

এ সড়কটিতে শ্রমিকরা অবস্থান নেওয়ার কারণে নগরীর যানবাহন চলাচল বিকল্প পথ ব্যবহার করে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। আজ তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিপূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সব পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান এই বিষয়ে জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আন্দোলনের কারণে যানজট বা ভোগান্তির কোনো খবর নেই। পরে বিকেল সাড়ে ৪টায় তারা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আমেনা বেগম (৭৫) নামের একজন বৃদ্ধা অটোভ্যানের চাকায় তার ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছেন। আমেনা বেগম বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

সোমবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৫টার সময় উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সঙ্গে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজনের জানিয়েছে, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে অবস্থানরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফেরার পথে যান। যেই ব্যাটারিচালিত অটোভ্যানে তিনি যাত্রা করছিলেন, সেটির চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এর ফলে তিনি চলন্ত অটোভ্যান থেকে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান নিজ বাড়িতে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর সমাজ গঠনে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


সুন্দর সমাজ গঠনে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দর সমাজকে গড়ে তুলতে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সহযোগিতা চান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশু-কিশোররা যদি নিজেরা তৈরি হয়, তাহলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।’

তিনি বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে।’

তিনি গাছ লাগানোর জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান। তারেক রহমান বলেন, ‘যারা পড়াশোনা করতে চাইবে, কেউ গান গাইতে চাইবে, আর যারা খেলতে চাইবে, তাদের সহযোগিতা করবে সরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি সবাই সহযোগিতা করে, তাহলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শুধু দেশের মাটিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও যেন দেশের কিশোর-কিশোরীরা ভালো করতে পারে, সেই প্রত্যাশা করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই পুনর্গঠিত ১০ সদস্যের কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা/মন্ত্রী পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন: বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।

সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এই স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. ফয়সাল মোর্শেদ এবং সিনিয়র কমিটি অফিসার ফারহানা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%