১২:৪৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছেন। এটি তার সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো তিনি এই বিদ্যাপিঠে আসলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ১০টায় যখন তিনি ক্যাম্পাসে পৌঁছান, তখন তাকে স্বাগত জানাতে মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইতোমধ্যে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
এর আগে ১২ মে, প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক একদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন তারেক রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন