ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

কাতারে ভয়াবহ বিস্ফোরণে ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩, আহত ৬৬


কাতারে ভয়াবহ বিস্ফোরণে ভারতীয়-পাকিস্তানিসহ নিহত ১৩, আহত ৬৬

কাতারের রাস লাফান শিল্পনগরীতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির প্রধান নির্বাহী আল-কাবি জানান, রোববার সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর সেখানে অগ্নিকাণ্ডেরও সূচনা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আল-কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক হলেও, তাদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় দূতাবাস বলেছে, রাস লাফানের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের প্রতি তারা গভীর সহানুভূতি প্রকাশ করছে।

নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য দূতাবাস দুটি সহায়তা নম্বর চালু করেছে। সেইসাথে যোগাযোগের জন্য একটি ডাকযোগে বার্তা গ্রহণের ঠিকানাও প্রকাশ করা হয়েছে। এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে জানিয়েছিল, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস ও কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার কামনাও করা হয়েছে।

কাতার এনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সূত্র: দ্য হিন্দু।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুয়ারেজকে ছাড়া ১৯৯০ সালের পর বিশ্বকাপে জয়ের দেখা পায়নি উরুগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


সুয়ারেজকে ছাড়া ১৯৯০ সালের পর বিশ্বকাপে জয়ের দেখা পায়নি উরুগুয়ে

বর্তমান শতাব্দীতে উরুগুয়ে দল বলতে লুইস সুয়ারেজ ও দিয়েগো ফোরলানের নামই সকলেই শোনে থাকে। এই দুই কিংবদন্তী ফুটবলার উরুগুয়েকে পুরো বিশ্ব মঞ্চে পরিচয় করিয়েছেন গেল দুই দশকে। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ে চতুর্থ হয়েছিল। বর্তমানে বিশ্বকাপের প্রথম দুইবারের বিজয়ীদের জৌলুশ আর নেই। এবার কেপ ভার্দের মতো ছোট দলের বিপক্ষে তারা ড্র করেছে। আর এতে একটি অভাবও ফুটে উঠেছে তাদের। সেই ব্যক্তির নাম লুইস সুয়ারেজ। রবিবার কেপ ভার্দের সঙ্গে অনুষ্ঠিত ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটি উরুগুয়ে জাতীয় দল এবং তাদের অন্যতম সেরা আইডল লুইস সুয়ারেজকে ঘিরে একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এনেছে। ১৯৭৪ সালের পর থেকে বিশ্বকাপ ম্যাচে লুইস সুয়ারেজকে ছাড়া লা সেলেস্তেরা মাত্র একটি জয় পেয়েছে। মিয়ামিতে এই ড্র ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের হারের ধারাকে আরও দীর্ঘায়িত করেছে। কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে মার্সেলো বিয়েলসার দল তাদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল এবং এখন স্পেনের মুখোমুখি হওয়ার চাপ নিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছাতে হবে। এই তথ্যটি আরও বেশি চমকপ্রদ কারণ, এই সময়ে সুয়ারেজকে ছাড়া উরুগুয়ের একমাত্র বিশ্বকাপ জয়টি এসেছিল ১৯৯০ সালে। যখন লা সেলেস্তে ইতালিতে হওয়া ওই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে। এরপর থেকে উরুগুয়ের অন্যান্য সব বিশ্বকাপ জয়েও সুয়ারেজ স্ট্রাইকার হিসেবে মাঠে ছিলেন। ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি উরুগুয়ে। ২০০২ বিশ্বকাপে কোন ম্যাচ না জিতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কিন্তু ২০০৬ সালে আবার বিশ্বকাপে খেলার সুযোগ হারায়। এরপর ২০১০ সাল থেকে তারা টানা বিশ্বকাপে খেলছে এবং সুয়ারেজও দলে ছিলেন ২০২২ সাল পর্যন্ত। উরুগুয়ে জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২) খেলেছেন এবং উরুগুয়ের সেরা খেলোয়াড় হিসেবেই ম্যাচগুলোতে অংশ নিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন তিনি। যদিও তিনি সুযোগ পাননি। দল থেকে বাদ পড়ায় এই ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় গ্যালারি থেকে কেপ ভার্ডের বিপক্ষে দলের ড্র করা ম্যাচটি দেখেছেন। আফ্রিকান দলটির বিপক্ষে পিছিয়ে পড়ার পর ম্যাক্সি আরাউহো এবং কানোবিওর গোলে উরুগুয়ে খেলায় ফিরে এলেও আবার রক্ষণভাগের ভুলের শিকার হয়ে দ্বিতীয়ার্ধে হেলিও ভারেলার কাছে একটি সমতাসূচক গোল হজম করে। এই ফলাফলের কারণেই দলটি প্রতিযোগিতায় জয়হীন থাকে এবং স্পেনের বিপক্ষে ফাইনালের জন্য চাপ আরও বৃদ্ধি পায়। বাছাইপর্ব যদি আগে থেকেই কঠিন মনে হয়ে থাকে, তবে সুয়ারেজকে ছাড়া দলের রেকর্ড উরুগুয়ের দলটির জন্য উদ্বেগের আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি, সাম্প্রতিক বিশ্বকাপের ইতিহাস এই বিষয়টি প্রমাণ করে যে, উরুগুয়ে যেমন লুইসি টোর উপর নির্ভর করে, তেমনিভাবে অনেক কম দলই আছে যারা ড্র এবং পরাজয়কে জয়ের রূপান্তর করতে ‘একজন’ খেলোয়াড়ের উপর এতটা নির্ভর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁচা–মরার লড়াইয়ে মুখোমুখি আলজেরিয়া ও জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ এম


বাঁচা–মরার লড়াইয়ে মুখোমুখি আলজেরিয়া ও জর্ডান

আলজেরিয়া-জর্ডান মাঠে নেমেছে। এই দুইটি দল ‘জে’ গ্রুপের সদস্য। উভয় দলের খেলা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ খুব একটা নেই, তবে এই গ্রুপে সকলের দৃষ্টি বরাবর আর্জেন্টিনা ও লিওনেল মেসির দিকে। গতকাল রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে লিওনেল মেসি জোড়া গোল করে কাউকে হতাশ করেননি।

তবে গ্রুপের অন্য দুই সদস্য আলজেরিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচের শুরু হয়েছে আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ৯টায়। এই ম্যাচটির জন্য উভয় দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে তাদের জন্য এই ম্যাচে জয় পেতে হবে, অন্যথায় তাদের আর কোনো বিকল্প নেই। উভয় দলেরই বিশ্বকাপে প্রথম ম্যাচে পরাজয় হয়েছে।

লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়া ৩-০ ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে, জর্ডান অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে। এ কারণে এই ম্যাচে জর্ডান ও আলজেরিয়া একে অপরকে পরাজিত করতে চাইবে, যাতে নকআউটে যাওয়ার সম্ভাবনা বজায় রাখতে পারে।

দুই দল নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে যাতে তাদের সম্ভাবনা বজায় রাখা যায়।

আলজেরিয়ার একাদশ হল

ইয়াজিদ আবুলাইলাহ (গোলরক্ষক), হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরাব, আব্দুল্লাহ নাসিব, মোহান্নাদ আবু তাহা, নুর আল রাওয়াবদেহ, নিযার আল রাশদান, ইহসান হাদ্দাদ, আলি ওলওয়ান, মাহমুদ আল মারদি, মুসা আল তামারি।

জর্ডানের একাদশ হল

লুকা জিদান (গোলরক্ষক), রায়ান আইত-নুরি, রামি বেনসেবাইনি, ইসা মান্দি, রাফিক বেলঘালি, রামিজ জেররৌকি, হিছাম বৌদাওই, ইব্রাহিম মাজা, ফারেস চাইবি, রিয়াদ মাহরেজ, আমিন গুইরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ এম


প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সময় জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

সোমবার (২২ জুন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তারা ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ক সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুতির কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুত থাকলেও ডাটাবেজে কিছু কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ এখনো চলছে।

তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠানো হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করবে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তার ভাষ্য, তথ্য বিভাগ থেকে চূড়ান্ত তথ্য হাতে পেলেই জরুরি সভা করুক দেখা হবে এবং পরদিনই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশাবাদী, চলতি মাসের শেষের দিকে শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত সার্ভারের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।

১. মেধাবৃত্তি বা ট্যালেন্টপুল

যেসব শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষে থাকবে, তারা ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি লাভ করবে এবং তারা প্রতি মাসে ৩০০ টাকা করে মাসিক ভাতা পাবে।

এই ক্যাটাগরি শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা পাবেন।

২. সাধারণ বৃত্তি

গণনার কোটায় যারা সাধারণ ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত হবে, তাদের মাসিক ভাতার পরিমাণ ২২৫ টাকা। এ ছাড়া এই ক্যাটাগরির সাধারণ শিক্ষার্থীরাও এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা করে পাবে।

চলতি বছরের গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে দেশের ৬১টি জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে মূল পরীক্ষা শেষ হয়।

তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশেষ ব্যবস্থাপনায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবারই প্রথমবারের মতো দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা সরকারি এই বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।

ঘরে বসেই রেজাল্ট চেক করার সহজ উপায়ঃ

১. অনলাইনের মাধ্যমে (রোল নম্বর দিয়ে):

ipemis.dpe.gov.bd অথবা dpe.gov.bd ওয়েবসাইটে যান।

পরীক্ষার সন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা) সিলেক্ট করুন।

শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ‘সাবমিট’ করলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।

২. মোবাইল এসএমএস-এর মাধ্যমে:

যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন : DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

(উদাহরণ : DPE 123456 লিখে Send করুন 16222 নম্বরে)। ফিরতি এসএমএস-এ ফলাফল চলে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২২ এম


দেশজুড়ে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা যুবদলের

যুবদল অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (২৩ জুন) জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেয়ার আহ্বান জানান। জানতে চাইলে, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল জানিয়েছেন, ‘বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। শুধু তাই নয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ তিনি আরো বলেন, “রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি এবং এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেয়া হবে।” সোহেল উল্লেখ করেন, যদি কোনো রাজনৈতিক দল বা মহল আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে পাহারাদারের ভূমিকা পালন করবে। দলের সব স্তরের নেতাকর্মীকে শান্ত ও সুশৃঙ্খল থেকে রাজপথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%