০৪:৫৯ পি.এম
নিবন্ধিত ১ লাখ ৩০ হাজার চা বাগান শ্রমিকদের প্রত্যেকের জন্য সরকার রেইনকোট দিতে চায়। এই লক্ষ্যে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত কর্মসূচির সমাপ্তির পর সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরে বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে চা শ্রমিকরা অংশ নেন। সেই সময় বৃষ্টি মৌসুমে তাদের চা পাতা উত্তোলনের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে মৌলভীবাজারে রেইনকোট দেওয়ার পরিকল্পনা করেন সরকারপ্রধান। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০ হাজার রেইনকোট সরকার পায়।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
জাহিদ হোসেন জানান, মঙ্গলবার সচিবালয়ে প্রতীকীভাবে ১০ জন শ্রমিকের হাতে সেসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। আগামী দুই দিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে রেইনকোট পৌঁছে দেওয়া হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রেইনকোট পেয়ে উচ্ছ্বসিত চা শ্রমিকরা সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন