ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কুলাউড়ায় ফেরার পর স্টেশন রোডের উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম


কুলাউড়ায় ফেরার পর স্টেশন রোডের উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

জাতীয় সংসদের অধিবেশন শেষ করার পর কুলাউড়ায় ফিরে তিনি উন্নয়ন কার্যক্রম তদারকিতে মাঠে নামলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম।

আজ শনিবার (১৮ জুলাই) কুলাউড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ স্টেশন রোডের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৫০০ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি নয়ন মিয়া গ্রেপ্তার

পরিদর্শনকালে এমপি শওকতুল ইসলাম নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, "জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কোনো অবস্থাতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না।"

তিনি আরও বলেন, "কুলাউড়ার অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে একটি আধুনিক ও টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলতে চলমান উন্নয়নকাজের মান নিশ্চিত করা হবে।"

স্থানীয়রা জানিয়েছেন, স্টেশন রোড কুলাউড়া শহরের অন্যতম ব্যস্ত সড়ক। উন্নয়নকাজ শেষ হলে যান চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

আরও পড়ুন: ‘১০ বিয়ে করলেও হৃদয়কেই চাই’, প্রেমিকের বাড়িতে তরুণীর বিষপানের হুমকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে কি যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধের মত লজ্জা জনক পরিণতি বরণ করতে যাচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ইরানে কি যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধের মত লজ্জা জনক পরিণতি বরণ করতে যাচ্ছে?

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে যুদ্ধের প্রতিটি নতুন অধ্যায় শুধু একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নয়, বরং দীর্ঘদিনের বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।

ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান ও পরবর্তী সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য প্রত্যাশিত ফল বয়ে আনতে পারেনি এবং বর্তমান ইরানের সামরিক শক্তি ও প্রযুক্তি দেখে এমনটা আশঙ্কা হচ্ছে ভবিষ্যতেও সেটা পারবে না এবং যুক্তরাষ্ট্র যে বিশ্ব পরাশক্তি হিসেবে দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বে দাদাগিরি করে আসছে তাকে হয়তো শেষ পর্যন্ত লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে হবে। ইরানের ধারাবাহিক পাল্টা প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার বিস্তার প্রমাণ করেছে—শুধু সামরিক শক্তির প্রদর্শন দিয়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয়।

যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি, ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কোটি কোটি ডলার মূল্যের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান নজরদারি ড্রোন, রিফুয়েলিং ট্যাংকার এবং সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি ও ধ্বংসের চিহ্ন থেকে এটা স্পষ্টভাবে ফুটে উঠছে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আরও যত আগ্রাসি হবে তাদের ধ্বংস ততই সন্নিকটবর্তী হবে। এই বাস্তবতায় অনেক বিশ্লেষককেই প্রশ্ন করতে বাধ্য করছে—এই যুদ্ধের রাজনৈতিক ও সামরিক মূল্য শেষ পর্যন্ত কতটা বহন করতে পারবে ওয়াশিংটন নাকি বিশ্ব আধিপত্য থেকে ইরান যুদ্ধের কারণেই ছিটকে পড়বে?

বিশ্বের একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বহু দশক ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু ইরানকে ঘিরে বর্তমান সংঘাত দেখিয়ে দিচ্ছে, আগের মতো একতরফাভাবে শক্তি প্রয়োগ করে কাঙ্ক্ষিত ফল আদায় করা এখন আর সহজ নয়। যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই সেই বৈশ্বিক নেতৃত্বের ভাবমূর্তি ক্ষয় হওয়ার আশঙ্কা বাড়বে।

ইরানের প্রতিরোধ সক্ষমতা, জাতীয় ঐক্য এবং দীর্ঘদিন ধরে গড়ে তোলা সামরিক প্রস্তুতি এই যুদ্ধকে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা কমিয়ে দিয়েছে। ফলে হামলা-পাল্টা হামলার এই চক্র অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিও আরও বড় সংকটে পড়তে পারে।

এই কারণেই এখন প্রশ্নটি কেবল ইরানকে ঘিরে নয়; প্রশ্নটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও। যদি ওয়াশিংটন সত্যিই তার আন্তর্জাতিক মর্যাদা, কৌশলগত অবস্থান এবং দীর্ঘদিনের নেতৃত্বের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে চায়, তবে সামরিক অভিযানের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসা হবে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।

যুদ্ধের আগুন যত জ্বলবে, ততই ক্ষয় হবে উভয় পক্ষের। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে—কখন অস্ত্র থামাতে হয়, সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত একটি পরাশক্তির প্রকৃত প্রজ্ঞার পরিচয় দেয়। আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে ধোঁয়া উড়ছে, তা হয়তো কেবল একটি যুদ্ধের নয়; এটি বহু দশকের প্রতিষ্ঠিত বৈশ্বিক শক্তির কাঠামো পুনর্বিন্যাসেরও পূর্বাভাস। যদি সেই বাস্তবতা সত্যিই সামনে এসে থাকে, তবে শক্তি প্রদর্শনের চেয়ে সংঘাতের অবসানই হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিচক্ষণ পথ।

ইতিহাসও এমন সতর্কবার্তা দেয়। ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক যুদ্ধে বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের—প্রযুক্তিগত ও সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদি সংঘাতে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কৌশলগত মূল্য দিয়ে, নিজেদের সামরিক বাহিনীর সৈন্যদের অগণিত সংখ্যক মৃত্যু সর্বাধুনিক প্রযুক্তির ধ্বংস সহ চরম পরিণতি বরণ করে অপমান নিয়ে ঐ রাষ্ট্রগুলো ছাড়তে হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে প্রশ্ন উঠতেই পারে—ইরান কি আরেকটি ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী ভাবে ভিয়েতনামের মত মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য ভয়ংকর পরিণতি ও মৃত্যু ফাঁদে পরিণত হতে যাচ্ছে?
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নানা ধরনের মৌসুমি শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।

সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে চলেছেন। তিনি আরও জানান, শিগগিরই কালীগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপজেলার ১২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ৭ প্রকার বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ এবং ৩০ কেজি প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প: চাঁপাইনবাবগঞ্জে গাকের মানবিক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প: চাঁপাইনবাবগঞ্জে গাকের মানবিক উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের মাঝে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৮ জুলাই) সকাল বেলায় শহরের নামোশংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আসা বিভিন্ন এলাকার অসংখ্য রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার অংশ হিসেবে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানান, সমাজের অসচ্ছল ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে।

আজ শনিবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং ঔষধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ আট হাজার সাতশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%