ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি: বাণিজ্যমন্ত্রী


জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি: বাণিজ্যমন্ত্রী

পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহের সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তিনি আরও বলেন, সিলেটের সড়ক উন্নয়ন প্রকল্পসমূহ চলমান রয়েছে। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়কটি আরও প্রশস্ত করা হবে। একইভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা এবং লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট শহরের যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সিলেটবাসীর জন্য আশীর্বাদস্বরূপ হবে।

মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রধান সড়কগুলোর নির্মাণকাজ এবং চলমান প্রকল্পসমূহ পরিকল্পনা অনুযায়ী দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সিটি করপোরেশনের আওতায় ৪২টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট শহর আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামোসংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তিনি বলেন, সিলেট নগরীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এবং আন্তঃজেলা সংযোগের সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে। জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার করা হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা নগরবাসীকে উন্নত নাগরিক সেবা দিতে চাই। কিন্তু সওজের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রী সিটি করপোরেশন এলাকার সওজের আওতাধীন সব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

সিসিক প্রশাসক বলেন, ইতোমধ্যে আমরা অনেক সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সংস্কার করেছি। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবকিছু ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


সবকিছু ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী আমলে সবকিছু ধ্বংস করে দেশকে অন্ধকার যুগে অবতীর্ণ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিবাদী সরকার। আমাদের একটি ফ্যাসিবাদী চরম দুঃশাসনের কাল অতিক্রম করে তাকে পরাজিত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে বিপ্লবীরা অকাতরে জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছনে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, 'সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে এ দেশের শিল্প-সংস্কৃতি, শিক্ষা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আদালত, প্রশাসন এবং পুলিশ, সিভিল প্রশাসন, ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস ও লুটপাট করেছে। এ দেশে চরম আধিপত্যবাদী পদলেহি সরকার অন্ধকার যুগে অবতীর্ণ করে। আমরা সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে একটি নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়তে চাই। একটি রেনেসাঁ সৃষ্টি করতে চাই তারেক রহমানের নেতৃত্বে এবং নবজাগরণ আনতে চাই।

এ সময়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্য বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিজ হাতে পুলিশ লাইনে গাছের চারা রোপণ করেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ নার্সের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ভারতে চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ নার্সের

ভারতের রাজস্থানের ৬৫ বছর বয়সী ডাক্তারের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া নার্স, উল্টো প্রধান অভিযুক্ত ওই ডাক্তারের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন।

কমলা নামের ওই নার্স শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারকে অভিযুক্ত করে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান। তিনি ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ওই ডাক্তার তার হাসপাতালে যাওয়া একাধিক নারীর ওপর নির্যাতন চালিয়েছেন।

ডাক্তারকে ব্যক্তিগত ছবি ফাঁস করা, তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানো এবং মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে নার্সটিকে গ্রেপ্তার করার পর ঘটনাটি নতুন মোড় নেয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করার পরে পুলিশ আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগের হেফাজতে পাঠায়। ভিডিও বার্তায় হাজির হওয়ার আগেই নার্সটি এই অভিযোগ তুলে ধরেন এবং ডাক্তারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ডাক্তারের বিরুদ্ধে 'এক নম্বর ধর্ষক' হিসেবে ঠিকানা দিয়ে নার্স দাবি করেন, ডাক্তার বছরের পর বছর ধরে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের শিকার করেছেন। তিনি বলেন, হাসপাতালের যেসব নারী রোগী সেখানে গিয়েছেন, তাদেরকেও ডাক্তার নির্যাতন করেছেন এবং কিছু নারী অতীতে পুলিশের কাছে গিয়েছিলেন বলে জানান নার্সটি।

অভিযুক্ত নার্স বলেন, অতীতে করা সেই অভিযোগগুলো বেশি দূর এগোয়নি কারণ ডাক্তার টাকা দিয়ে এ সমস্ত বিষয় মিএ আটকাতে সক্ষম হয়েছিলেন। তিনি মত প্রকাশ করেন, তার বিরুদ্ধে আনীত চাঁদাবাজির এই মামলা মূলত তার করা অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা।

নার্স হাসপাতালের অন্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হাসপাতালের দুই কর্মী ওই ডাক্তারকে নারীরা সংগ্রহ করতে সাহায্য করতেন।

তবে পুলিশ এই অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে কোনো গ্যারান্টি দেয়নি এবং যে এগুলো প্রমাণিত হয়েছে, এমন কোনো অফিসিয়াল ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি।

মামলাটি ওই ডাক্তারের করা অভিযোগের উপর ভিত্তি করে শুরু হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নার্স ২০১৬ সালের ডিসেম্বর থেকে ডাক্তারের ব্যক্তিগত হাসপাতালের মূলত রাতের শিফটে কাজ করছিলেন।

অভিযোগ অনুসারে, নার্সটি চা বানানোর অজুহাতে হাসপাতালের চার তলায় ডাক্তারের ব্যক্তিগত ঘরে প্রবেশ করতেন। তেমন একটি সফরের সময়, তিনি ডাক্তারকে অজান্তে তার মোবাইল ফোনে ডাক্তার ও তার ব্যক্তিগত ছবি স্থানান্তর করেন।

ডাক্তার অভিযোগ করেন, নার্সটি পরে টাকা না দিলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার, তাকে ধর্ষণের, মিথ্যা মামলায় ফাঁসানোর এবং এমনকি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছিলেন।

নিজের ব্যক্তিগত সুনাম এবং হাসপাতালের সুনামের ক্ষতি হওয়ার ভয়ে ডাক্তার জানান, তিনি কয়েক বছর ধরে উক্ত নার্সকে টাকা দিচ্ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরুষ সঙ্গীর অভাবে ঘণ্টাভিত্তিতে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


পুরুষ সঙ্গীর অভাবে ঘণ্টাভিত্তিতে ‘স্বামী’ ভাড়া করছেন নিঃসঙ্গ নারীরা

ইউরোপের বাল্টিক দেশ লাতভিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় সামাজিক বাস্তবতায় দেখা দিয়েছে ভিন্নধর্মী এক চিত্র। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের পরিস্থিতিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৫.৫ শতাংশ বেশি। এর ফলে অনেক নারী উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

এই পরিস্থিতির মধ্যেই দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ বা ‘স্বামী ভাড়া’ পরিষেবা। তবে নাম শুনে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, কারণ এই সেবার সঙ্গে কোনো ধরনের রোমান্টিক বা দাম্পত্য সম্পর্কের বিষয় জড়িত নয়।

অ্যাপ বা ফোনকলের মাধ্যমে বুকিং করলে নির্দিষ্ট সময়ের জন্য দক্ষ কর্মীরা বাড়িতে গিয়ে বিভিন্ন গৃহস্থালির কাজ করে দেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, বাথরুমের কল ঠিক করা, আসবাবপত্র সরানোসহ অন্যান্য ভারী বা কারিগরি কাজ।

বিশেষজ্ঞদের মতে, লাতভিয়ায় নারী-পুরুষের এই জনসংখ্যাগত বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের তুলনামূলক কম আয়ু। অতিরিক্ত ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেশটির অনেক পুরুষ অল্প বয়সেই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। পরিসংখ্যান অনুযায়ী, লাতভিয়ার প্রায় ৩১ শতাংশ পুরুষ ধূমপায়ী, যেখানে নারীদের ক্ষেত্রে এ হার প্রায় ১০ শতাংশ। ফলে ৬৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীতে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

এ কারণে অনেক নারী সঙ্গীর খোঁজে বিদেশেও পাড়ি জমাচ্ছেন। একই সঙ্গে দৈনন্দিন প্রয়োজন মেটাতে ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ ধরনের সেবার চাহিদাও বাড়ছে।

শুধু লাতভিয়াই নয়, যুক্তরাজ্যেও একই ধরনের সেবা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। ব্রিটিশ নারী লরা ইয়ং তাঁর স্বামী জেমসকে ‘হ্যান্ডি হাজব্যান্ড’ হিসেবে বিভিন্ন গৃহস্থালির কাজের জন্য ভাড়া দিয়ে একটি ব্যবসা গড়ে তুলেছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, লাতভিয়ায় ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ মূলত দক্ষ কারিগরি সহায়তা দেওয়ার একটি বাণিজ্যিক সেবা, যা দেশটির জনসংখ্যাগত বাস্তবতা ও সামাজিক প্রয়োজনের কারণে জনপ্রিয়তা পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের পর, মেঘমল্লার বসু সংগঠনটির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেছেন।

শনিবার (২৫ জুলাই) তিনি নিজের ফেসবুক পোস্টে বলেন, ছাত্র ইউনিয়নের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে, যখন তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পর সংগঠনের সঙ্গে যুক্ত হন।

তিনি লেখেন, প্রথমে মোহাম্মদপুরে সংগঠনটির কাজ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় ইউনিটের সঙ্গে যুক্ত হন। ২০১৯ সালে ডাকসু নির্বাচনের আগে ছাত্র ইউনিয়নের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের দায়িত্ব ছেড়ে তিনি স্বতন্ত্র জোটের গঠনের কাজে যুক্ত হন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তার সেই উদ্যোগে মোহভঙ্গ হয়। এরপর আবারও তিনি ছাত্র ইউনিয়নে ফিরে আসেন।

মেঘমল্লার বসু বলেন, সে সময়ের নেতৃত্ব যদি তাকে সাদরে ফিরিয়ে না নিত, তবে তার রাজনৈতিক জীবনের কী অবস্থা হতো, তা তিনি প্রায়ই ভাবেন। ছাত্র ইউনিয়নে ফিরে আসার পরের ছয় বছর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংগঠনের ভাঙনকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক অস্বীকৃতি এবং শুভানুধ্যায়ীদের একটি বড় অংশের বিরূপ আচরণের মতো নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে। দুই বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে তিনি অনেক কিছু শিখেছেন।

মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, তার মতো একজন ‘আনঅর্থোডক্স অ্যাক্টিভিস্টকে’ রাজনৈতিক পরিসর দেওয়া এবং leadership-এ নিয়ে আসা শুধুমাত্র ছাত্র ইউনিয়নের পক্ষেই সম্ভব হয়েছে। তার ভাষায়, ‘ছাত্র ইউনিয়ন আমার কাছে একটা স্কুলের মতো। রাজনৈতিক শিক্ষার স্কুল।’

তিনি আরও জানান, ছাত্র ইউনিয়নের শিক্ষা সবসময় তার মধ্যে থেকে যাবে। স্বৈরাচার, সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের লড়াই চলমান থাকবে এবং নতুন প্রজন্ম সেই লড়াইয়ের দায়িত্ব গ্রহণ করবে।

প্রায় ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করে তিনি সংগঠনের সব সহযোদ্ধাদের কুর্নিশ জানান। একই সঙ্গে প্রয়াত কমরেড সাদাত মাহমুদ ও রেজাকে স্মরণ করেন। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দীর্ঘজীবী হোক। মেঘমল্লার বসু, সাইনিং অফ।’

এর আগে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংগঠনটির ভাষ্য, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এই বিবেচনায় তার পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, মেঘমল্লার বসু সম্প্রতি নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর সঙ্গে যুক্ত হয়েছেন। একই সাংগঠনিক বাস্তবতার কারণে সহ-সভাপতি মাঈন আহমেদ এবং কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%