ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সমালোচনার মুখে রোনালদোর পাশে দাঁড়ালেন রুনি


সমালোচনার মুখে রোনালদোর পাশে দাঁড়ালেন রুনি

কঙ্গোর বিপক্ষে গতকাল মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ মহাতারকা।

কিন্তু আসরের শুরুটা তেমন ভালো হয়ে ওঠেনি আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার।

আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

কঙ্গোর বিপক্ষে গতকালকের ম্যাচে রোনালদো নিজেই নিজের ছায়া হয়ে ছিলেন।

পারফরম্যান্সে ছিল না তার স্বভাবসুলভ ধার, দুয়েকবার বল জালে জড়ানোর সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি।

এমন পারফরম্যান্সের পরে রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অনেকেই পর্তুগালের পয়েন্ট হারানোর পেছনে রোনালদোর গোল না পাওয়াকে দায়ী করেছেন।

আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন

এই কঠিন সময়ে সাবেক ইংলিশ কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাটেডে রোনালদোর সাবেক সতীর্থ ওয়েইন রুনি রোনালদোর পাশে দাঁড়িয়েছেন।

রুনির মতে, ম্যাচে জয় না পাওয়ার পেছনে রোনালদোর শুধু একার দায় নয়।

বরং রোনালদোর চেয়ে বাকিদের বেশি দায়ী করছেন তিনি।

এই প্রসঙ্গে পর্তুগালের প্রধান দুই মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্ডো সিলভাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

পর্তুগালের বিষয়ে কথা বলতে গিয়ে রুনি বলেছেন, 'পুরো ম্যাচে ব্রুনো কিংবা বার্নার্ডো—ক্রিস্টিয়ানোর জন্য একটিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।

সুযোগ তৈরি করা তো বাদই দিন, তারা নিজেরাও কোন গোল করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'সবাই রোনালদোকে বেঞ্চে বসানের দাবি তুলছে, আমার কাছে এর কোনো যৌক্তিকতা নেই; কারণ সে তো কোনো বলের জোগানই পাচ্ছে না।'

চলতি বিশ্বকাপ শুরুর আগে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আলোচনা ছিল প্রচুর।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তবে গতকাল তিনিও ছিলেন বেশ নিষ্প্রভ।

সুতরাং, রুনি কাঠগড়ায় তুলেছেন তাকে, 'এই বিশ্বকাপে ব্রুনোর পর্তুগালের সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল, এমনকি সে গোল্ডেন বলের অন্যতম দাবিদার।

এই ম্যাচে সে ঠিক কী করেছে? আর গণমাধ্যমই বা কেন তাকে একই মাপকাঠিতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না?'

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পৃথক অভিযানে মোট আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


কালকিনিতে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পৃথক অভিযানে মোট আটক ৭

মাদারীপুরের কালকিনি থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এক রাতের অভিযানে মোট সাতজনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার একটি চৌকস দল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বড় চর কয়ারিয়া গ্রামের মো. সুমন হাওলাদার (২৮), পিতা- মঞ্জু মিয়া হাওলাদার এবং রানা হাওলাদার (২২), পিতা- মৃত ইসমাইল হাওলাদার।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িত।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রাে বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


কয়রাে বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন

কয়রায় বিএনপি নেতাকে ফাঁসানোর লক্ষ্যে মৎস্য ঘেরের ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে প্রতিপক্ষরা। এই ঘটনার প্রতিবাদে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ঘের মালিক। কয়রার উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামে এমন একটি ঘটনা ঘটে। ঘের মালিক আব্দুল লতিফ অভিযোগ করেছেন, তিনি চাঁদা না দেওয়া কারণে তার মৎস্য ঘেরের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার লুৎফর রমানের পুত্র আব্দুল লতিফ বলেন, 'আমি মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামে জমির মালিকদের নিকট হতে ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে ২০৩৫ সাল পর্যন্ত ডিড নিয়ে বাসা-বাড়ি তৈরি করে মাছ চাষ করে আসছি।' তিনি আরও জানান, গত ১৭ জুন আনুমানিক বেলা ২ টার দিকে প্রতিপক্ষ এবাদুল গাজীর ছেলে ফিরোজ গাজী, হালিম শেখের ছেলে সেলিম শেখ, মিন্টু শেখের ছেলে লাভলু শেখ, ডালিম শেখের ছেলে শিমুল ও এবাদুল গাজীসহ অনেকে প্রকাশ্য দিবালোকেই তার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দেয়। এই ঘটনায় তার ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, যা তার কাছে প্রমাণ হিসেবে রয়েছে। আব্দুল লতিফ বলেন, 'ওই এলাকায় ঘের করতে হলে দীর্ঘদিন ধরে চাঁদা দিতে হবে বলে চাপপ্রয়োগ করা হচ্ছে। আমি ইতিমধ্যে ৫১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি, যার সাক্ষী-প্রমাণ রয়েছে।' তিনি জানান, এরপরেও তারা তার কাছে চাঁদার জন্য পরবর্তী সময়ে হুমকি-ধামকি অব্যাহত রেখেছিল। 'চাঁদা না দেওয়ার কারণে তারা আমার ঘেরে আগুন সেটেছে,' বলেন তিনি। এ ঘটনার বিষয়ে আব্দুল লতিফ জানিয়েছেন যে একটি মহল এই ঘটনাটি ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্প্রতি একটি পত্রিকায় বলা হয়েছে, 'এই ঘটনার পিছনে বিএনপি নেতা নাজমুল হুদার নেতৃত্ব রয়েছে,' যা তিনি নিশ্চিতভাবে অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, 'প্রকৃত ঘটনা আড়াল করতে কিছু লোক তাঁর উপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিএনপি ও তাদের সহযোদ্ধাদের মধ্যে কেউ তার ঘেরে আগুন দেয়নি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।' আব্দুল লতিফ দাবি করেন যে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো সদস্য এর সঙ্গে নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকৃত ঘটনা প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

একদিকে অর্থ পাচার রোধে সরকারের তৎপরতার দাবি, অন্যদিকে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নানা উদ্যোগের মধ্যেই নতুন একটি পরিসংখ্যান আলোচনার সৃষ্টি করেছে। মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বেড়েছে। এর ফলে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশ সংশ্লিষ্ট আমানতের পরিমাণ পৌঁছেছে প্রায় ১২ হাজার ৭৬০ কোটি টাকায়, যা গত এক দশকে দ্বিতীয় সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি)-এর প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

এসএনবির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালশেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৪ দশমিক ২ মিলিয়ন সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ফ্রাঁ ১৫২ টাকা হিসাবে) এই পরিমাণ প্রায় ১২ হাজার ৭৬০ কোটি টাকা।

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এটি সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমার ক্ষেত্রে এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২১ সালে আমানতের পরিমাণ ছিল ৮৭১ দশমিক ১ মিলিয়ন সুইস ফ্রাঁ, যা ছিল ইতিহাসের সর্বোচ্চ। যদিও ২০২২ ও ২০২৩ সালে এই জমার পরিমাণ নাটকীয়ভাবে কমেছিল, ২০২৪ সালের পর ২০২৫ সালে আসার পর তা আবার এক নজিরবিহীন উল্লম্ফন প্রত্যক্ষ করেছে।

তবে পরিসংখ্যানের অধিক গুরুত্বপূর্ণ একটি দিক হলো, এই ৪১ শতাংশ উল্লম্ফনের সিংহভাগই এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। ২০২৪ সালে যা ছিল ৫৭৬.৬ মিলিয়ন সুইস ফ্রাঁ, ২০২৫ সালে এসে তা ৪৩ শতাংশ বেড়ে ৮২২.৭ মিলিয়ন ফ্রাঁতে পৌঁছেছে। অর্থাৎ মোট জমার ৯৮.৬ শতাংশই প্রাতিষ্ঠানিক বা ব্যাংকিং খাতের অর্থ।

অন্যদিকে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের জমা আগের বছরের (১২.৬ মিলিয়ন ফ্রাঁ) তুলনায় প্রায় ১০ শতাংশ কমে বর্তমানে দাঁড়িয়েছে ১১.৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন টাকা জমার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ায় ৩ দশমিক ২ বিলিয়ন সুইস ফ্রাঁ আমানত নিয়ে শীর্ষে রয়েছে ভারত, যদিও আগের বছরের তুলনায় ভারতীয়দের আমানত ৮ শতাংশ কমেছে। এর বিপরীতে বাংলাদেশের আমানত বেড়েছে ৪১ শতাংশ। আমানত বৃদ্ধির হারে বাংলাদেশের ওপরে রয়েছে কেবল আফগানিস্তান (৪৮.২ শতাংশ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন করার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার, ধান জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন করার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার, ধান জব্দ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে এক ধান ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম সাধন ঘোষ (৩৮)। প্রাপ্ত তথ্যে জানা যায়, এসময় পুলিশ ৪৩১ বস্তা ধান এবং একটি ট্রাক জব্দ করে।

এই ঘটনায় বুধবার (১৭ জুন) সকালে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্যে দেখা যায় যে ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে। ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো: হাসানুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৬। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে এই গ্রেপ্তার অনিবার্য ছিল। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা অর্ন্তভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%