ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান-সৌদি প্রতিনিধির সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ


ইরান-সৌদি প্রতিনিধির সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের হামলার পর আত্মরক্ষার্থে কাতার, কুয়েত এবং বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এর ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে আলোচনায় লিপ্ত হয়েছেন।

যেমন কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছ থেকে একটি ফোনকল গ্রহণ করেন এবং আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। দোহার পক্ষ থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির শর্তাবলি বাস্তবায়নের লক্ষ্যে সংলাপ এবং কূটনীতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন। ফোনালাপে তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং জাহাজ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

হরমুজ প্রণালীর কাছাকাছি ওমানের জলসীমা দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের জাহাজগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলার ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সংঘাতের সূত্রপাত ঘটায়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের উপকূলরেখা বরাবর ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য নির্ধারিত একটি ভোটকক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য নির্ধারিত একটি ভোটকক্ষ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় সংশোধন এনে ভোটকক্ষ নির্ধারণে ভোটারের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী, গড়ে দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। এর পাশাপাশি সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে।

নীতিমালাটি আরও উল্লেখ করেছে, উপনির্বাচনে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। প্রয়োজনে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন কক্ষ (সিক্রেট বুথ) স্থাপন করা যাবে।

এর সাথে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের জন্য ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে একাধিক ভোটকেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

এর আগে নীতিমালায় সাধারণ নির্বাচনে ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ এবং উপনির্বাচনে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণের বিধান ছিল। সংশোধিত নীতিমালায় এ সংখ্যা বাড়ানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বাংলাদেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

আজ বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আরও জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রামের ভৌগোলিক এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার করা দরকার।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়িতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।

কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব ও এম. মহিউদ্দিন চৌধুরীসহ ইতালি এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কর্মশালার শেষপর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য এবং সেবার বিভিন্ন দিক উপস্থাপন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশের বড় শত্রু এখন শিক্ষিত সমাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


পরিবেশের বড় শত্রু এখন শিক্ষিত সমাজ

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, আধুনিক জীবনযাত্রার মোহে শিক্ষিত মানুষরাই এখন পরিবেশের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষিত সমাজে ওয়ান-টাইম প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ও বিলাসবহুল গাড়িতে হাইড্রোলিক হর্নের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যায়।

বৃহস্পতিবার(৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে ধারণ করে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খলিল আহমেদ বলেন, পরিবেশ আমাদের বিশুদ্ধ বায়ু, সুপেয় পানি, খাবার ও আশ্রয় দেয়। কিন্তু নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলার কারণে পরিবেশ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলেও মাটি ও পানি দূষিত হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগাতে হবে, পানির অপচয় রোধ করতে হবে, শব্দদূষণ পরিহার করতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইসরাত জাহান।

এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ক্রয়ে লিড টাইম কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সরকারি ক্রয়ে লিড টাইম কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ

সরকারি ক্রয়ে দরপত্র আহ্বান থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত সময় বা প্রকিউরমেন্ট লিড টাইম বর্তমানে ৫৪ দিনে নেমে আসলেও তা আরও কমিয়ে আনতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএ’র সম্মেলন কক্ষে সংস্থাটির ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন।

সভায় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ার পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, আইএমইডি সচিব ও পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ার সিরাজুন নূর চৌধুরী এবং পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী সভায় বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা এবং বিপিপিএর বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়াতে এ সময়ের মধ্যে এটি আরও কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা গেলে প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি পাবে এবং উন্নয়নের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে।

পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনি সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ক্রয়ের মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থার কার্যকারিতা যত উন্নত হবে, প্রকল্প বাস্তবায়ন তত বেশি সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।

তিনি আরও বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতিক্ষেত্রে অন্তত একদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম তদারকি করবেন বলেও জানান।

সভায় তিনি বিপিপিএকে চলমান আধুনিকায়ন প্রকল্পের বাস্তবায়ন দ্রুততর করা, ই-জিপি ব্যবস্থা ও ডিজিটাল স্বাক্ষরের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি ক্রয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর যথাযথ যাচাই প্রক্রিয়া জোরদারের নির্দেশ দেন।

এছাড়া প্রকল্প বাস্তবায়নে গুণগত মান উন্নয়নে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর তদারকি ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে বিপিপিএ পরিচালনা পর্ষদের সভা নিয়মিত আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে সভায় পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ সংস্থাটির প্রতিষ্ঠা, সাংগঠনিক কাঠামো, আইনগত দায়িত্ব, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকার নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%