১২:৫০ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা তাদের ন্যায্য দাবি-দাওয়ার সাথে সম্পর্কিত নয়। কিছু মহল পতিত ফ্যাসিবাদী শক্তির সাথে মিলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ গার্মেন্টস-কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কার্যকলাপ চালায়, তবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির মশাল মিছিল, সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি
অনেক কারখানা বন্ধ থাকার বিষয়টি সাংবাদিকরা তাকে জানালে তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন