ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মঠবাড়িয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কঠোর হুঁশিয়ারি: ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ


মঠবাড়িয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কঠোর হুঁশিয়ারি: ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ

জুলাই গণহত্যা, দীর্ঘদিনের রাজনৈতিক নির্যাতন, গুম, খুন ও নিপীড়নের প্রতিবাদ এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৫ আগস্ট) মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে গণতন্ত্র রক্ষা এবং রাজনৈতিক সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা, গুম ও হত্যাসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মঠবাড়িয়ার বিএনপি নেতা আলহাজ রুহুল আমীন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ওপর হামলা ও নির্যাতনের ঘটনাগুলোও তারা স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পরও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে কেউ যাতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে নেতারা বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, সহিংসতা ও হত্যার রাজনীতির বিরুদ্ধে তারা অবস্থান করবেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

তারা আরও বলেন, কোনো ধরনের উসকানি বা সহিংসতা নয়—গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। একই সঙ্গে অতীতের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের শক্তি, ঐক্যের প্রাতিষ্ঠান,খেলাই আমাদের অঙ্গীকার”—এই প্রত্যয়কে সামনে রেখে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টা শশীভূষণ রহিমা ইসলাম কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চরফ্যাশন উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে আয়োজিত এ মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মীর মো. শরিফ হোসাইন,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. মহিবুল্লাহ জিহাদি, সভাপতি ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট মো. এনামুল হক রায়হান, সহকারী সেক্রেটারি চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী।
স্বাগত বক্তব্য দেন মাওলানা মো. জাহির, সভাপতি চরফ্যাশন উপজেলা যুব বিভাগ । পরে টুর্নামেন্টের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. ইব্রাহিম খলিল। অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চরকলমী একাদশ ও রসুলপুর একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রসুলপুর একাদশকে ১–০ গোলে হারিয়ে জয় পায় চরকলমী একাদশ।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নজরুলনগর ইউনিয়ন একাদশ ও চরমনিকা ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফলাফল টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩–০ গোলের ব্যবধানে নজরুলনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয় লাভ করে চরমানিকা ইউনিয়ন একাদশ।
আয়োজকরা জানান, উপজেলার ১৬টি ইউনিয়নের তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, জুলাইয়ে চেতনা উজ্জীবিত রাখা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক, অপরাধ ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চরফ্যাশনের তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা যুব বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আটকাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আটকাল আদালত

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে গৃহীত একটি বিল দেশটির সর্বোচ্চ আদালত আটকে দিয়েছে।

আদালত মন্তব্য করেছে, এই বিল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। এর পাশাপাশি, বিলটি ব্যক্তিজীবনের গোপনীয়তা সুরক্ষায় প্রয়োজনীয় আইনি নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার ফ্রান্সের শীর্ষ আদালত কনস্টিটিউশনাল কাউন্সিল এই সিদ্ধান্ত দেওয়ার ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন। তিনি সরকারের কাছে এই বিলটি নতুন করে তৈরির নির্দেশ দিয়েছিলেন। সংসদে পাস হওয়া বিলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ছিল।

যেকোনো খোলা অ্যাকাউন্টগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে চার মাসের মধ্যে বন্ধ করে দিতে হতো। একই সঙ্গে, ফ্রান্সের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রকের অনুমোদিত বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। ফ্রান্সের সর্বোচ্চ আদালত বলেছে, এই বিলে বয়স প্রমাণের বাধ্যবাধকতা উল্লেখ করা হলেও, সে তথ্য জমা দেওয়ার শর্ত এবং সীমার বিষয়টি সুস্পষ্ট করা হয়নি।

“বিতর্কিত এই বিধানটি একদিকে মাত্রাতিরিক্তভাবে মতপ্রকাশ ও যোগাযোগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে, অন্যদিকে ব্যক্তিগত জীবনের অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইনি সুরক্ষাও নিশ্চিত করতে পারেনি।”

জুলাই মাসে ফরাসি আইনপ্রণেতারা বিলটি পাস করে, ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ার আদলে ১৫ বছরের কম বয়সিদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছিল।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেইসবুক, টিকটক ও ইউটিউব নিষিদ্ধ করে, তবে সেখানে মিশ্র ফলাফল আসায় কঠোর শাস্তির কথাও ভাবা হচ্ছে।

এছাড়া চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কও সোশাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ বা বাস্তবায়নের পরিকল্পনা করছে।

এর আগে, এপ্রিল মাসে প্রেসিডেন্ট মাক্রোঁ তরুণদের স্ক্রিন ছেড়ে বই পড়ে ভালো নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে ছিলেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, আগামী ২০২৭ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণে সংশোধন আনতে দৃঢ়প্রতিজ্ঞ ইমানুয়েল মাক্রোঁ।

যদিও সংবিধান অনুযায়ী, তিনি নিজে আর তৃতীয় মেয়াদে লড়তে পারবেন না, এমনটাই জানিয়েছে রয়টার্স।

ঢালাও নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোশাল মিডিয়া কোম্পানিগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থার কথা বললেও, আদালতের এই রায়ের পর গুগল, মেটা, স্ন্যাপ বা টিকটক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তাসনিম নিউজের প্রতিবেদন

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

ছয় মাসের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। তিনি দাবি করেছেন, ইরানি বাহিনী বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক শক্তিকে নতজানু করতে সক্ষম হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী, পুলিশ, বাসিজ, উপজাতীয় বাহিনী ও গোয়েন্দা সদস্যদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ভাহিদি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানি বাহিনী তাদের সামরিক অভিযান সফলভাবে পরিচালনা করেছে। এর মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ব্যাপক গোলাবর্ষণ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও ইরানি বাহিনী সফলভাবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। দক্ষিণের দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের প্রচণ্ড গরম এবং আর্দ্রতা থেকে শুরু করে উত্তরের পার্বত্য সীমান্তের তীব্র শীত—সব ধরনের কঠিন পরিস্থিতিতেই তারা যুদ্ধ করেছে।

ভাহিদি বলেন, ‘আপনারা বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক শক্তিকে নতজানু করেছেন।’

আইআরজিসি প্রধান আরও বলেন, উদ্ভাবনী কৌশল প্রয়োগের মাধ্যমে ইরানি বাহিনী যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। তাদের সামরিক তৎপরতা প্রতিপক্ষের ওপর ইরানের ইচ্ছা চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভাহিদির ভাষ্য, ছয় মাসের এই যুদ্ধ নিপীড়িত জনগণের মধ্যে আধিপত্যবাদী শক্তিগুলোকে শেষ পর্যন্ত পরাজিত করার নতুন আশা জাগিয়েছে।

এ সময় তিনি যুদ্ধের পুরো সময় ইরানি জনগণের সমর্থন ও অংশগ্রহণেরও প্রশংসা করেন। জনগণের অব্যাহত সমর্থন এবং সৃষ্টিকর্তার সহায়তায় অঞ্চলটির মানুষের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ করে ফিলিস্তিন ও লেবাননের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন আইআরজিসি প্রধান। সূত্র: তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের নিজেদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ দিতে হলে কিংবা অফিসে অফিসে ঘুরতে ভোগান্তি পোহাতে হলে সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসেবে আমাদের দীনতা-হীনতার প্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে অনলাইনে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য টাকা তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ নীতি, নৈতিকতা ও আদর্শের বাণী শিখিয়ে লাখো-কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন। সেই শিক্ষকদেরই যদি ঘুষ দিয়ে নিজেদের প্রাপ্য টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, জাতি হিসেবে আমাদের দীনতা-হীনতাই প্রকাশ করে। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা ২০২২ সালের পর, অর্থাৎ দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ডে তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন। এই দুটি তহবিলের একটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ এবং অন্যটি ‘অবসর সুবিধা বোর্ড’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দুটি তহবিলে জমানো টাকার একটি উল্লেখযোগ্য অংশ পাওয়ার মধ্য দিয়ে ৭০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান ঘটেছে। সরকারপ্রধান বলেন, শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার চালু করা ‘শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ’ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে ‘মডেল’ হিসেবে অনুসরণ করছে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক-শিক্ষিকাদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। এমনকি নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও চালু হয়ে গিয়েছিল বলে মনে হয়েছে। তবে এখন শিক্ষক-শিক্ষিকাদের কোনো রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, অবসরকালীন সুবিধার টাকা অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার কাজটি অত সহজ ছিল না। পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক-বীমাসহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী বলেন, জাল ইনডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে এই দুটি তহবিলকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, এসব কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য সুবিধার অর্থ সহজে পৌঁছে দেওয়ার বর্তমান প্রক্রিয়া তৈরি করা সহজ ছিল না। এরপরও অনলাইনের মাধ্যমে কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য অর্থ নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%