ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক অবরোধ করে আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীরা


সড়ক অবরোধ করে আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীরা

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে তারা মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই সময় তারা সড়কে বাঁশ, চেয়ার ও বেঞ্চ ফেলে দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং অনেক যানবাহন আটকা পড়ে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর ১২টায় তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

বিক্ষোভের সময় বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, আজহারুল ইসলাম, ফয়সাল বাদশা, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শীর্ষেন্দু বিশ্বাস রোহান এবং কে এম সাজিদ।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

তাদের বক্তব্য অনুযায়ী, প্রথমে ২০২৪ সালের ২৪ জুন এবং পরে দ্বিতীয় দফায় ২০২৫ সালের অক্টোবরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালে এসেও বিভিন্ন অজুহাতে হাসপাতাল চালু করা হচ্ছে না। তাদের দাবি, কর্তৃপক্ষের উদ্যোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালু করতে পারলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এত বছরেও কেন চালু করা যাচ্ছে না, সেটির উত্তর দিতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, তারা বারবার আশ্বাস পেলেও বাস্তব অগ্রগতি হয়নি, যাহা তাদের হতাশ করেছে। তাই তারা সরকারের কাছ থেকে হাসপাতাল চালুর বিষয়ে একটি লিখিত রোডম্যাপ চান। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন।

উল্লেখ্য, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবির বাস্তবায়ন আদায়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতের মেহেদির রঙ শুকানোর আগেই ঝরে গেল মজনুর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


হাতের মেহেদির রঙ শুকানোর আগেই ঝরে গেল মজনুর প্রাণ

বিয়ের মাত্র এক মাস পূর্ণ, হাতের মেহেদির রঙ এখনও পুরোপুরি ওঠেনি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মজনু (২৭) নামে একজন যুবক।

এ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে।

নিহত মজনু ছিলেন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের নিজাম উদ্দীনের ছেলে, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিতে সোমবার রাতে আলমডাঙ্গা বাস টার্মিনালে যান মজনু। ভাইকে বাসে তুলে দেওয়ার পর মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় আনন্দধাম ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সড়কে পড়ে থাকা পাথরের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। এ সময় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিজাম উদ্দীন বলেন, প্রায় এক মাস আগে কুষ্টিয়া জেলার ইবি থানার ধুলি শ্রীপুর গ্রামে পারিবারিকভাবে মজনুর বিয়ে হয়েছে। ওই বিয়েতে ছোট ছেলে পলাশ ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন। সোমবার রাতে পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মজনু।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ড্রেন নির্মাণকাজের জন্য সড়কে ফেলে রাখা পাথরের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তারা এ ঘটনায় দায়িত্বে অবহেলা’র অভিযোগ তুলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব কর্মসংস্থানে ১০ প্রকল্প চলমান, যুক্ত হচ্ছে নতুন ৬টি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


যুব কর্মসংস্থানে ১০ প্রকল্প চলমান, যুক্ত হচ্ছে নতুন ৬টি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিওয়াইডি) আওতায় বর্তমানে ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত সময়ে দৃশ্যমান ফল অর্জনের লক্ষ্যে আরও ছয়টি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের (জামালপুর-৩) টেবিলে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করা।

তিনি জানান, বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস' (দ্বিতীয় পর্যায়), 'দারিদ্র্য বিমোচনে আধুনিক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা' (তৃতীয় পর্যায়), যুব প্রশিক্ষণ কেন্দ্রে জীবনদক্ষতা শিক্ষা ও জাতীয় যুব প্ল্যাটর্ফম শক্তিশালীকরণ (লাইফ স্কিলস প্রকল্প), শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা (এনইইটি) যুবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইএআরএন প্রকল্প, কক্সবাজারে নারী ও যুবকদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করার আইএসইসি প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন, ৬৪ জেলায় আইসিটি প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি (দ্বিতীয় পর্যায়), ৬৪ জেলায় শিক্ষিত চাকরিপ্রত্যাশী যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং আইসিটি-দক্ষ যুবকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রকল্প।

প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পের পাশাপাশি বেকার যুবকদের দ্রুত কর্মসংস্থানের আওতায় আনতে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে আরও ছয়টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পর্যায়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়), যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাগরিকদের সেবাদানে কেয়ারগিভার উন্নয়ন প্রকল্প, সব মহানগরে বেকার যুবকদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মহানগর এলাকার বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং ও ভাষা প্রশিক্ষণ প্রকল্প।

তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত রিকশা অপসারণ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ব্যাটারিচালিত রিকশা অপসারণ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের বার্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, শহর থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয়।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরা দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দাপটে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এই বাহনগুলোর আইনগত কোনো ভিত্তি নেই। গঠন, নিবন্ধন, চলাচলযোগ্যতা—কোনো কিছুরই বালাই নেই।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা কতটা চলাচল করছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না, কারণ নিবন্ধনের বাধ্যবাধকতা নেই। ঢাকার বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা চালু হলেও রিকশাচালকেরা সেটিরও তোয়াক্কা করছেন না।

ডিএমপির একার হাতে ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়া সম্ভব নয় জানিয়ে কমিশনার বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, কদিন আগে সিগন্যালে গাড়ি থামাতে ট্রাফিক পুলিশের সদস্যদের অনেক ছোটাছুটি করতে হতো। এখন সেটি লাগছে না। ট্রাফিক আইন মানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোর পর থেকেই এটি সম্ভব হয়েছে।

ঢাকা শহরের ১৮টি মোড় বা ক্রসিংয়ে এই ক্যামেরা বসানো হয়েছে। ডিএমপি কমিশনার বলেছেন, চালুর পর এখন পর্যন্ত মামলা হয়েছে দেড় হাজার। সমন জারি করা হয়েছে ৩৮ হাজার।

ঢাকার বিভিন্ন মোড়ে ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘন ঘটলে সেই গাড়িসমূহকে শনাক্ত করছে ক্যামেরা এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিতের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


ভেনেজুয়েলায় গুরুত্বপূর্ণ বন্দর চালু, মরদেহ সমাহিতের কাজ শুরু

মার্কিন সামরিক বাহিনী সোমবার ভেনিজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মেরামত করে পুনরায় চালু করেছে।

একই সময়, দেশটি জোড়া ভূমিকম্পে নিহত এক হাজার সাত শতাধিক মানুষের শেষকৃত্যের কাজও শুরু করেছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ফলে মহল্লার পর মহল্লা ধ্বংস হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের কাজ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অন্যদিকে, জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

ভেনেজুয়েলার লা গুয়াইরা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর তথ্য জানায়।

সর্বশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৭০০, আহত হয়েছেন ৫ হাজার মানুষ। তবে কতজন নিখোঁজ, সে বিষয়ে সরকার কোনো তথ্য জানায়নি। অন্য বিভিন্ন হিসাবে নিখোঁজের সংখ্যা কয়েক হাজার হতে পারে।

লা গুয়াইরা বন্দর পুনরায় চালু হয়েছে, যেখানে এএফপির এক সংবাদদাতা একটি গুদামে সাদা ও কালো ব্যাগে রাখা শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ এবং কয়েকটি কফিন দেখতে পেয়েছেন। একত্রে মার্কিন ইউএসএস ফোর্ট লডারডেল সেখানে নোঙর করে ত্রাণসামগ্রী খালাস করছে।

ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া অঞ্চলটির বহু মানুষ অস্থায়ী মর্গের বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষা করছিলেন। এ সময় নীল পোশাক পরা ফরেনসিক কর্মীদের মরদেহ পরীক্ষা করতে দেখা গেছে।

কাছেই ধসে পড়া ভবনের বিশাল ধ্বংসস্তূপে উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভূমিকম্পের পাঁচ দিন পর সেই সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।

এদিকে, কারাকাসের কাছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরেও যান চলাচল স্বাভাবিক করতে মার্কিন বিমানবাহিনীর সদস্যরা কাজ করছেন, কারণ এই ভূমিকম্পে বিমানবন্দরটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

-অলৌকিক ঘটনার অপেক্ষায়-

সরকার লা গুয়াইরায় সেনা মোতায়েন করেছে এবং দুর্গত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে গভীর সংকটে থাকা ভেনেজুয়েলার লাখো মানুষ ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন। এমন অবস্থায় সরকারের ধীর ও সীমিত ত্রাণ তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ভেনেজুয়েলায় জাতিসংঘের সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, ২৭টি দেশ প্রায় ৪০টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। এসব দলে ২ হাজারেরও বেশি সেনা ও উদ্ধারকর্মী এবং ১৬০টিরও বেশি অনুসন্ধানী কুকুর রয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ ১০ হাজার বডিব্যাগ সরবরাহ করবে, তবে তাদের আশা, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এর চেয়ে কম হবে।

তবে জীবিত উদ্ধারের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে শেষ হয়ে গেছে। তবুও অলৌকিক ঘটনা ঘটতেই পারে।

সোমবার উপকূলীয় শহর তানাগুয়ারেনায় ২১ বছর বয়সী অ্যারন লেভি নামে এক তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রীর প্রকাশিত ভিডিওতে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ দুর্যোগে দেশের প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ৬৭০ কোটি ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ।

-'আমার পরিবার ওখানেই আছে'-

কারাকাসের একমাত্র সরকারি কবরস্থানে দুটি দাহচুল্লিই পূর্ণ সক্ষমতায় চলছে।

প্রিয়জনদের শেষকৃত্যের অপেক্ষায় সেখানে অপেক্ষা করছেন বহু মানুষ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জনকে সমাহিত করা হয়েছে।

তবে এখনও অনেকেই তারা প্রিয়জনদের মরদেহের অপেক্ষা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%