ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ


ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ

রেকর্ড গড়া একটি ইনিংস খেললেন দিলারা আক্তার, আর সেই ইনিংসের কল্যাণে জয় নিয়ে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বৃহস্পতিবার এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেদারল্যান্ডস বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। শুরু থেকেই ওপেনার দিলারা আক্তার আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ৯৮ রান সংগ্রহ করে।

অন্য প্রান্তে উইকেট ধরে রাখা সোবহানা মোস্তারী তাকে ভালো সঙ্গ দেন। ওপেনার জুয়াইরিয়া ৮ বলে ১৩ রান করে আউট হলেও দিলারার ব্যাটে রানের গতি থামে না। মাত্র ২২ বলে ফিফটি করে বাংলাদেশের নারী ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। তিনি ২৮ বলে ফিফটি করেছিলেন।

আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি

দিলারা শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ বলে ৯ রান এবং সোবহানা মোস্তারী ৯ বলে ১১ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেন।

নেদারল্যান্ডস ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে। ওপেনার হেদার স্লেঙ্গার্স ও বাবেত্তে ডি লিডের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। কিছুক্ষণ মাচ একসময় ডাচদের দিকেই ঝুঁকে পড়েছিল।

তবে ফারিহা ইসলাম তৃষ্ণা এক ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। হেদার ১৫ বলে ২১ এবং ডি লিডে ১৪ বলে ৩০ রান করে আউট হন। এরপর রিতু মনির নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ অনুভব করতে শুরু করে নেদারল্যান্ডস।

শেষ দিকে রবিনে রিজ চেষ্টা করলেও ডাচরা জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন: সরকার অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম

বাংলাদেশের হয়ে ফারিহা ইসলাম তৃষ্ণা ও রিতু মনি দুটি করে উইকেট শিকার করেন। যদিও স্কটল্যান্ড আগেই সিরিজের শিরোপা নিশ্চিত করে ফেলেছিল, তবুও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অভিযান শেষ করল টাইগ্রেসরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাংলাদেশ ব্যাংকের বাধা

আইএফসির ৮০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে না মেঘনা গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


আইএফসির ৮০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে না মেঘনা গ্রুপ

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৮০ মিলিয়ন ডলারের ঋণ পেতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এমজিআই চারটি জাহাজ কেনার জন্য এই ঋণ পাওয়ার আবেদন করেছিল।

বেসরকারি মধুমতি ব্যাংক এমজিআইয়ের পক্ষে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈদেশিক ঋণ পরিশোধের ঝুঁকি সম্পর্কে বিবেচনা করে আবেদনটি নাকচ করা হয়েছে। তবে, মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানিয়েছেন, তাঁদের আবেদন প্রত্যাখ্যানের কোনো কারণ জানানো হয়নি।

তিনি উল্লেখ করেছেন, ‘আইএফসির ঋণ পেতে হলে অনেক শর্ত পূরণ করতে হয়। সমস্ত শর্ত পূরণের পর, আমাদের ৪টি জাহাজ কিনতে ৮০ মিলিয়ন ডলারের ঋণের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আমাদের এনওসির জন্য আবেদনটি শেষে গ্রহণ করা হয়নি। প্রত্যাখ্যানের কোনো কারণের কথাও জানানো হয়নি।’

মোস্তফা কামাল আরো বলেন, ‘এমজিআইয়ের এই ঋণ পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের যথেষ্ট উৎস রয়েছে। তবুও অনুমোদন পাওয়া যায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান বিডার অধীনে থাকলে, বিডাই বৈদেশিক ঋণের প্রাথমিক অনুমোদন দেয়। আর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অধীনে পরিচালিত হলে, কেন্দ্রীয় ব্যাংক থেকে এনওসি নেয়া আবশ্যক। এমজিআই বর্তমানে বেজার আওতায় থাকায় এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন ছিল।’

তিনি আরও জানান, বৈদেশিক ঋণ পরিশোধের ঝুঁকি মাথায় রেখেই আবেদনটি নাকচ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মন্তব্য করেছেন, ‘বৈদেশিক ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সব সময় সতর্ক থাকে। যেহেতু এ ধরনের ঋণ সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। যদি কোনো প্রতিষ্ঠান বৈদেশিক ঋণ গ্রহণ করে এবং সেটি পরিশোধে ব্যর্থ হয়, তাহলে সেই ঋণের দায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রের ওপর এসে পড়তে পারে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ইকুইটি অংশীদারি এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানায়, কিন্তু বৈদেশিক ঋণকে ঝুঁকিপূর্ণ মনে করে। কারণ এগুলো বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়।’

আরিফ হোসেন খান বলেন, ‘যদি উৎপাদন দেশীয় বাজারের জন্য হয় এবং এর থেকে রপ্তানি আয় না আসলে ঋণ পরিশোধে বৈদেশিক মুদ্রার প্রবাহ থাকে না। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের প্রস্তাবগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে এবং সবসময় অনুমোদন দেয় না।’

মেঘনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত এবং এটি একটি প্রধান ভোগ্যপণ্য আমদানিকারক ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। বর্তমানে এই ব্যবসায়িক গোষ্ঠীর নিজস্ব ১১০টি জাহাজসহ মোট ১৪৫টি জাহাজ রয়েছে।

সূত্র : ডেইলি স্টার বাংলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকরার আত্মহত্যা : আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


ইকরার আত্মহত্যা : আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

রাজধানীর মিরপুরে বাসা থেকে উদ্ধার হওয়া ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার মধ্যে আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে জামিন চেয়ে আবেদন জানান অ্যাডভোকেট কামরুন নাহার বনানী।

আবেদনে উল্লেখ করা হয়, ‘নাসরিন সুলতানা গত ২৬ এপ্রিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন আগাম জামিন প্রদান করেন। হাইকোর্টের আদেশক্রমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। তিনি একজন বয়স্ক মহিলা, জামিন পেলে পালিয়ে যাবেন না।’

পরে আদালত ২৪ জুন মামলার পরবর্তী শুনানির পদের দিনের নির্ধারণ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান।

গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং বাসা থেকে নানা আলামত সংগ্রহ করেন।

ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করেন তার বাবা কবির হায়াত খান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। অভিযোগপত্রে ইকরার বাবা বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

মৌলভীবাজার শহরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আবু শহিদ (৪২)। তিনি সদর উপজেলার বালিকান্দি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দেয়।

এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় বর্তমানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর তথ্য জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার (৪ জুন) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

এ সফরের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, আগামী শনিবার (৬ জুন) সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।

বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বিদ্যমান রয়েছে।

তবে বিশেষত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে এমন আশা করা হচ্ছে।

এ দিকে চলতি বছর এপ্রিল মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সেই সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

ওই সফরের সময় দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ও সহযোগিতা জোরদারের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ঢাকায় আসন্ন সফরটিকে সেই বৈঠকের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।

সর্বশেষ ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বাংলাদেশ সফর করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%