ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আমাজনের জঙ্গল থেকে নতুন আদিবাসী জনগোষ্ঠী বেরিয়ে এসেছে


আমাজনের জঙ্গল থেকে নতুন আদিবাসী জনগোষ্ঠী বেরিয়ে এসেছে

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গভীর জঙ্গলের মধ্যে দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্নভাবে বসবাসকারী প্রায় ২০ জন আদিবাসী সম্প্রতি বেরিয়ে এসেছে। সোমবার (১৬ নভেম্বর) তারা একটি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তাদের এই আকস্মিক উপস্থিতি আমাজনের আদিবাসীদের বসবাসের এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বন ধ্বংসের ঝুঁকি নতুন করে সামনে এনেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আমাজনে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাসকারী আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সোমবার মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে প্রবেশ করে। সেখানে তাদের সঙ্গে সরকারি একটি দলের যোগাযোগ ঘটে। সংস্থাটি এ ঘটনাকে ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

ওই অঞ্চলটি মূলত গুয়াজাজারা জনগোষ্ঠীর আবাসস্থল। স্থানীয় নেতাদের মতে, গ্রামবাসীরা আগত আদিবাসীদের খাবার দিতে চাইলে তারা কাসাভা বা কন্দজাতীয় খাবারের পরিবর্তে বিশেষভাবে ইয়াম বা মিষ্টি আলু চায়। পরে সেগুলো নিজেদের বনে নিয়ে যায়।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আওয়া জনগোষ্ঠীর সদস্যরা সাধারণত শিকার ও বন থেকে খাবার সংগ্রহ করে জীবনযাপন করে। তবে সাম্প্রতিক সময়ে তাদের বসবাসের এলাকায় অবৈধ গাছ কাটা, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশ বেড়ে গেছে। এতে তাদের চিরাচরিত জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

গুয়াজাজারা সম্প্রদায়ের বাসিন্দাদের ধারণা করা একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের শরীরের বেশির ভাগ অংশে পোশাক ছিল না, গলায় ছিল মালা। পুরুষদের হাতে ছিল ধনুক ও লম্বা তির।

মারানহাও অঞ্চলের আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, দলের কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও বয়স্কদের অনেককে অত্যন্ত শীর্ণকায় দেখাচ্ছিল।

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের আকস্মিক যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। কারণ বাইরের মানুষের সংস্পর্শে এসে এমন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যেসব রোগের বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, তাদের কারিগরি দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ওই জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

সারভাইভাল ইন্টারন্যাশনের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর বসবাসের বনে অব্যাহত অনুপ্রবেশের কারণে তাদের নিজেদের আবাসস্থল ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে। এটি তাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমাজনের বন ধ্বংসের ফলে তারা ক্রমেই ছোট হয়ে আসা বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বের ১০টি দেশে স্বেচ্ছায় বিচ্ছিন্নভাবে বসবাসকারী প্রায় ১৯৬টি আদিবাসী জনগোষ্ঠী ও গোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে। তাদের ৯০ শতাংশের বেশি আমাজন অঞ্চলে বসবাস করে। এর অধিকাংশই ব্রাজিলে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন জনগোষ্ঠী রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়

এদিকে গুয়াজাজারা জনগোষ্ঠীর একটি অংশ ‘ফরেস্ট গার্ডিয়ানস’ নামে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় ও ভূমি দখল আওয়া জনগোষ্ঠীর জীবনযাত্রাকে বিপন্ন করছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আওয়াদের সঙ্গে একই ভূখণ্ড রক্ষায় লড়াই করতে গিয়ে ফরেস্ট গার্ডিয়ানসের অনেক সদস্য প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে অন্ধকারে পৌর সড়ক: খুঁটি আছে, তার নেই, সন্ধ্যার পর আতঙ্কে পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


কালিয়াকৈরে অন্ধকারে পৌর সড়ক: খুঁটি আছে, তার নেই, সন্ধ্যার পর আতঙ্কে পথচারীরা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত রয়েছে। কালিয়াকৈরের কালামপুর চার রাস্তা থেকে সোহাগপল্লী, সাহেবাবাদ ও বক্তারপুরগামী এই পুরো সড়কজুড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি হয়ে যাওয়ার কারণে স্থানীয়রা চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন।

সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, সড়কের পাশে সারি সারি বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে রয়েছে এবং উপরে স্ট্রিট লাইটের শেডও লাগানো আছে; কিন্তু সেগুলোতে কোনো আলো জ্বলছে না। খুঁটি থেকে তার কাটা অবস্থায় ঝুলছে অথবা সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলা হয়েছে। সড়কের দুই পাশে বন-জঙ্গল ও ফাঁকা জমি থাকার কারণে দিনের বেলাতেই সড়কটি নির্জন মনে হয়। যদিও অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রাক চলাচল করে, সন্ধ্যার পর এই সড়কে চলাচল করা অত্যন্ত আতঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর হেঁটে চলাচল করা, বাজার বা মসজিদ থেকে ফেরা কিংবা দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরাও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কোচিং, মাদ্রাসা ও স্কুল থেকে ফেরার সময় শিক্ষার্থীরা এবং রাতে ডিউটি শেষে ফেরার শ্রমিকরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলো না থাকার কারণে অন্ধকারের সুযোগ নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এক স্থানীয় পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ধ্যা হলেই রাস্তাটা ভূতের মতো হয়ে যায়। মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটতে হয়। কখন কে কোথা থেকে আক্রমণ করে তার ঠিক নেই।’ অন্যদিকে, একজন ব্যবসায়ী জানান, আগে রাস্তায় লাইট জ্বললেও এখন চুরির কারণে পুরো এলাকা অন্ধকারে পরিণত হয়েছে। দোকান বন্ধ করে টাকা নিয়ে যেতে ভয় হচ্ছে।

এলাকাবাসীর আশঙ্কা, সড়কের দুই পাশে ঝোপঝাড় ও ফাঁকা জমি থাকার কারণে এবং নিয়মিত পুলিশি টহল না থাকায় এই অন্ধকারে যেকোনো সময় ডাকাতি, ছিনতাই ও রাহাজানির মতো বড় অপরাধ সংঘটিত হতে পারে। স্থানীয়দের প্রশ্ন, এতগুলো খুঁটি থেকে এক রাতে তার চুরি করা কি একা একজনের কাজ? নাকি এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত? অভিযোগ উঠেছে যে চোরেরা রাতের আঁধারে কৌশলে খুঁটিতে উঠে তার কেটে নিয়ে তা ভাঙারির দোকানে বিক্রি করে দিচ্ছে।

এলাকাবাসীর পক্ষ থেকে কালিয়াকৈর থানা-পুলিশ, পৌর প্রশাসন ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বেশ কিছু দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- চুরি হওয়া বৈদ্যুতিক তার দ্রুত পুনঃস্থাপন করা, সড়কগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নিশ্চিত করা, রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা এবং তার চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।

হাজার হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত আলো ও নিরাপত্তা ফিরিয়ে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আতঙ্কিত এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শাহবাগে প্রতিবাদী সমাবেশ

শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি

লেখক, সাংবাদিক, শিল্পী এবং সংস্কৃতিকর্মীরা দাবি করেছেন, আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ-সংগঠনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে এই দাবি উত্থাপন করা হয়, যা দেশের মধ্যে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংগঠিত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ দেশবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, "দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, শিল্পী অমল আকাশ, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, লেখক-সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র, কবি মোহাম্মাদ রোমেল, কবি সাইয়েদ জামিল, লেখক-অ্যাক্টিভিস্ট মাহবুব নাহিদ, লেখক বাকি বিল্লাহ, কবি সানাউল্লাহ সাগর, কবি জব্বার আল নাঈম, লেখক এরশাদ নাবিল খান এবং লেখক ও প্রকাশক দীপান্ত রায়হান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ এম


নেত্রকোনার অতিথপুর রেলস্টেশনে পেট্রল ঢেলে আগুন লাগাল দুর্বৃত্তরা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। এই ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় স্টেশনের প্ল্যাটফর্মে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা আগুন দেওয়ার সময়ের দৃশ্য ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন যুবক স্টেশনের প্ল্যাটফর্মে বিভিন্ন স্থানে ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরাচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবক দাঁড়িয়ে ছিল। আগুন দেওয়ার পরপরই দুজনকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। ভিডিওতে স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেলস্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রল কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানিয়েছেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ছেঁড়া চটের বস্তায় পেট্রল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়েছে। পরে দুর্বৃত্তরা ভিডিও ধারণ করে পালিয়ে যায়। বন্ধ থাকা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাতলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরো তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করবেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%