ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘প্রয়োজন ফুরিয়েছে, এখন আর জামিন চাই না’


‘প্রয়োজন ফুরিয়েছে, এখন আর জামিন চাই না’

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়ে দিয়েছেন, ‘এখন আমি জামিন চাই না।’ তিনি এই মন্তব্যটি স্বামী তৌফিক নাওয়াজের মৃত্যুর পর করেছেন, যখন তার আর বাসায় ফেরার তাড়া নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জামিন শুনানির সময় তিনি এই কথা বলেন। জুলাইয়ের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল। এই কারণে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। জামিন শুনানি শুরু হওয়ার আগে তিনি কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে কাঠগড়ায় দাঁড়িয়ে মাইক্রোফোনে তিনি কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।’

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

তিনি আরও বলেন, ‘এর আগে জামিন আবেদনের শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, ‘বাসায় গিয়ে কী করবেন?’ এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি পাঁচ বছর সরকারি দায়িত্বপালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি।

এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন। আমিও যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি।

দীপু মনি জানান, চার মাস আগে স্বামী তৌফিক নাওয়াজকে হাসপাতালে ভর্তি করা হলে জামিন আবেদন করা হয়েছিল। তিনি বলেন, ‘৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।’

দীপু মনির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, ‘উই আর সাডেন্ড (আমরা মর্মাহত)। হোয়াটএভার ইউ সেইড, বাট মেনি আদার রিজন হ্যাড টু কনসিডার্ড অ্যান্ড উই থট বোথ সাইডস (আপনি যাই বলুন না কেন, আরো অনেক কিছু বিবেচনায় নিতে হয়, উভয় পক্ষের কথা ভাবতে হয়)।’

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

এরপর ট্রাইব্যুনাল দীপু মনির জামিন আবেদন প্রত্যাহারের আবেদনে ১৭ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। গত ১৮ আগস্ট মারা যান দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ। এরপর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। গত ২৬ এপ্রিল জামিন আবেদন করেছিলেন দীপু মনি।

 

 

আরও পড়ুন: ঢাকায় আন্তর্জাতিক নারী সংসদ ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

পিরোজপুরের কাউখালীতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।

উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

প্রধান অতিথি মোঃ মনিরুল হাসান বলেন, "দেশে ইনসাফ ও ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই দ্বিবার্ষিক সম্মেলন। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও সূচিত সংগ্রামকে আরও বেগবান করবে।"

পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, "আমায় পুনঃরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকব। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

সম্মেলনে স্থানীয় শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কমিটি ঘোষণা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যায় উদ্ধার কাজে ১৩২৯৫ নিরাপত্তাকর্মী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নেপালে বন্যায় উদ্ধার কাজে ১৩২৯৫ নিরাপত্তাকর্মী মোতায়েন

নেপালের রাসুয়া জেলায় ভোতে কোশী নদীর ভয়াবহ বন্যার পর অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ১৩ হাজার ২৯৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার।

বৃহস্পতিবার নেপালের স্বরাষ্ট্র প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নেপাল নিউজ।

মোতায়েন করা নিরাপত্তাকর্মীদের মধ্যে ৭ হাজার ২৫০ জন নেপাল পুলিশের সদস্য, ৪ হাজার ২০০ জন নেপালি সেনাবাহিনীর সদস্য এবং ১ হাজার ৮৪৫ জন সশস্ত্র পুলিশ বাহিনী নেপাল (এপিএফ)-এর সদস্য রয়েছেন।

বন্যায় বেশ কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিরাপত্তা বাহিনী আকাশ ও স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নেপাল সেনাবাহিনী ও বেসরকারি বিমান সংস্থার হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDRRMA) তথ্য অনুযায়ী, ৬৯টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৫১ জনকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়া ও নদীর প্রবল স্রোতের মধ্যেও নিরাপত্তাকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো দুর্গম ও এখনো পৌঁছানো সম্ভব হয়নি—এমন এলাকায় তল্লাশি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করেছে।

বুধবার সকালে রাসুয়ায় ভোতে কোশী নদীতে পাহাড়ি ঢল দেখা দেওয়ার পর নেপালের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ৩৫৯ জন নিহতের খবর জানিয়েছে নেপালি পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে। এছাড়া নিখোঁজ এক হাজারের বেশি রয়েছেন, যাদের মধ্যে বেশি বিদেশি নাগরিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নান্দাইলে ঘর পাচ্ছে ৩৬ অসহায় পরিবার, চাবি হস্তান্তর করবেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নান্দাইলে ঘর পাচ্ছে ৩৬ অসহায় পরিবার, চাবি হস্তান্তর করবেন প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় পরিবার নতুন আধাপাকা ঘর পাচ্ছে। আগামীকাল শুক্রবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করবেন।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর উদ্যোগে উপজেলায় ৩৬টি আধুনিক আধাপাকা ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই ঘরগুলোর নামকরণ করা হয়েছে ‘স্বপ্ন বাড়ি’। চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে আরো ৯৮টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ঘর অসহায় পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

 

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কালের কণ্ঠকে বলেছেন, ‘নান্দাইলের মানুষের কাছে আমার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এলাকায় কোনো জরাজীর্ণ কুঁড়েঘর থাকবে না। কাউকে গৃহহীন ও অনাহারে দিন কাটাতে হবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। পর্যায়ক্রমে গৃহহীন সব পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের দেওয়া প্রতিটি বরাদ্দ অসহায় ও হতদরিদ্রদের মাঝে সমানভাবে বণ্টন করা হবে।

আগামীকাল নতুন ঘরের চাবি পাবেন এমন একজন হলেন মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা সবুজ মিয়া (৩৪)। তিনি প্রতিমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘ভাবতেও পারি নাই মরার আগে বউ-বাচ্চা নিয়ে একটা ভালো ঘরে থাকতে পারবাম।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুগন্ধার ভাঙনে হুমকিতে স্কুল-বসতভিটা: শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


সুগন্ধার ভাঙনে হুমকিতে স্কুল-বসতভিটা: শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতভিটা। এবার ভাঙনের হুমকিতে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, সেতু, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

ভাঙন থেকে গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে বৃহস্পতিবার সকালে ভাঙনকবলিত এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এতে কেদারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ ভূতেরদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে কেদারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার ইতি বলেন, আমাদের ঘরবাড়ি ইতিমধ্যে ভাঙনে নদীতে চলে গেছে। এখন আমাদের স্কুলটিও ভাঙনের ঝুঁকিতে। স্কুলটি সুগন্ধার ভাঙন থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে।

একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস বলেন, স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই প্রতিবছর মানুষ বসতভিটা হারাচ্ছেন। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বসতভিটা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

অন্য বক্তারা দ্রুত নদীতীর সংরক্ষণ ও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণের দাবি জানান। অন্যথায় মানুষের বসবাস ও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রক্ষায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%