ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের ডিফেন্ডার


সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের ডিফেন্ডার

ম্যাচের শেষ মুহূর্তে ভিএআরে গোল বাতিল হওয়া এবং পেনাল্টি মিসসহ নানা নাটকীয়তায় মোড় নেয় মিশর ও ইরানের ম্যাচ। খেলাটি শেষে ১-১ গোলে ড্র হয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্র হওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান।

রেজাইয়ান সমর্থকদের কাছে ক্ষমা চান এবং আশা প্রকাশ করেন যে নকআউট পর্বে পৌঁছে আবারও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন তারা। 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হওয়ার পরও তিনি হতাশা লুকাতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে রেজাইয়ান বলেন, আমি জানি না কেন, আমি এত দুর্ভাগা। আমি জানতে চাইছি আমরা পরের ধাপে যেতে পারব কি না, যাতে মানুষের মন ভালো হয়। ইরানের জনগণ, আমরা আপনাদের অনেক ভালোবাসি, আমাদের ক্ষমা করবেন।

বাঁচা-মরার ম্যাচের নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে ইরানের ডিফেন্ডার শোজা খলিলজাদেহ মিসরের জালে বল জড়াতে সক্ষম হন। তখন সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে মেতে ওঠেন তিনি। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর অফসাইডের কারণে রেফারি সেই গোলটি বাতিল করে দেন।

আরও পড়ুন: সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় সম্পদ: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রথমার্ধে দলের হয়ে সমতাসূচক গোলটি অর্জন করেন রেজাইয়ান। বেলজিয়াম ও মিশরের পেছনে থাকা 'টিম মেলি' (ইরান দল) গ্রুপ 'জি'-তে তৃতীয় স্থান অর্জন করে। নকআউট পর্ব নিশ্চিত করতে তৃতীয় দলগুলোর সার্বিক র‍্যাঙ্কিংয়ের তালিকার ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

এই পরিস্থিতিতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যেকোনো একটি দল জয় পরাজয় পেলে এবং ঘানার ক্রোয়েশিয়াকে হারালে কিংবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে রেজাইয়ানরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম দিনেই ৮১ হাজার ভিউ, ‘বসন্তের কোকিল’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


প্রথম দিনেই ৮১ হাজার ভিউ, ‘বসন্তের কোকিল’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস

খেলার উন্মাদনার মাঝেও শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা।

তার কণ্ঠে প্রকাশিত নতুন রোম্যান্টিক ড্যান্স ট্র্যাক ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটি মুক্তির প্রথম দিনেই ৮১ হাজারের বেশি ভিউ অর্জন করেছে।

অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শ্রোতাদের ইতিবাচক মন্তব্য কুড়াচ্ছে।

গানটির প্রাণবন্ত সুরের পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনেত্রী অলংকার চৌধুরীর পারফরম্যান্সও দর্শকদের নজর কেড়েছে।

‘বসন্তের কোকিল’ গানটির কথা লিখেছেন রণক রায়হান।

সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই সংগীত পরিচালক।

নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি।

এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত।

ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়।

এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে।

আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’

গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও শিফাত আমিন শুভ।

ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ধারাবাহিক হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ইরানের ধারাবাহিক হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি এখন ভেঙে যাওয়ার শঙ্কায় রয়েছে। বিশেষ করে, হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট, সেটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে। আগের যুদ্ধের ক্ষত শুকানোর আগেই মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এসবের মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানাচ্ছে, বাহরাইনের মার্কিন পঞ্চম নৌবহরের সদরদফতরে ইরানি বাহিনীর মুহুর্মুহু হামলা হচ্ছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিনিদের নিজেদের স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবা বাধ্যতামূলক হয়ে পড়েছে।

নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত এই ঘাঁটি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় এবং এই অঞ্চলে মার্কিন নৌ-অপারেশনগুলোর প্রধান কমান্ড সেন্টার হিসেবেও কাজ করছে। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসাবে পরিচিত।

গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে জুনের মধ্যে ইরান এই ঘাঁটিতে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। যদিও একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অনেকগুলো হামলা প্রতিহত করা সম্ভব হয়েছিল, কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ঘাঁটির প্রধান কমান্ড হেডকোয়ার্টার, আরও এক ডজনেরও বেশি ভবন এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পেন্টাগন সম্পূর্ণ ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলার তীব্রতা বাড়ার আগেই বেশিরভাগ সেনা ও কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় ঘাঁটিতে কেউ নিহত হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, ভবন নয়, সামরিক বাহিনীর মূল লক্ষ্য ছিল মানুষের জীবন রক্ষা করা।

তিনি এ ব্যাপারে বলেন, এই কৌশলটি কার্যকর প্রমাণিত হয়েছে। কারণ ইরান ৮ হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পরও পুরো সংঘাতে মাত্র দুটি হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটেছে।

ইরানের এসব হামলা মার্কিন কর্মকর্তাদের স্তম্ভিত করেছে কারণ এটি প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্রের অন্যতম সুরক্ষিত সামরিক ঘাঁটিও পুরোপুরি নিরাপদ নয়। ইরান এমনসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করতে সক্ষম হয়েছে, যেগুলোর নির্মাণ ব্যয় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রের তুলনায় অনেক কম।

এছাড়া, ইরানের কাছাকাছি অবস্থিত বিশাল ও স্থায়ী ঘাঁটিগুলোও নিরাপদ কি না, তা নিয়ে মার্কিন সামরিক কর্মকর্তারা সন্দিহান হয়ে পড়েছেন। এখন যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট স্থানে সেনা এবং সরঞ্জাম পুঞ্জীভূত করার পরিবর্তে তাদের বাহিনীকে একাধিক ঘাঁটিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। একই সাথে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সুরক্ষার উপায় উন্নত করার চেষ্টা করছে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

উদ্বোধক হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ, ডিপ্লোমা কৃষিবিদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ স্থানীয় কৃষিবিদরা।

‘যারা যোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য’ এবং ‘ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভাটি কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়গুলো উপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে সড়ক

নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই বান্দরবানের রুমায় সড়ক ধসে পড়ার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও সড়ক ভেঙে পড়ছে। প্রকল্পের নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে, যদিও ঠিকাদারকে বিল প্রদান করার প্রস্তুতি চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানানো হয়েছে, পাহাড়ে স্থানীয় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বেশ কিছু সড়কের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, কিছু কাজ এখনো চলমান। তবে, এসব সড়কের অধিকাংশ কাজের মান নিম্নমানের হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজমান রয়েছে।

বিশেষ করে রুমা-রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ উঠে আসছে। এলজিইডির তথ্য অনুযায়ী, ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৬১০ টাকা। প্রকল্পের আওতায় ছয়টি স্থানে মোট ৭৫ মিটার দৈর্ঘ্যের ঠেস দেওয়া দেয়াল নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় বাসিন্দা ছোহ্লামং মারমা, এবাই মং মারমা ও উক্য থোয়াই মারমা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে একই সড়কের প্রথম ধাপের এক হাজার ৫০ মিটার পিচ ঢালাইয়ের কাজ ২০২৪ সালে সম্পন্ন হয়। কিন্তু এক বছরের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপরও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করেই নতুন অংশে নির্মাণকাজ শুরুর অভিযোগ রয়েছে।

সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, নির্মাণাধীন সড়কের প্রতিরক্ষা ও ঠেস দেওয়া দেওয়ালের মান মানসম্মত নয়। নদীর বালুর পরিবর্তে পাহাড়ি বালু এবং নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদার কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে নিম্নমানের কাজ অব্যাহত রেখেছেন।

যদিও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পরেও চলতি জুন মাসে রানিং বিল ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য গংবাসে মারমা মন্তব্য করে বলেন, এখানে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। ব্যবহৃত ইটের মানও খুব খারাপ। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ঠিকাদারের লোকজন তা আমলে নিচ্ছে না।

গাড়িচালক উক্যথোয়াই মারমা জানান, নতুন রাস্তা তৈরির পরও বহু স্থানে রাস্তা ভেঙে গেছে। তিনি বলেন, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কের এই অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল জরুরি সমস্যায় পড়তে হচ্ছে।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, এলজিইডির মাধ্যমে সড়কটির অনুমোদন পেয়েছিলেন। কিন্তু প্রথম ধাপে কাজ হয়ে যাওয়ার এক বছর পেরোতেই সড়ক ভেঙে গেছে। দ্বিতীয় ধাপের কাজের জন্য এলাকাবাসীর অভিযোগও রয়েছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশলীকে জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলজিইডির তদারকির দায়িত্বে থাকা মাঠ কর্মকর্তা (এসও) বিদ্যুৎ চরণ ধর বলেন, ‘ঠিকাদারের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জেলা কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি নির্দেশনা মানছেন না।’

এ ব্যাপারে রুমা উপজেলার অতিরিক্ত উপজেলা প্রকৌশলী ও চলতি দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী দিবাকর রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রদীপ দেওয়ান মন্তব্য করেন, সড়ক নির্মাণের পর কিছু অংশে ভাঙন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। সড়ক ক্ষতিগ্রস্ত হলে পরে বরাদ্দ এলে তা মেরামত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%