ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

আরও পড়ুন: আলফাডাঙ্গার পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা আরব, বিএনপির শীর্ষ নেতাদের কাছে দোয়া কামনা

উদ্বোধক হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ, ডিপ্লোমা কৃষিবিদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ স্থানীয় কৃষিবিদরা।

‘যারা যোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য’ এবং ‘ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভাটি কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়গুলো উপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে সড়ক

নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই বান্দরবানের রুমায় সড়ক ধসে পড়ার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও সড়ক ভেঙে পড়ছে। প্রকল্পের নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে, যদিও ঠিকাদারকে বিল প্রদান করার প্রস্তুতি চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানানো হয়েছে, পাহাড়ে স্থানীয় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বেশ কিছু সড়কের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, কিছু কাজ এখনো চলমান। তবে, এসব সড়কের অধিকাংশ কাজের মান নিম্নমানের হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজমান রয়েছে।

বিশেষ করে রুমা-রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ উঠে আসছে। এলজিইডির তথ্য অনুযায়ী, ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৬১০ টাকা। প্রকল্পের আওতায় ছয়টি স্থানে মোট ৭৫ মিটার দৈর্ঘ্যের ঠেস দেওয়া দেয়াল নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় বাসিন্দা ছোহ্লামং মারমা, এবাই মং মারমা ও উক্য থোয়াই মারমা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে একই সড়কের প্রথম ধাপের এক হাজার ৫০ মিটার পিচ ঢালাইয়ের কাজ ২০২৪ সালে সম্পন্ন হয়। কিন্তু এক বছরের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপরও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করেই নতুন অংশে নির্মাণকাজ শুরুর অভিযোগ রয়েছে।

সম্প্রতি সরেজমিনে গেলে দেখা যায়, নির্মাণাধীন সড়কের প্রতিরক্ষা ও ঠেস দেওয়া দেওয়ালের মান মানসম্মত নয়। নদীর বালুর পরিবর্তে পাহাড়ি বালু এবং নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদার কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে নিম্নমানের কাজ অব্যাহত রেখেছেন।

যদিও কাজের মান নিয়ে প্রশ্ন ওঠার পরেও চলতি জুন মাসে রানিং বিল ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য গংবাসে মারমা মন্তব্য করে বলেন, এখানে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। ব্যবহৃত ইটের মানও খুব খারাপ। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও ঠিকাদারের লোকজন তা আমলে নিচ্ছে না।

গাড়িচালক উক্যথোয়াই মারমা জানান, নতুন রাস্তা তৈরির পরও বহু স্থানে রাস্তা ভেঙে গেছে। তিনি বলেন, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কের এই অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল জরুরি সমস্যায় পড়তে হচ্ছে।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, এলজিইডির মাধ্যমে সড়কটির অনুমোদন পেয়েছিলেন। কিন্তু প্রথম ধাপে কাজ হয়ে যাওয়ার এক বছর পেরোতেই সড়ক ভেঙে গেছে। দ্বিতীয় ধাপের কাজের জন্য এলাকাবাসীর অভিযোগও রয়েছে। বিষয়টি একাধিকবার উপজেলা প্রকৌশলীকে জানানো সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এলজিইডির তদারকির দায়িত্বে থাকা মাঠ কর্মকর্তা (এসও) বিদ্যুৎ চরণ ধর বলেন, ‘ঠিকাদারের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জেলা কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।’ তিনি বলেন, ‘ঠিকাদারকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি নির্দেশনা মানছেন না।’

এ ব্যাপারে রুমা উপজেলার অতিরিক্ত উপজেলা প্রকৌশলী ও চলতি দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী দিবাকর রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রদীপ দেওয়ান মন্তব্য করেন, সড়ক নির্মাণের পর কিছু অংশে ভাঙন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। সড়ক ক্ষতিগ্রস্ত হলে পরে বরাদ্দ এলে তা মেরামত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ২ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা চলাকালীন আগুনের নিয়ন্ত্রণ আসে। এসময় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

এদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। বর্তমানে তিনি আল বারাকা টাওয়ারের ১১ তলায় (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। আর নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে বাবুল মিয়ার ছেলে হিসেবে পরিচিত। সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজে ক্লার্ক।

রাতের বেলায় এলিফ্যান্ট রোড়ের কাঁটাবন আল বারাকা টাওয়ারের ১০ তলা ও ১১ তলায় হঠাৎ করে আগুন ধরে গেলে ধোঁয়ায় তারা গুরুতর আহত হন। পরে আব্দুস সালামকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জাতীয় বার্নে জরুরি বিভাগে জনিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসাইলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বাসাইলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র‍্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালবেলায় পৌর কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের জন্য বিশেষ ওষুধ ছিটানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ফুলের টব, টায়ার, ডাবের খোসা কিংবা ফ্রিজের নিচে জমে থাকা পানির অপসারণ অত্যন্ত জরুরি। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাড়ির ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখতে। সরকারের নির্দেশনার অনুসারে প্রতি শনিবার এই জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাম্পেইনের সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: ইকবাল হোসেন, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজে ১১৫ দিন আটকে থাকা তেলবাহী ট্যাংকার অবশেষে বাংলাদেশের জন্য এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে প্রণালি পাড়ি দিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।

‘নর্ডিক পোলক্স’ নামক জাহাজটি গত ১ মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে ক্রুড তেল বোঝাই করেছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ার পর গত বুধবার (২৪ জুন) জাহাজটি হরমুজ পাড়ি দেয়। আগামী ৬ জুলাই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই তেল দেশের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডকে (ইআরএল) সরবরাহ করা হবে। সেখানে প্রক্রিয়াজাতকরণের পর তা সারাদেশে বিতরণ করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষে এই পরিবহন কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এই চালানের জন্য তারা বিদেশি পতাকাবাহী ট্যাংকারটি ভাড়া করেছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পরপরই কর্পোরেশন বিকল্প সরবরাহ রুট ব্যবহার শুরু করে।

তিনি বলেন, 'বিকল্প রুট হিসেবে আমরা সৌদি আরবের ইয়ানবু ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে জ্বালানি তেল পরিবহন করছি। এই বিকল্প চালানের কারণে আমরা দেশজুড়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখতে পেরেছি।'

মালেক জানান, নর্ডিক পোলাক্স ১ মার্চ রাস তানুরায় অপরিশোধিত তেল বোঝাই করেছিল এবং এই সপ্তাহ পর্যন্ত সেখানেই আটকে ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ বিলম্বের কারণে বিপুল পরিমাণ ডেমারেজ (বিলম্ব মাশুল) ব্যয় হলেও বিএসসি বা বিপিসি কাউকেই এই অতিরিক্ত খরচ বহন করতে হবে না।

'চুক্তির শর্ত অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানই এই ডেমারেজ খরচ বহন করবে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই কেবল আমরা নিয়মিত হরমুজ প্রণালি রুটটি পুনরায় ব্যবহার শুরু করব,' বলেন তিনি।

বাংলাদেশ সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে।

সাধারণত সৌদি আরবের অপরিশোধিত তেল রাস তানুরা থেকে এবং আরব আমিরাতের তেল জেবেল আলী হয়ে রপ্তানি করা হয়। এই দুটি রুটই হরমুজ প্রণালির মধ্য দিয়ে গেছে।

চলতি বছরের শুরুর দিকে এই কৌশলগত নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে নর্ডিক পোলাক্স আটকে পড়ে। এর ফলে ইআরএল উৎপাদন সংকটে পড়ে।

ক্রুড তেলের অভাবে ১৪ এপ্রিল ইআরএলের কার্যক্রম স্থগিত করা হয়। এতে দেশের জ্বালানি সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গিয়ে সাময়িক সংকট দেখা দেয়।

এই সংকট কাটিয়ে উঠতে সরকার চড়া মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি শুরু করে। একইসঙ্গে ক্রুড তেল আমদানির জন্য সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দর ও ওমান উপসাগরে অবস্থিত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর হয়ে বিকল্প রুটে স্থানান্তর করা হয়।

কর্মকর্তারা জানান, বর্তমানে এসব বিকল্প রুটের মাধ্যমেই অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে ইআরএলের কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%