ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া


দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া

জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও রাশিয়া তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের সময় ড. খলিলুর রহমান ও লাভরভ সমসাময়িক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদিতে মতবিনিময় করেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। সের্গেই লাভরভের আমন্ত্রণে তিনি তিন দিনের সরকারি সফরে রাশিয়া গমন করেছেন।

লাভরভ ড. খলিলুর রহমানকে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং জাতিসংঘকে আরও কার্যকর এবং বৈশ্বিক বিষয়াবলীতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা সুদৃঢ় করার ক্ষেত্রে তার প্রচেষ্টায় রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

লাভরভ আরও উল্লেখ করেন, "আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বাস্তবমুখী ফলাফলের জন্য অপেক্ষা করছি।" তিনি জনাতে থাকেন, এই মর্যাদাপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রস্তুতিতে রাশিয়া ড. খলিলুর রহমানের পাশে থাকবে।

‘উভয় দেশই দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সহযোগিতার সুসম্পর্ক বজায় রেখে আসছে’ তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী বছরের জানুয়ারিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার সুনির্দিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদযাপন করা হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

লাভরভ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দু’দেশের মধ্যে স্থিতিশীলভাবে রাজনৈতিক সংলাপ গড়ে উঠছে। মস্কো এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়।

ড. খলিলুর রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইসঙ্গে রাশিয়ার সাথে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মস্কোর সহযোগিতার কথা স্মরণ করে ড. খলিলুর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বিশেষ করে স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে বিশেষভাবে সোভিয়েত নৌবাহিনীর অবদানের কথা তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, এবং প্রতিরক্ষা খাতে আমাদের সম্পর্কের সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং আমরা এই ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করতে চাই।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুই দেশের বর্ধমান অংশীদারিত্বের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করেন এবং প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা প্রকাশ করেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বৈঠকে জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি জ্বালানি, শিক্ষা এবং কারিগরি খাতে এই সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে স্টোকস ও অ্যাটকিনসন, অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:১৫ এম


নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে স্টোকস ও অ্যাটকিনসন, অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা

 

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৫ রানের দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। ড্রেসিংরুমে তখন উৎসবের আমেজ বিরাজমান ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, ‘ছেলেদের সাথে এক পাত্র কড়া বিয়ারে চুমুক দেওয়ার আগ পর্যন্ত আমার মুখে চওড়া হাসি ফুটছে না।’ কিন্তু সেই হাসির আড়ালে যে সৃষ্ট হয়েছে এক বড় ঝড়, তা কিভাবে জানা যাবে?

এই ‘বিয়ার উৎসব’ এখন পর্যন্ত রূপ নিয়েছে এক মহাবিতর্কে। নাইটক্লাবের একটি অপ্রীতিকর ঘটনায় আজ টালমাটাল হয়ে দাঁড়িয়েছে ইংলিশ ক্রিকেট। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন এখন তদন্তের মুখোমুখি হয়েছেন।

পরিবর্তিত পরিস্থিতি এতটাই অস্বচ্ছ যে, স্টোকস টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ওভালের দ্বিতীয় টেস্টে তাদের দলে থাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত শেষ রাতে (সোমবার ভোর)। লর্ডস টেস্ট জয়ের পর লন্ডনের একটি নাইটক্লাবে উদযাপনে ছিল স্টোকস ও অ্যাটকিনসন।

সেখানেই সারেসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড়দের সাথে তাদের মুখোমুখি হওয়া ঘটেছিল। সারেসেন্সও সেখানে তাদের মৌসুম শেষের পার্টি আয়োজন করছিল।

ইএসপিএন-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সারেসেন্সের এক একাডেমি খেলোয়াড়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জড়াতে হয়েছিল স্টোকসকেও। যদিও মারামারির ঘটনা ঘটেনি, এবং দুই ক্রিকেটারের কেউ আহত হননি, তবুও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টিকে ‘দলের আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে দেখছে।

ইসিবি এই ঘটনার ব্যাপারে মোটেও হালকা ভাবে নিচ্ছে না। তারা সোমবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর দলের আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনা তদন্ত করছে ইসিবি। সোমবার ভোরে একটি নাইটক্লাবে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন উপস্থিত ছিলেন এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। দ্বিতীয় টেস্টের স্কোয়াড যথাসময়ে ঘোষণা করা হবে। বিষয়টি ক্রিকেটের রেগুলেটরকে জানানো হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ জুন ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এই দুই খেলোয়াড়ের জন্য খেলা প্রায় অসম্ভব। তদন্ত চলাকালীন তাদের স্কোয়াডের বাইরে রাখা হতে পারে। সারেসেন্স রাগবি ক্লাবও নিশ্চিত করেছে যে, তাদের এক একাডেমি খেলোয়াড় এই ঘটনার সাথে জড়িত ছিলেন।

এই ঘটনায় মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন স্টোকস। তিনি এখন নিজের টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা করছেন। যদি স্টোকসকে বাদ দেওয়া হয় অথবা তিনি নিজে সরে দাঁড়ান, তাহলে ওভাল টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক।

পুরনো অভ্যাসের কারণে ডুবল ইংলিশ ক্রিকেট!

ইংলিশ ক্রিকেটারদের জন্য মদ্যপান ও নাইটক্লাব বিতর্ক নতুন ঘটনা নয়। ২০১৭ সালে ব্রিস্টলে এক নৈশকালীন মারামারির ঘটনায় ক্যারিয়ারের সুবর্ণ সময় হারিয়েছিলেন স্টোকস। আদালত থেকে খালাস পেলেও ইসিবি তাঁকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছর স্টোকস জানান যে তিনি মদ ছেড়েছেন, কিন্তু লর্ডস টেস্টের পর আবারও সেই পুরনো ফাঁদে পা দিয়েছেন।

অথবা গত অ্যাশেজ সফরে ক্রিকেটারদের বেসামাল আচরণের কারণে মাঝরাতে ‘কারফিউ’ জারি করতে বাধ্য হয়েছিল ইসিবি। সেবার বাউন্সারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে হ্যারি ব্রুক এবং নোসার এক ক্যাফেতে মাতাল অবস্থায় ভিডিওবন্দী হয়ে বেন ডাকেট চরম সমালোচনার মুখে পড়েছিলেন।

অ্যাশেজের সেই কলঙ্কজনক অধ্যায়ের পর দলের ডিরেক্টর রব কি জোর দিয়ে বলেছিলেন, ইংল্যান্ড দলে কোনো ‘মদ পানের সমস্যা’ নেই, কিন্তু কিছু খেলোয়াড় সুযোগ পেলে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন। ক্রিকেটারদের লাগাম টানতে নতুন সংস্কৃতি ও কড়া নিয়ম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল ইসিবি।

কোচ ব্র্যান্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর খেলোয়ারদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘এমন কিছু করো না যাতে খবরের কাগজের প্রথম পাতায় নাম ওঠে। মনে রেখো, মধ্যরাতের পর ভালো কিছু ঘটে না।’

কিন্তু কোচের সেই অমর বাণী যেন কানেই তোলেননি স্টোকস ও অ্যাটকিনসন। লর্ডসের গৌরবময় জয়ের মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসিবিকে আবারও লজ্জার সাগরে ডুবিয়ে কাগজের প্রথম পাতার ‘হেডলাইন’ হলেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:১৮ এম


যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার আদালতের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

আইসিসির নির্বাহী কমিটি অভিযোগ-সংক্রান্ত শৃঙ্খলামূলক কার্যক্রম আদালতের সদস্য রাষ্ট্রগুলোর বিশেষ অধিবেশনে পাঠানোর পক্ষে ভোট দেয়। সেখানে করিম খানের ভবিষ্যৎ পদে বহাল থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিটিশ আইনজীবী করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালে। অভিযোগ ওঠার পর থেকেই আইসিসির প্রসিকিউশন বিভাগে অস্থিরতা তৈরি হয়।

অভিযোগকারী নারী কর্মী, যিনি নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরে করিম খানের অধীনে কাজ করতেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আদালতের ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেছেন যে, যৌন অসদাচরণের অভিযোগের সঙ্গে সম্পর্কিত বিষয়ে করিম খান গুরুতর আচরণবিধি লঙ্ঘন করেছেন।

তবে এ বিষয়ে আইসিসির পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে জানিয়েছে, করিম খানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত রায়ের ইঙ্গিত নয়। এর আগে তিনি তদন্ত চলার সময় স্বেচ্ছায় আদালতের তদন্ত ও বিচার-সংশ্লিষ্ট কার্যক্রমের নেতৃত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছিলেন।

আইসিসি জানিয়েছে, জাতিসংঘের একটি তদারকি সংস্থার প্রতিবেদন, বিচারিক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর লিখিত বক্তব্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে করিম খান দীর্ঘ সময় ধরে অভিযোগকারী নারীর প্রতি জবরদস্তিমূলক ও সম্মতিহীন যৌন আচরণ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, কর্মসূত্রে বিভিন্ন সফরের সময় হোটেল কক্ষে, তার দপ্তরে ও ব্যক্তিগত বাসভবনে এসব ঘটনা ঘটেছে।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তার আইনজীবীরা আগের এক বিবৃতিতে বলেন, করিম খান কোনো ব্যক্তি হয়রানি বা দুর্ব্যবহার করেছেন, নিজের পদ বা ক্ষমতার অপব্যবহার করেছেন কিংবা জবরদস্তিমূলক, শোষণমূলক বা পেশাগতভাবে অনুপযুক্ত কোনো আচরণে জড়িত ছিলেন— এমন অভিযোগ তিনি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের বিশেষ অধিবেশনে বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে ভোটাভুটির মাধ্যমে করিম খানকে স্থায়ীভাবে অপসারণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আদালতের ইতিহাসে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রামিসা হত্যা মামলা

হাইকোর্টে আজ পাঠানো হবে ডেথ রেফারেন্সের নথি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২১ এম


হাইকোর্টে আজ পাঠানো হবে ডেথ রেফারেন্সের নথি

আজ মঙ্গলবার (৯ জুন) বিচারকের সই শেষে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে। তবে বিচারক এখনো মামলার পূর্ণাঙ্গ রায়ে সই করেননি। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।

গত রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। সবশেষ সোমবার আসামি সোহেল ও স্বপ্নাকে কনডেম সেলে নেওয়া হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেছেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে তাকে জখমের প্রমাণ পাওয়া গেছে। আদালত আরও বলেছেন, স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায় যে, সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। এদিকে, তার স্ত্রী স্বপ্না স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন।

গত ১ জুন আলোচিত মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন। পরদিন, ২ জুন, এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং ওইদিনই মামলার ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এছাড়া ৩ জুন আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। ফলে সবমিলিয়ে মাত্র ৪ কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়।

রবিবার আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে এই রায় ঘিরে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা ঘর থেকে বের হয়। ওই সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে তিনি সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান। পরে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মাসহ অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ পাওয়া যায় এবং একটি বড় বালতির মধ্যে তার কাটা মাথাটি দেখা যায়।

এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তবে ঘটনার পর সোহেল জানালার গ্রিল কেটে পালাতে সক্ষম হলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গত ২০ মে পল্লবী থানায় রামিসার বাবা মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:২৩ এম


অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদায়-অযোগ্য ঋণ ব্যবস্থাপনার জন্য ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন’ প্রণয়নের কাজ চলছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিন editor মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে চলমান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন।

গভর্নর বলেন, ‘দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ায় ইতোমধ্যে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনা পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন ও সমন্বয় সম্পন্ন হলে পুনর্গঠন কার্যক্রম আরও গতি পাবে।’

তিনি বলেন, ‘বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে যুক্তরাজ্যে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে, যা দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

গভর্নর জানালেন, কয়েকটি বড় ব্যাংক, বিশেষ করে ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যবস্থাপনা পরিবর্তন এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যরা ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। উভয় পক্ষ দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%