ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মায় ডুবে ৫ শিশুর মৃত্যু, সম্পর্কে তারা বোন; গ্রামে শোকের ছায়া


পদ্মায় ডুবে ৫ শিশুর মৃত্যু, সম্পর্কে তারা বোন; গ্রামে শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার শাখা মরা নদীতে (মরা পদ্মা-পদ্মার শাখা) গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে নদীঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সকলেই কন্যা শিশু।

মৃত শিশুদের পরিচয় নিশ্চিত করেছেন ওয়ার্ড সদস্য মজিবুর রহমান এবং গ্রাম পুলিশ সাইদুর রহমান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলো চর চাকলা গ্রামের নেজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (১০), একই গ্রামের মাসুদ আলীর মেয়ে আরিবা (৮) ও সুমাইয়া (১০) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

 

তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে অবস্থান করছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, যা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।

 

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

এ সময় কয়েকজন স্থানীয় বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী ৫ জনকেই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে উঠেছে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় জানান, পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না

তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর কথা বললেন ট্রাম্প

একটি উপসাগরের নাম বদলেছেন। এবার একটি হ্রদের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতেই থামতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানেই দুই মহাসাগরের নাম বদলের প্রসঙ্গ তোলেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন একটি উপসাগর আছে এবং একটি হ্রদও আছে। এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। হয়তো দুটোর নামই বদলে দেব।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার সময় আমেরিকাকে আবার মহান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্নের মধ্যেই তাঁর প্রশাসনের একের পর এক নাম পরিবর্তনের উদ্যোগ আলোচনায় এসেছে।

ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়েছে বলেও সমালোচনা রয়েছে। একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়েও নানা আলোচনা চলছে। দেশ বদলানোর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন স্থাপনা, কর্মসূচি ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে তিনি বেশ সক্রিয়।

গালফ অব মেক্সিকো এবং লেক ওন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগ ছাড়াও গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি পরিকল্পিত শ্রেণি, ধনী বিদেশিদের জন্য একটি ভিসা কর্মসূচি, সরকার পরিচালিত প্রেসক্রিপশন ওষুধের একটি ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সেভিংস অ্যাকাউন্টসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতীক ও প্রতিষ্ঠানের সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টা করে আসছেন ট্রাম্প।

এবার সেই তালিকায় আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নামও যুক্ত হতে পারে কি না, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর সেই আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ফক্স নিউজ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ

নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ।

জয়ের সম্ভাবনা ছিল হাতের মুঠোয়। কিন্তু হঠাৎ করেই পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।

শেষের দিকে উইকেট হারানোর সমস্যা বাংলাদেশকে আক্রমণ করে। আজ ডারউইনে বাংলাদেশ এইচপির ব্যাটারদের ওপর এই সমস্যা প্রভাব ফেলেছিল।

এতে করে নাটকীয় পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়নি।

নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে পরাজিত করে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১০ বল বাকি থাকতে চার মেরে জয় নিশ্চিত করেছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। টানা দ্বিতীয় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে অধিনায়ক ইরফান শুক্কুরের দল। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২২ রান করে শুরুতে ভিত্তি গড়ে দেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির রহমান। কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার ঠিক আগে আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ ধাক্কা খায়। কারণ ব্যক্তিগত ৪৭ রানে সাব্বির বিদায় নিতেই দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সমান এক ছক্কা ও চারে ৮ বলে ১৭ রান করে জয়ের কাজ সহজ করে দেন সামিউন বশির।

 

বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কাজ শেষ করেন ৬ রানে অপরাজিত থাকা সাকলাইন।

তবে জয়ের কাজ অনেকটাই সম্পন্ন করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা অফস্পিনার মোহাম্মদ রুবেল। নর্দান টেরিটোরিকে ১৪৩ রানে আটকে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন তিনি। রান খরচ করেছেন মাত্র ২১। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী স্পিনার। তার ধারে কাছেও কেউ নেই। ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নর্দানের হামিশ মার্টিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জর্ডান সিল্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুগন্ধা বিচের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবি বাপার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


সুগন্ধা বিচের বালিয়াড়িতে রাস্তা নির্মাণ বন্ধের দাবি বাপার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, আইন ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বালিয়াড়িতে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ধানমণ্ডিতে জয়িতা টাওয়ারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি উত্থাপন করা হয়।

সমাবেশে বাপার সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নগরবিদ স্থপতি ইকবাল হাবিব, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. জাফর আলম দিদার ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খান। কর্মসূচি পরিচালনা করেন বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয় বাপার পক্ষ থেকে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সুগন্ধা বিচসহ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা, হাইকোর্টের রায় ও নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা এবং ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা।

এছাড়া, বালিয়াড়িতে কোনো প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ও বিশেষজ্ঞদের মতামত বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। বালিয়াড়ি ও সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্রসহ উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কক্সবাজারে অবৈধভাবে টিলা ও পাহাড় কাটা বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে বাপার কক্সবাজার জেলা শাখার সভাপতি এম. জাফর আলম দিদার মন্তব্য করেন, কক্সবাজারের বালিয়াড়ি শুধুমাত্র সৈকতের সৌন্দর্যের অংশ নয়, এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শক্তিশালী ঢেউয়ের বিরুদ্ধে উপকূলের প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। একইসাথে এটি সামুদ্রিক কাঁকড়া, কচ্ছপসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের গুরুত্বপূর্ণ আবাসস্থল।

তিনি আরও বলেন, নির্বিচারে বালিয়াড়ি কেটে রাস্তা বা স্থাপনা নির্মাণ করা হলে উপকূলীয় ভাঙন বৃদ্ধি পেতে পারে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পর্যটন পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাপার সহসভাপতি জাকির হোসেন বলেন, সাময়িক উন্নয়নের নামে সমুদ্রসৈকতের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হলে এর ক্ষতি অপূরণীয় হতে পারে। পরিবেশ বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে বালিয়াড়িতে রাস্তা নির্মাণ গ্রহণযোগ্য নয়।

নগরবিদ স্থপতি ইকবাল হাবিব মন্তব্য করেন, বালুর ওপর রাস্তা নির্মাণ একটি ব্যয়বহুল প্রকল্প।

এ ধরনের উদ্যোগের পেছনে বাণিজ্যিক স্বার্থ থাকতে পারে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে উন্নয়নের নামে কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে রাস্তা নির্মাণের কার্যক্রম শুরু হওয়ায় তারা উদ্বিগ্ন। তিনি অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ করার দাবি জানান।

সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বলেন, বালিয়াড়ি সামুদ্রিক কাঁকড়া ও কচ্ছপের প্রজননক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ নয়; এটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও বালিয়াড়ি ধ্বংসের কারণে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে পড়েছে।

বক্তারা আরো বলেন, সাধারণত শিল্পকারখানা ও বাণিজ্যিক এলাকায় পণ্য পরিবহনের জন্য রাস্তা নির্মাণের প্রয়োজন হয়। কিন্তু বালিয়াড়ির ওপর দিয়ে কী ধরনের মালামাল পরিবহন করা হবে, তা জনগণের জানা প্রয়োজন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরীকে খুলনা এমইউজে’র অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বাসসের নতুন এমডি কাদের গনি চৌধুরীকে খুলনা এমইউজে’র অভিনন্দন

খুলনা, ২৮ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ সংবাদ সংস্থা -এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) নেতারা। 

আজ এক বিবৃতিতে খুলনা এমইউজে’র সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রানা বলেন, বাসসের নতুন এমডি মুহাম্মদ কাদের গনি চৌধুরীর পেশাগত অভিজ্ঞতা, সততা এবং দক্ষতা দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে অবদান রাখবে।

এমইউজে নেতারা মুহাম্মদ কাদের গনি চৌধুরীর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%