০৯:০৩ পি.এম
"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনের একটি দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং সামাজিক বন বিভাগ, পাবনার উদ্যোগে পৌর শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট) চত্বর থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যা মুক্তির সোপান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উদ্বোধনের পর জেলা প্রশাসক সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১০০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপকারভোগীদের মধ্যে মোট ৩৯ লাখ ৩৫ হাজার ১৬০ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীর হাতে ৩২ হাজার ৭৫৬ টাকা করে অনুদান প্রদান করা হয়। এর পরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং সিরাজগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আকাব্বর আলী।
আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন নার্সারির মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন