ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বসুন্ধরা কিংস ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলের লিডে বিরতিতে


বসুন্ধরা কিংস ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলের লিডে বিরতিতে

ফেডারেশন কাপের সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংস ঢাকা ওয়ান্ডারার্সকে গোলবন্যায় ভাসিয়েছিল। কিংস ৫-০ গোলের জয় পেয়েছিল। আজকের ম্যাচেও তেমনই একটি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ফুটবল লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে কিংস ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে। বিরতির আগে ঢাকা ওয়ান্ডারার্স ১০ জনের দলে পরিণত হয়েছে।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলবার ছেড়ে বেরিয়ে আসেন জসিম উদ্দিন। তিনি প্রথমে স্লাইড করে বল কিছুটা ক্লিয়ার করেন। কিন্তু ফিরতি সুযোগে কিংসের একজন ফুটবলার শট নিলে হাত দিয়ে ঠেকিয়ে দেন জসিম। রেফারি দ্রুত লাল কার্ড দেখান।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

এর আগে এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। ম্যাচ শুরু হওয়ার পরেও বৃষ্টি থামেনি। বৃষ্টিস্নাত মাঠে খেলা শুরু হয় এবং শুরুতেই কিংসের খেলোয়াড়রা গোল উৎসবে মেতে ওঠেন।

কেননা ম্যাচের ২৮ সেকেন্ডের মধ্যে গোলের দেখা পায় কিংস। গোলটি করেন নেপালের ফরোয়ার্ড মনিশ ডাঙ্গী। অ্যাসিস্ট করেন কিংসে ফেরত আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনহো। সেই গোলের রেশ কাটতে না কাটতেই কিংস দ্বিতীয় গোলটি করে। এবার ৫ মিনিটে গোলটি করেন সাব্বির হোসেন। একই প্রতিপক্ষের বিপক্ষে ফেডারেশন কাপে তিনি জোড়া গোল করেছিলেন। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় কিংস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে দখলদারি কায়েম করছে ছাত্রশিবির: রাশেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ঢাবি ক্যাম্পাসে দখলদারি কায়েম করছে ছাত্রশিবির: রাশেদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন পরিচয়ে দখলদারি কায়েম করছে। তিনি উল্লেখ করেন, কখনো সামাজিক সংগঠনের নামে, কখনো প্রেসার গ্রুপ হিসেবে, আবার কখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা এই ক্যাম্পাসে এক ধরনের দখলদারি প্রতিষ্ঠা করছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পার্থক্য নেই এমন একটি বয়ান তৈরির চেষ্টা করছে। তবে তিনি দাবি করেন, দুই সংগঠনের মধ্যে পার্থক্য বিদ্যমান। বর্তমানে ছাত্রদল কোনো হল দখল করেনি এবং গণরুম ও গেস্টরুম প্রথা পুনঃপ্রবর্তন করেনি। ছাত্রদল মেধার বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করছে। ছাত্রশিবির ছাত্রদলের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। যদি ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করত, তাহলে ছাত্রদলের আপত্তির জায়গা থাকত না।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অসংখ্য ছাত্র আন্দোলন পরিচালনা করেছেন। যখনই তারা আন্দোলনে অংশগ্রহণের চেষ্টা করেছেন, তখন ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছেন। ছাত্রলীগ তাদের নির্যাতন করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও তারা বারবার হামলার শিকার হয়েছেন। পূর্বে গণরুম ও গেস্টরুম প্রথা ছিল, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


দিনাজপুরে মডেল মসজিদ উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর, ৯ অক্টোবর, ২০২৬ : মহারাজা স্কুল মাঠে নির্মিত মডেল মসজিদ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, যা মুসল্লীদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান আজ বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

মডেল মসজিদ উদ্বোধনের পর পবিত্র জুমার নামাজ শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "দিনাজপুর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উদ্বোধন করা হলো। এখন থেকে এই মসজিদে নিয়মিত শহরের ধর্মপ্রাণ মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।"

তিনি আরও বলেন, "মডেল মসজিদটি নির্মাণ কাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে।" এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, "নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়েছে।" আজ মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "দীর্ঘদিন অপেক্ষার পর এই উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকেই মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ইবাদত-বন্দেগি শুরু হয়েছে।" স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এই নান্দনিক মডেল মসজিদটি ইতোমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। তিনি জানান, মডেল মসজিদ নির্মাণ আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহারে উন্নত প্রযুক্তির সংযোজনে টেকসই ও মজবুত ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাসস’কে জানান, এই মডেল মসজিদে নামাজের ব্যবস্থা, ধর্মীয় লাইব্রেরি, বৈঠকের জন্য হল রুম, জেলা ইসলামী ফাউন্ডেশনের দপ্তরসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং মসুল্লিদের ধর্মীয় কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি নিশ্চিত করেন, মডেল মসজিদটি নির্মাণে প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

মসজিদের উদ্বোধনী দিনে উৎসব মুখর ও ধর্মীয় আচার-আচরণের মধ্যদিয়ে বিপুল সংখ্যক মুসল্লী মসজিদে নামাজ আদায় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হিসেবে মো. মাজম আলী খান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএ-এর ৩৯তম সাধারণ সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মোট ৩১ জন অফিস বেয়ারার নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১১ জন ভাইস প্রেসিডেন্ট এবং ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল রয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টদের মধ্যে আছেন- ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের এ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

এডিশনাল সেক্রেটারি জেনারেল পদে মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।

ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি পদে মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি হিসেবে এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি হিসেবে মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি হিসেবে মো. জামালউদ্দিন নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্বকারী সদস্যরা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধিত্ব রয়েছে। দেশের মোট ৪২ হাজারের অধিক ট্যাক্স আইনজীবী রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ফারুক হোসেন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


টঙ্গীতে ফুটপাত ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে কাপড়ের ব্যবসা করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ও সুইচ গিয়ার দিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে থাকা নগদ টাকা ও রুপার ব্রেসলেট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

রবিবার (০৪ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮অক্টোবর) বিকেলে সবুজ আহমেদ রায়হানসহ আহতরা টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত ও এজাহারকারী সবুজ আহমেদ রায়হান (৩০) জানান, তিনি ও তাঁর বন্ধু মো. বাবু আহমেদ (৩৪) টঙ্গী বাজারের মিতালী পাম্পের সামনে ফুটপাতে কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিবর্গ ওই স্থানে ব্যবসা করতে বাধা প্রদানসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ০৪/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আবিচপুর কালভার্ট মসজিদের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের পথরোধ করে। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে ১ নং বিবাদী নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে কোপ দিলে তা হাত দিয়ে ফেরাতে গিয়ে সবুজ আহমেদ রায়হানের দুই হাতের আঙুল কেটে গুরুতর জখম হয়।একই সময়ে তাঁর বন্ধু মো. বাবু আহমেদ এগিয়ে আসলে বিবাদীরা তাঁকেও রামদা দিয়ে মাথায় কোপ মারে ও ২ নং বিবাদী সজীব ওরফে (বেস্তি সজীব) সুইচ গিয়ার দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে বিবাদীরা মো. বাবু আহমেদের সাথে থাকা ৬ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ২৫,০০০ হাজার টাকা) ও ১৫,০০০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ এবং সবুজ আহমেদের ২ ভরি ওজনের একটি রুপার ব্রেসলেট (আনুমানিক মূল্য ১২,০০০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একপর্যায়ে আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনা অন্য আসামিরা হলেন, নাঈম, লিটন ও রাতুল।

এলাকাবাসীর অভিযোগ নূরমোহাম্মদ জাকারিয়া রিসাল
টঙ্গী পূর্ব থানার ছাত্রদলের সভাপতির পরিচয় দিয়ে একদল কিশোর গ্যাং নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায মামলা হয়েছে আসামীদের গ্রেফতার কহতে পুলিশ চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%