০৫:১৮ পি.এম
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি রয়েছেন।
তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি বৈভব। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পান। অভিষেকে নিজেকে সেভাবে রাঙাতে না পারলেও ভারত দলের নির্বাচকরা তার প্রতি ভরসা রাখছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে।
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। স্কোয়াডে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া হয়েছে। তবে বিসিসিআই জানিয়েছে, স্যামসনকে বাদ দেওয়া হয়নি, বরং তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের অংশ হয়ে থাকলেও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। এছাড়াও, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকা রিঙ্কু সিং আবার জাতীয় দলে ফিরেছেন।
আরও পড়ুন: অ্যানফিল্ডে লিভারপুলের প্রথম জয়, ম্যানইউর লজ্জার ৩-০ হার
ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন না এলেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে, বোলিং ইউনিটে এসেছে বেশ কিছু বড় রদবদল।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর এবং হর্ষ দুবে। দীর্ঘ সময়ে ইনজুরিতে থাকার পর দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব।
তবে, এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ এবং আর্শদীপ সিংকে।
আরও পড়ুন: হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর পুনরায় চালু করল সৌদি আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন