০৯:১৮ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : দেশের ৫৬ জেলার সব উপজেলায় তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যাতে তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাদের ব্যবসায় উদ্যোগে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা যায়।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা শনাক্তকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে উপযুক্ত অর্থায়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।
আরও পড়ুন: বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও দুই পরিচালকের পদত্যাগ
এদিকে, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় আবেদন গ্রহণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাই ও উদ্যোক্তা নির্বাচনের কার্যক্রম চলছে।
জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ব্যবসার সম্ভাবনা রয়েছে এমন তরুণদের শনাক্ত করার পাশাপাশি তাদের জন্য আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন