ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার


রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের একটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পাংশা উপজেলার বাগমারা গ্রামের সালেক ওরফে সাল্লেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০), একই গ্রামের আমজাদ ওরফে টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), মেঘনা (উত্তরপাড়া) গ্রামের রজব মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০), বাগমারা গ্রামের ফজলুল হক ওরফে ফজলু শেখের ছেলে মোঃ রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের মোঃ রাজু শেখের ছেলে মোঃ সুহান শেখ ওরফে সোহান (২৩)।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার সময় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পাংশা থানা পুলিশ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানার মামলার তদন্তে পাওয়া আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যাচ্ছে। ধৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বিগত সরকারের সময়ে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি আরও জানান, ধৃতরা গত ০৭ নভেম্বর ভোরে পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী অন্তর্ঘাত মূলক কার্যক্রমের জন্য একত্রিত হয়ে মিছিলে অংশগ্রহণ করে। গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: খুলনায় ‘নূর আজিম গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেপ্তার

এছাড়া, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম গত শনিবার সকালে নিজের মাকে সাথে নিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় শেখ হাসিনার মুক্তির দাবিতে একটি মিছিল করেছেন। এ সময় তার সঙ্গে ৫০ থেকে ৭০ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে ৫৫তম সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


কেরানীগঞ্জে ৫৫তম সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কেরানীগঞ্জে ৫৫ তম সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালবেলা উপজেলা সমবায় কর্মকর্তার অফিসের সামনে থেকে র‍্যালিটি শুরু হয় এবং উপজেলা চত্বরের চারপাশ প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক সভাপতিত্ব করেন। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুস ছাত্তার বেগ, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহসীন মজুমদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ওয়ালীউল্লাহ সেলিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিউটি বেগম, এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমূখ।

এছাড়াও, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক, যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক, যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত রয়েছেন।

এছাড়া বৈঠকে অংশগ্রহণ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, আসতে পারে কয়েকটি বিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, আসতে পারে কয়েকটি বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হতে যাচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য আহ্বান করা হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এই অধিবেশন আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস ধরে চলতে পারে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এই অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উপস্থাপন হতে পারে এবং এসব বিলের ওপর আলোচনা করা হবে।

আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশনটি সংক্ষিপ্ত করা হচ্ছে। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের পরবর্তী অধিবেশন, অর্থাৎ ২০২৭ সালের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, চতুর্থ অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অধিবেশনের কার্যদিবসের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিবেশনে প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরেও বিরোধী দলের পক্ষ থেকে চলমান ও জনগুরুত্বসম্পন্ন কোনো ইস্যুতে সাধারণ আলোচনার প্রস্তাব এলে তা নিয়ে নির্দিষ্ট সময় নির্ধারণ করে আলোচনা হতে পারে।

তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে না। সংবিধান সংশোধন বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে। জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সেটি উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের বাতাস সতেজ রাখতে সহায়ক ইনডোর গাছগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ঘরের বাতাস সতেজ রাখতে সহায়ক ইনডোর গাছগুলো

ঘরের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজের ছোঁয়া দেওয়ার জন্য অনেকেই ইনডোর গাছের প্রতি আকৃষ্ট হন। বসার ঘর, শোবার ঘর অথবা বারান্দার এক কোণে সহজেই এসব গাছ স্থাপন করা সম্ভব। কিছু গাছ ঘরের বাতাসে থাকা নির্দিষ্ট দূষক শোষণ করতে পারে, এমন তথ্য গবেষণায় উঠে এসেছে। তবে সাধারণ ঘরের পরিবেশে গাছ রাখার মাধ্যমে বাতাসের বিশুদ্ধতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কোনো প্রমাণ নেই। ঘরের বাতাসের মান উন্নত রাখতে নিয়মিত জানালা খোলা রাখা এবং পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সহজ পরিচর্যার জন্য উপযোগী ১০টি ইনডোর গাছের পরিচিতি নিচে তুলে ধরা হলো—

১. স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট বা মাদার-ইন-লজ টাং কম আলোতেও টিকে থাকতে পারে। এর পাতাগুলো লম্বা ও খাড়া। পরিচর্যার জন্য বেশি পানি প্রয়োজন হয় না। রাতে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ছাড়ার কারণে অনেকেই শোবার ঘরে এ গাছ রাখতে পছন্দ করেন।

২. স্পাইডার প্ল্যান্ট

নতুন গাছপ্রেমীদের জন্য স্পাইডার প্ল্যান্ট একটি ভালো পছন্দ হতে পারে, কারণ এটি সহজে বেড়ে ওঠে। এর সরু ও বাঁকানো পাতার পাশে ছোট ছোট নতুন চারা জন্মায়। মাঝারি আলোতে এটি ভালো থাকে এবং নিয়মিত অল্প পানি দিলেই বেড়ে ওঠে। সাধারণত পোষা প্রাণীদের জন্যও এটি তুলনামূলক নিরাপদ।

৩. পিস লিলি

সাদা ফুল ও গাঢ় সবুজ পাতার জন্য পিস লিলি বেশ পরিচিত। সরাসরি রোদ নয়, এমন আলো এবং আর্দ্র পরিবেশে এ গাছ ভালো জন্মায়। মাটি শুকিয়ে গেলে পানি দিতে হয়। তবে গাছটির পাতা বা ফুল খেলে পোষা প্রাণীর ক্ষতি হতে পারে।

৪. অ্যালোভেরা

অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি পরিচিত ভেষজ উদ্ভিদ। এর পাতার ভেতরে থাকা জেল ত্বকের যত্নে ব্যবহৃত হয়। উজ্জ্বল পরোক্ষ আলোতে এ গাছ ভালো থাকে। মাটি শুকিয়ে গেলে পানি দিলেই চলে। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় নষ্ট হতে পারে। তবে পোষা প্রাণীর নাগালের বাইরে রাখা উচিত।

৫. অ্যারেকা পাম

ঘরের সাজসজ্জায় সবুজের আবহ তৈরি করতে অ্যারেকা পাম বেশ জনপ্রিয়। এর পাতাগুলো পালকের মতো ছড়ানো। উজ্জ্বল পরোক্ষ আলোতে ভালো জন্মে এবং আশপাশের বাতাসে আর্দ্রতা বাড়াতে সহায়তা করে। বসার ঘরের এক কোণে বড় টবে এই গাছ রাখা যেতে পারে।

৬. রাবার প্ল্যান্ট

বড় ও চকচকে পাতার কারণে রাবার প্ল্যান্ট ঘরের সাজে আলাদা সৌন্দর্য যোগ করে। উজ্জ্বল পরোক্ষ আলোতে এটি ভালো জন্মে। মাটি কিছুটা শুকিয়ে এলে পানি দিতে হয়। নিয়মিত পরিচর্যায় গাছটি বেশ বড় হয়ে ওঠে। তবে এর কষ ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং পোষা প্রাণীর জন্যও ক্ষতিকর।

৭. বোস্টন ফার্ন

ঘরের আর্দ্র পরিবেশে বোস্টন ফার্ন ভালো জন্মায়। এর ঘন ও নরম পাতা ঘরের সাজে স্নিগ্ধতা আনে। সরাসরি রোদ এড়িয়ে পরোক্ষ আলোতে রাখতে হয়। মাটি সব সময় হালকা আর্দ্র রাখা প্রয়োজন। বাথরুমের মতো আর্দ্র জায়গায় এ গাছ ভালো থাকতে পারে।

৮. ইংলিশ আইভি

ঝুলন্ত টব কিংবা উঁচু তাক সাজাতে ইংলিশ আইভি ব্যবহার করা যেতে পারে। এর লতানো ডাল ও সবুজ পাতা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। মাঝারি আলো এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটিতে এটি ভালো জন্মায়। মাটি শুকিয়ে গেলে পানি দিতে হয়। তবে গাছটির পাতা খেলে পোষা প্রাণীর ক্ষতি হতে পারে।

৯. গোল্ডেন পথোস

হৃদয়াকৃতির পাতা ও লতানো ডালের জন্য গোল্ডেন পথোস বেশ জনপ্রিয়। কম আলোতেও টিকে থাকতে পারে বলে এটি ঘরের বিভিন্ন জায়গায় রাখা যায়। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। ঝুলন্ত টব কিংবা তাকের ওপর রাখলে এর লতানো ডাল নিচের দিকে ছড়িয়ে পড়ে। তবে এটি পোষা প্রাণীর জন্য বিষাক্ত।

১০. জেডজেড প্ল্যান্ট

গাঢ় সবুজ ও চকচকে পাতার জেডজেড প্ল্যান্ট কম আলোতেও ভালো থাকতে পারে। নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন কম, তাই এটি ব্যস্ত মানুষের জন্য পরিচর্যা করা সহজ। মাটি শুকিয়ে গেলে পানি দিতে হয়। তবে এ গাছের অংশ খেলে পোষা প্রাণীর ক্ষতি হতে পারে।

ইনডোর গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি প্রদান করে। তবে ঘরের বাতাস পরিষ্কার রাখতে শুধুমাত্র গাছের ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত বায়ু চলাচলের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%