ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার


মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা পুলিশ গত ছয় মাসের সময়কাল জুড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এবং মাদক ব্যবসার সাথে জড়িত ৭৬৬ জনকে গ্রেফতার করেছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ মিলিতভাবে মুন্সীগঞ্জের ভিন্ন ভিন্ন এলাকায় অবৈধ মাদক উদ্ধারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের ফলে গত ছয় মাসে উদ্ধার করা হয়েছে ৪৩ হাজার ১১৩ পিস ইয়াবা, ৭১ কেজি ৮৮৩ গ্রাম গাঁজা, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৪ বোতল ফেনসিডিল, ৬২ গ্রাম আইস, ৩১ লিটার বিদেশি মদ, ৩১৫ ক্যান বিয়ার এবং ১২টি গাঁজা গাছ।

এ সময় পুলিশের হাতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া এই সকল ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মোট ৫৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক

পুলিশ জানিয়েছে, লৌহজংয়ের বেদে পল্লি শিগগিরই মাদক স্পট হিসেবে গড়ে উঠেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বাসসকে জানান, 'মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পুলিশের অবস্থান কঠোর। মাদক নিয়ন্ত্রণে জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। যিনি মাদকের সাথে জড়িত, তাঁকে আইনের আওতায় আনা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার বিয়োগান্ত ঘটনার শোক স্মরণ করতে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


পবিত্র আশুরা উপলক্ষে কারবালার বিয়োগান্ত ঘটনার শোক স্মরণ করতে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার বিয়োগান্ত ঘটনার শোক স্মরণ করতে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হওয়া এ মিছিলের মাধ্যমে প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইয়াজিদের নির্মমতা। একই সঙ্গে অংশগ্রহণকারীরা অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেন।

চৌদ্দশ বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। ইমাম হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে ১০ মহররম শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় এই তাজিয়া মিছিল।

মাতম ও শোকগাঁথার মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার সেই নির্মম হত্যাকাণ্ডকে। হাজারো মানুষ কালো পোশাক পরে, মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে শোক মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা শোকের প্রতীক আলম, নিশান এবং দুলদুল ঘোড়া নিয়ে আসেন।

শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যকেও বহন করে। আয়োজক ও অংশগ্রহণকারীদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মাধ্যমে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি দেখা যায়।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪০০ বছর আগে মহররমের ১০ তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দৌহিত্র ইমাম হোসাইন এবং তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দির পর শতাব্দি ধরে পালিত হয়ে আসছে আশুরা।

হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি পুরান ঢাকার বকশিবাজার, আজিমপুর ও নিউমার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমে জড়িত কেউই ছাড় পাবে না, যত প্রভাবশালীই হোক: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


গুমে জড়িত কেউই ছাড় পাবে না, যত প্রভাবশালীই হোক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সামনের দিনগুলোতে গুমের মতো ঘটনার সঙ্গে আর জড়াতে চান না।

তিনি উল্লেখ করেছেন, এই অপরাধের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল ইসলাম গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বয়ে চলা স্বজন হারানোর বেদনা তুলে ধরে বলেছেন, গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না। তিনি উল্লেখ করেন, এটি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ (ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি)। এর প্রকাশ্যে বিচার এবং শাস্তি হওয়া উচিত।

তিনি দৃঢ় আশা প্রকাশ করে বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত বিচার এগিয়ে যাবে এবং এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

এছাড়া তিনি বলেন, ‘যদি মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাদের ভাতার ব্যবস্থা করা হয়, তাহলে গুম হওয়া পরিবারের কেন হবে না? আমরা এ বাজেটেই তা রাখার চেষ্টা করব। আমরা আর গুম হয়ে যাওয়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে চাই না। যারা এ অপরাধে জড়িত, প্রকাশ্যে তাদের বিচার-শাস্তি হতে হবে।’

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছে। আমরা বিশ্বাস করি, একে একে প্রত্যেকে ধরা পড়বে। বিচার হবে।’

সভায় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘এখন কান্নার সময় নয়, এখন বিচার-অধিকার-রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করার সময়। জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করতে হবে। ট্রাইব্যুনালের সংখ্যা এবং বাজেট বাড়ানোর দাবি আসছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানালে, ‘জিয়াউল আহসানের সাক্ষীর সাক্ষ্য নেয়ার জন্য এক মাস কাজ করতে হয়েছে। ৪২ পরিবারের গুমের তদন্ত শুরু হয়েছে। আশা করি এক মাসের মধ্যে শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ আমাকে এক বছর হায়াত দিলে, মায়ের ডাকের গুম সংক্রান্ত মামলাগুলোর বিচার শেষ করবো। ট্রাইব্যুনালে জুলাই-গুমসহ ৮০ মামলার তদন্ত প্রায় শেষের দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর সীমান্তে ফের বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


মেহেরপুর সীমান্তে ফের বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্তের মধ্য দিয়ে ২ পুরুষ এবং ১ জন নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (২৬ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার-সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর প্রচেষ্টা করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরবেলায় বিএসএফ তিনজনকে বাংলাদেশ সীমান্তে পুশইনের জন্য চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি এবং স্থানীয়রা মিলে এই পুশইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার সম্মুখীন হয়ে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং এলাকাবাসীর প্রতিরোধই পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ একাধিকবার পুশইনের চেষ্টা করেছে। ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনায়ই বিজিবি এবং স্থানীয়দের বাধার কারণে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নিতে বাধ্য হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবির অর্থায়ন বন্ধের দাবিতে আইসিসির দ্বারস্থ আমিনুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


বিসিবির অর্থায়ন বন্ধের দাবিতে আইসিসির দ্বারস্থ আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অর্থায়ন স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আমিনুল চলতি সপ্তাহে আইসিসির কাছে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছেন।

চিঠিতে তিনি বিসিবির সভাপতি হিসেবে নিজের পদ পুনর্বহালের দাবি জানান। তিনি বর্তমান প্রশাসনের কোনো আইনি ভিত্তি নেই—এমন যুক্তি দেখিয়ে বোর্ডকে আর্থিক সহায়তা প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করেন।

পাকিস্তানের সংবাদমমাধ্যম জিও সুপার এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্টিত করেছে। সূত্রটি জানিয়েছে, হ্যাঁ, আমিনুল বাংলাদেশের জন্য অর্থায়ন স্থগিত করার আবেদন করেছেন আইসিসির কাছে। আইসিসি এ বিষয়ে বিসিবিকে অবহিত করেছে। সূত্রটি আরও জানায়, আইনি দলের সঙ্গে পরামর্শের পর বিসিবি আইসিসির কাছে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

তবে, এ বিষয়ে মন্তব্যের জন্য আমিনুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তার কাছে চিঠি এবং অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়ে পাঠানো টেক্সট মেসেজের কোনো উত্তর আসেনি।

একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগের বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) আমিনুল-নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়োগ দেওয়া হয়।

চলতি মাসের ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হন। একটি তদন্তে আমিনুল ও বোর্ডের কয়েকজন সদস্যের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর আগের নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে সরকার এই নির্বাচনের নির্দেশ দেয়।

গত বছরের বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের জন্য তামিম অনুরোধ জানিয়েছিলেন, তখন এনএসসি এই তদন্ত কার্যক্রম শুরু করেছিল। তিনি দাবি করেছিলেন, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এনএসসি আমিনুলকে তার পদ থেকে অপসারণ করে।

এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর পদ বাতিল করে তার বিসিবির সভাপতির পদ হারান। আমিনুল ইসলাম তার স্থলাভিষিক্ত হন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে আমিনুল আইসিসি-র ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া তদারকির লক্ষ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন।

নির্বাচনের পর আইসিসিতে ফিরে যাওয়ার প্রাথমিক ইচ্ছা থাকলেও, পরবর্তীতে আমিনুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, নিজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান। তবে দুর্নীতির অভিযোগের মুখে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় তার মেয়াদ আকস্মিকভাবে শেষ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%