ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েল থেকে মুক্তি পেলেন আরও পাঁচ লেবানিজ বন্দি


ইসরায়েল থেকে মুক্তি পেলেন আরও পাঁচ লেবানিজ বন্দি

 

লেবাননের কাছে এই পাঁচজনকে মুক্তি দিয়ে হস্তান্তর করা হয়েছে, যারা ইসরায়েলের কারা হেফাজতে ছিলেন। এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে।আইসিআরসি জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধের ভিত্তিতে ইসরায়েলের হেফাজত থেকে মুক্তি পাওয়া এই পাঁচজনকে লেবাননে স্থানান্তরে তারা সহায়তা করেছে। তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার এবং বাকি চারজনকে শুক্রবার হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ায় আইসিআরসি নিরপেক্ষ মানবিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।একটি প্রতিবেদনেউল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে এই পাঁচজন বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।এবং এর বিনিময়ে লেবানন ১৯৮০-এর দশকে অপহৃত ও নিহত লেবানিজ ইহুদি সম্প্রদায়ের সদস্যদের দেহাবশেষ খুঁজে বের করার প্রচেষ্টায় সহযোগিতা করেছে।ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল যে, মুক্তি পাওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।এদিকে, ইসরায়েলের হেফাজতে থাকা অন্যান্য লেবানিজ বন্দিদের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে আইসিআরসি। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের আটককেন্দ্রে থাকা বন্দিদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগের সুযোগ নেই।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ধর্মকে পুঁজি করে বিভাজন বা সমাজে অশান্তি সৃষ্টির যে কোনো প্রচেষ্টা রাষ্ট্রীয় এবং সামাজিক স্তরে সম্মিলিতভাবে প্রতিহত করা হবে, এই কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার দুপুরে যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ধর্মীয় পরিচয় বা রাজনৈতিক দর্শনের ভিন্নতা নির্বিশেষে যারা সস্তা রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘ধর্ম মানুষের বিশ্বাস ও চেতনার বিষয়, অনৈতিক রাজনৈতিক সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে এর ব্যবহার কাম্য নয়।’

তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকের একটিই পরিচয়- বাংলাদেশি, যা ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রযোজ্য। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার অন্যদের সমান বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্যসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপুর বংশের নাম ছিল, তবু সাফল্য ধরে রাখা ছিল কঠিন: জন্মদিনে স্মরণ ঋষি কাপুরকে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


কাপুর বংশের নাম ছিল, তবু সাফল্য ধরে রাখা ছিল কঠিন: জন্মদিনে স্মরণ ঋষি কাপুরকে

‘বংশের নাম থাকলেও সাফল্য ধরে রাখতে লড়াই’, জন্মদিনে ঋষি কাপুরের সেই কথাবলিউডের অন্যতম পরিচিত মুখ ঋষি কাপুর। প্রায় পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক নায়ক থেকে শক্তিশালী চরিত্রাভিনেতা—বিভিন্ন ভূমিকায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।কাপুর পরিবারের মতো প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের সাফল্য ধরে রাখতে তিনি পরিশ্রম ও সততার গুরুত্বের ওপর জোর দিতেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঋষি কাপুরের জন্মদিন উপলক্ষে,র এক প্রতিবেদনে ফিরে দেখা যায় তার সাফল্য ও পারিবারিক উত্তরাধিকার নিয়ে করা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো।এক সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, 'পারিবারিক পরিচয় হয়তো কাউকে সুযোগ এনে দিতে পারে।কিন্তু সেই সুযোগ ধরে রাখা সহজ নয়। নিজের যোগ্যতা প্রমাণ করতে নিয়মিত পরিশ্রম করতে হয়। বংশের পরিচয় থাকলেও ঐতিহ্য ধরে রাখতে লড়াই করতে হয় এবং কাজের প্রতি আন্তরিক থাকতে হয়।'ঋষি কাপুরের বক্তব্যের মূল বার্তা ছিল—পারিবারিক নাম কাউকে শুরুতে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্য সম্পূর্ণরূপে নির্ভর করে নিজের কাজ ও যোগ্যতার ওপর।১৯৭৩ সালে ‘ববি’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় সাফল্য অর্জন করেন ঋষি কাপুর। এরপর দীর্ঘ সময় তিনি রোমান্টিক নায়ক হিসেবে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন।তবে ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রাভিনেতা হিসেবে নানা ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেন।এই পরিবর্তন তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে।নতুন প্রজন্মের অভিনেতা ও নির্মাতাদের সঙ্গেও কাজ করার সুযোগ পান তিনি।ঋষি কাপুরের এই বক্তব্য শুধু বলিউডের জন্যই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রাসঙ্গিক। পারিবারিক পরিচয়, সুযোগ বা সুবিধা কাউকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু দীর্ঘ সময় সাফল্য ধরে রাখতে প্রয়োজন পরিশ্রম, সততা এবং নিজেকে সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।ঋষি কাপুরের নিজের ক্যারিয়ারও যেন তারই উদাহরণ। শুরুতে পারিবারিক পরিচয় ও সুযোগ থাকলেও পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকের কাছে নিজের স্থান ধরে রেখেছিলেন তিনি কাজের মাধ্যমে।

১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ঋষি কাপুর। কাপুর পরিবারের সন্তান হিসেবে ছোটবেলাতেই অভিনয়ে প্রবেশ করেন তিনি। ‘মেরা নাম জোকার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

পরে ‘ববি’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।

২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে মারা যান ঋষি কাপুর। তবে তাঁর অভিনয় এবং সাফল্য নিয়ে বলা কথাগুলো এখনো দর্শক ও ভক্তদের মধ্যে আলোচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং
রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ওই ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মো. গোলাম মোস্তফা (৫২)। তিনি পবা উপজেলার পুঠিয়াপাড়া এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা জানান, চলতি বছরের ১৮ ও ১৯ জানুয়ারি অজ্ঞাতপরিচয় এক নারীসহ কয়েকজন পুরুষ  তাঁকে ফোন করে তাঁদের বাড়িতে আয়োজিত দোয়ার মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সরল বিশ্বাসে ১৯ জানুয়ারি রাতে তিনি এয়ারপোর্ট থানার নির্দিষ্ট স্থানে যান। সেখানে পৌঁছালে এক নারী ও পুরুষ তাঁকে কৌশলে একটি দোতলা বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, ওই বাড়িতে আগে থেকে অবস্থান করা ৪-৫ জন ব্যক্তি জোরপূর্বক তাঁর পরনের পোশাক খুলে মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। ঘটনার সময় শিক্ষক কৌশল অবলম্বন করে তাঁর ছেলেকে ফোন দিলে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। থানা পুলিশকে অবহিত করা হচ্ছে জানতে পেরে অভিযুক্তরা তাঁকে ছেড়ে দেয়।
ঘটনার পর পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তিনি রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পর পুলিশ দীর্ঘ সময় আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় বলে ভুক্তভোগীর দাবি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক আরও জানান, দীর্ঘ সময় পার হওয়ার পর গত ২ সেপ্টেম্বর ওই চক্রটি নতুন করে সক্রিয় হয়ে ওঠে। ‘ডিবি পুলিশ’ পরিচয়ে শিক্ষককে ফোন করে ওই ভিডিওর কথা বলে পুনরায় অর্থ দাবি করা হয়। চপল, শাহীন সাগর ও রাজিব নামের ব্যক্তিরা তাঁকে বারবার দেখা করতে বলেন এবং ব্ল্যাকমেইল শুরু করেন। দাবিকৃত টাকা না পেয়ে শেষ পর্যন্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
গোলাম মোস্তফার দাবি, প্রকাশিত ভিডিওটি পর্যালোচনা করলেই বোঝা যায় ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চক্রটির সঙ্গে আঁতাত করে ভিডিও ছড়িয়ে দিয়ে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতি ও ব্ল্যাকমেইলে জড়িত চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ চীনের

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বেইজিং, যা ইরানের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য। চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি ‘ব্লকিং অর্ডার’ জারি করে এ বিষয়ে ঘোষণা করেছে, যা নির্দেশ করে যে, এসব মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা চীনে থাকবে না।

সিনহুয়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, যা বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্রের আইনের ‘বহির্দেশীয় প্রয়োগ’ হিসেবে গণ্য হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো: হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

যুক্তরাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কারণ তারা ইরানের সঙ্গে তেল লেনদেনে জড়িত ছিল। এর ফলে তাদের সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন সংশ্লিষ্ট লেনদেনে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। চীনা কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

চীনের স্বাধীন ‘টিপট’ শোধনাগারগুলো ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। এই পদক্ষেপের মাধ্যমে ইরানের তেল বাণিজ্য নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের বিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

চীনের দাবি, নির্দিষ্ট মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির ‘ব্লকিং অর্ডার’ ব্যবহারের ঘটনা এটিই প্রথম। ফলে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হলো।

সূত্র:

মেহের নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%