ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

বিদেশি কেন্দ্র থেকে এইচএসসিতে ২০৯ শিক্ষার্থী পাস


বিদেশি কেন্দ্র থেকে এইচএসসিতে ২০৯ শিক্ষার্থী পাস

চলতি বছর বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে এইচএসসিতে ২০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। এই কেন্দ্রগুলোতে মোট ২৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। ২১ জন শিক্ষার্থী ফেল করেছেন।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর এই ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধকতা জয় করে মৌমি পেলেন এইচএসসিতে জিপিএ-৫

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়। এই পরীক্ষা ৮ আগস্ট শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্ররা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে ছাত্ররা বেশি সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছে।

এই উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, এবং তাদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন পাস করেছে, যার পাসের হার ৪৭.৭৫ শতাংশ।

এছাড়া, এবারে মোট ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

তবে উল্লেখ্য, এবারের পাসের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। এই হিসাবে, এবারের পাসের হার ৬.৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ এর সংখ্যা ২৯ হাজার ১৩ জন হ্রাস পেয়েছে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ১১ বোর্ডের গড় পাসের হার ৫২.১২%

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


এইচএসসিতে ১১ বোর্ডের গড় পাসের হার ৫২.১২%

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১১ বোর্ডে পাসের হার

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫২ দশমিক ০৭, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

এই বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কিছু বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল জানতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Result কর্নারে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ হাজার ২১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


এইচএসসিতে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ হাজার ২১ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেও ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ২১ জন ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন।

ফল বিশ্লেষণ অনুযায়ী, এবারের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন ফেল করেছেন।

এদিকে, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এটি ২০০৪ সালের পর সবচেয়ে কম পাসের হার। ওই বছর এইচএসসিতে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর থেকে পাসের হার আর কখনো এত নিচে নামেনি। এই হিসাবে, গত ২১ বছরের মধ্যে এবারের পাসের হার সবচেয়ে নিম্ন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলাফলের সারসংক্ষেপও তুলে ধরা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, যে শিক্ষার্থীরা যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের সেই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। ফলে, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, এবার ১৩৯টি প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী পাস করেছেন।

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং খুদে বার্তার মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। ওই বছর মোট পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%