০৫:৩০ এম
আপনার শরীরের হাত ও পা হঠাৎ করে ফুলে যাওয়া কোনও ভালো লক্ষণ নয়। এটি অবহেলার কোনো বিষয় নয়। সাধারণত মাঝে মাঝে হাত-পা এবং মুখ ফুলে যাওয়ার সমস্যা আপনার দুশ্চিন্তা বাড়িয়ে তোলে। এমনটি আগে কখনো দেখা যায়নি, কিন্তু এখন এটা মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। অনেকেই একে সাধারণ ক্লান্তির ফল অথবা দীর্ঘসময় বসে থাকার পরিণতি বলে মনে করে অবহেলা করেন। আর শরীরে অতিরিক্ত তরল বা পানি জমে গেলে এমনটি ঘটা বলতে শোনা যায়।
কিন্তু এটি ঠিক নয়; এটি একটি জটিল রোগের লক্ষণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয়— 'এডিমা'। কারণ এসময় আমাদের শরীরের বিভিন্ন কোষ বা টিস্যুর মধ্যে অতিরিক্ত তরল বা পানি জমে যায়, তখন সেই অংশটি ফুলে ওঠে। যদি এই ফোলা ভাব প্রায়ই দেখা যায় এবং দীর্ঘদিন ধরে থাকে, তবে তা শরীরের ভেতরে লুকিয়ে থাকা কোনো বড় রোগের লক্ষণ হতে পারে।
আর যদি শরীরে ঘনঘন ফোলাভাব দেখা দেয়, তবে লবণ খাওয়া সাময়িকভাবে কমিয়ে দেওয়া উচিত। তবে এটিকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি একদমই উচিত নয়। তবে নিজেকে পণ্ডিত ভেবে নিজে নিজে কোনো ওষুধ নেওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এরকম সমস্যা নিয়মিত হলে দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্ত পরীক্ষা, কিডনি ও লিভার ফাংশন টেস্ট এবং ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করানো অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, জনপ্রিয় হলো কিভাবে
এটি মূলত আপনার শরীরের তিনটি প্রধান অঙ্গের মারাত্মক ক্ষতি কিংবা বিকল হওয়ার পূর্ব লক্ষণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, সেই তিনটি লক্ষণ কী—
১. কিডনি
কিডনি যদি সঠিকভাবে কাজ না করে, তবে শরীর থেকে বাড়তি সোডিয়াম এবং পানি প্রস্রাবের মাধ্যমে বের হতে পারে না। ফলে হাত-পা এবং চোখের চারপাশ ফুলে যায়। আর কিডনি হলো আমাদের শরীরের ছাঁকনি। এটি রক্ত থেকে অতিরিক্ত পানি, লবণ এবং ক্ষতিকারক বর্জ্যপদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিডনি যদি সঠিকভাবে কাজ না করে, তবে শরীরে অতিরিক্ত সোডিয়াম ও পানি জমতে থাকে। এই বাড়তি তরল হাত এবং পায়ে জমে যেতে পারে। কিডনির সমস্যার কারণে শরীর থেকে জরুরি প্রোটিন বেরিয়ে গেলে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের চারপাশ এবং মুখ মারাত্মকভাবে ফুলে উঠতে পারে। অন্যান্য লক্ষণ হতে পারে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা ফেনা হওয়া, খিদে কমে যাওয়া এবং বমি বমি ভাব।
২. হৃৎপিণ্ড বা হার্ট
আরও পড়ুন: প্রেম খুঁজতে ফিনল্যান্ডে বিনা খরচে ভ্রমণের সুযোগ পাবেন কারা?
হার্ট যদি শরীর জুড়ে সঠিকভাবে রক্ত পাম্প করতে না পারে, তবে রক্তনালিতে চাপ বেড়ে তরল পদার্থ জমা হতে থাকে, বিশেষ করে পা এবং গোড়ালি ফুলে যায়। আমাদের হার্ট বা হৃদযন্ত্রের মূল কাজ হলো— সারা শরীরে রক্ত পাম্প করা। কিন্তু হার্ট দুর্বল হয়ে পড়লে এবং সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে না পারলে, তখন রক্ত চলাচলের গতি ধীর হয়ে যায়।
ফোলা ভাব হওয়ার কারণ হল, রক্ত ঠিকমতো ফিরে আসতে না পারায় শিরাগুলোর ওপর চাপ বেড়ে যায়। ফলস্বরূপ, রক্ত থেকে তরল অংশ বের হয়ে মূলত পায়ের পাতা, গোড়ালি এবং নিচের অংশে জমা হতে শুরু করে। এই ক্ষেত্রে একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠা, শুয়ে থাকার সময় শ্বাসকষ্ট সহ শারীরিক অসুস্থতার মতো লক্ষণও দেখা দিতে পারে।
৩. লিভার
লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে (সিরোসিস) শরীরে অ্যালবুমিন নামক প্রোটিনের উৎপাদন কমে যায়। এর ফলে রক্তনালি থেকে তরল উপাদান লিক হয়ে পেট এবং হাত-পায়ে পানি জমতে শুরু করে। অতিরিক্ত মদপান, হেপাটাইটিস সংক্রমণ বা ফ্যাটি লিভারের কারণে দীর্ঘসময় ধরে লিভার ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় তা শক্ত হয়ে যায়, যাকে 'লিভার সিরোসিস' বলা হয়।
আরও পড়ুন: ইলন মাস্কের সাফল্য নিয়ে ৮টি অনুপ্রেরণামূলক উক্তি
ফোলা ভাব হওয়ার কারণ হলো, সুস্থ লিভার 'অ্যালবুমিন' নামক বিশেষ একটি প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটি রক্তনালির মধ্যে তরল ধরে রাখতে সাহায্য করে, যাতে তা বাইরে ছড়িয়ে না পড়ে। লিভার নষ্ট হলে অ্যালবুমিনের উৎপাদন কমে যায়। ফলে তরল রক্তনালি থেকে চুঁইয়ে চারপাশের টিস্যুতে চলে আসে। এর ফলে পায়ে ফোলাভাব সৃষ্টি হয় এবং পেটের মধ্যে প্রচুর পানি জমে পেট ঢাকের মতো ফুলে ওঠে। জন্ডিস, চরম ক্লান্তি ও লিভারের অংশে ব্যথা অনুভূত হতে পারে।
৪. পায়ের শিরার দুর্বলতা
এছাড়া আমাদের পায়ের শিরাগুলোর ভিতরে ছোট ছোট একমুখী 'ভালভ' বা দরজা থাকে। এই ভালভগুলো মূলত কাজ করে— মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে পায়ের রক্তকে ওপরের দিকে (হার্ট) ঠেলে পাঠানোর।
ফোলা ভাব হওয়ার কারণ হল, বয়স বাড়া অথবা দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করার ফলে এসব ভালভগুলো দুর্বল বা নষ্ট হয়ে যেতে পারে। তখন রক্ত ওপরের দিকে উঠতে না পেরে পায়েই জমতে শুরু করে। জমে থাকা রক্তের চাপে তরল পদার্থ শিরার দেওয়াল ভেদ করে পায়ের মাংসে ছড়িয়ে পড়ে এবং পা ফুলিয়ে দেয়। পায়ে ভারি ভাব, পায়ের শিরাগুলো নীলচে এবং আঁকাবাঁকা হয়ে ফুলে উঠতে পারে।
আরও পড়ুন: বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন