ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু সদস্য আহত


হরমুজে আমিরাতের জাহাজে হামলা, ১১ ক্রু সদস্য আহত

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ হামলার শিকার হয়েছে হরমুজ প্রণালিতে। এই হামলার ফলে জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) এই তথ্য জানিয়েছে।

অ্যাডনক জানায়, তাদের একটি জাহাজ রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার সম্মুখীন হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, এই ঘটনায় ১১ জন ক্রু সদস্য আহত হওয়ার পাশাপাশি একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: ই-স-রা-য়ে-লি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন হামলার শিকার হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যে। একই সময়ে, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বন্দর থানার অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


বরিশালের বন্দর থানার অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে ১ বছরের সশ্রম কারাদণ্ড

চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা চলমান; ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড

বরিশালের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলার আসামি মোঃ রমজান হাওলাদার (৩২) গ্রেপ্তার হয়েছেন। পরবর্তীতে মাদকদ্রব্য সেবন ও অভ্যাসগত চোরাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় বিজ্ঞ আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে বরিশালের বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া সাকিনের রাজার ব্রিজ এলাকায় বন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদকাসক্ত ও সন্দেহজনক অবস্থায় মোঃ রমজান হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার রমজান হাওলাদার বরিশাল জেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খন্তাখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম খালেক হাওলাদার।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রমজান হাওলাদারের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

অভিযানের পর তাকে আটক করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়। এ সময় মাদকদ্রব্য সেবন ও অভ্যাসগত চোরাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

বন্দর থানা পুলিশের এ অভিযানের মধ্য দিয়ে চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি আবারও সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসার বরফ সাদা ও ঘোলা, রেস্তোরাঁর বরফ স্বচ্ছ কেন?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


বাসার বরফ সাদা ও ঘোলা, রেস্তোরাঁর বরফ স্বচ্ছ কেন?

আইসড কফি, শরবত এবং ঠান্ডা পানীয়তে বরফ ব্যবহৃত হয়। ফ্রিজের আইস ট্রেতে পানি জমিয়ে বরফ তৈরি করার সময় অনেক সময় দেখা যায় বরফের মাঝখানে সাদা ও ঘোলাটে ভাব। তবে রেস্তোরাঁ বা ক্যাফেতে পরিবেশিত বরফ কাচের মতো স্বচ্ছ হয়ে থাকে। একই পানি দিয়ে তৈরি বরফের চেহারায় এই পার্থক্য কেন দেখা যায়?

এর পেছনে রয়েছে শুধুমাত্র পানির বিশুদ্ধতা নয়, বরং বরফ জমার প্রক্রিয়াও। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে শেফ মুসকান আজমানি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন।

বাসায় বরফ সাদা ও ঘোলাটে হওয়ার কারণ কি?

বাসায় সাধারণত কলের পানি আইস ট্রেতে ঢেলে সরাসরি ফ্রিজে রাখা হয়। এভাবে পানি জমার সময় এর মধ্যে থাকা ক্ষুদ্র বায়ুর বুদবুদ বরফের ভেতরে আটকে যায়, যা বরফকে সাদা ও ঘোলাটে দেখায়।

এছাড়া কলের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফ্লোরাইড, নাইট্রেটসহ বিভিন্ন খনিজ ও অন্যান্য উপাদান থাকতে পারে। পানি জমার সময় এসব উপাদানও বরফের ভেতরে আটকে গিয়ে ঘোলাটে ভাব তৈরি করে।

রেস্তোরাঁর বরফ স্বচ্ছ হয় কীভাবে?

রেস্তোরাঁ ও ক্যাফেতে বরফ তৈরির জন্য বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এসব যন্ত্রে পানি একদিক থেকে ধীরে ধীরে জমতে থাকে। বরফ জমার এই পদ্ধতিকে ডিরেকশনাল ফ্রিজিং বা নির্দিষ্ট দিক থেকে বরফ জমার প্রক্রিয়া বলা হয়।

এ পদ্ধতিতে পানি একদিকে জমতে থাকলে বায়ুর বুদবুদ ও পানিতে থাকা কিছু অমিশ্রণ বরফের ভেতরে আটকে না গিয়ে অন্যদিকে সরে যাওয়ার সুযোগ পায়। ফলে বরফ তুলনামূলকভাবে স্বচ্ছ হয়ে ওঠে।

রেস্তোরাঁয় বড় আকারের বরফ বা বরফের গোলকও ব্যবহৃত হয়। বড় বরফ ছোট বরফের তুলনায় ধীরে গলে। এর ফলে ঠান্ডা পানীয় দ্রুত পানিতে পরিণত হয়ে স্বাদ পাতলা করে ফেলে না।

বাসায় স্বচ্ছ বরফ তৈরি করবেন কীভাবে?

বাসায় বরফ তুলনামূলক স্বচ্ছ করার জন্য কয়েকটি কৌশল অনুসরণ করা যেতে পারে।

পানি ফুটিয়ে নিন: পানি ফুটালে এতে দ্রবীভূত কিছু গ্যাস বেরিয়ে যায়। ফলে বরফে বায়ুর বুদবুদ আটকে থাকার পরিমাণ কমে।

পানি ঠান্ডা করে জমাতে দিন: ফুটানো পানি ঠান্ডা করে আইস ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন।

ধীরে ও একদিক থেকে বরফ জমাতে চেষ্টা করুন: ধীরে একদিকে বরফ জমলে বায়ুর বুদবুদ অন্যদিকে সরে যাওয়ার সুযোগ পায়। এতে বরফ তুলনামূলক স্বচ্ছ হতে পারে।

তবে পানি ফুটিয়ে জমালেই বরফ পুরোপুরি স্বচ্ছ হবে, এমন নিশ্চয়তা নেই। বরফ জমার পদ্ধতিও গুরুত্বপূর্ণ।

সাদা বরফ কি খারাপ বা অনিরাপদ?

বরফ সাদা বা ঘোলাটে হলেই তা নোংরা কিংবা খাওয়ার অনুপযোগী, এমন নয়। সাধারণত বরফের ভেতরে আটকে থাকা বায়ুর বুদবুদ ও খনিজ উপাদানের কারণে এমন দেখায়। নিরাপদ পানির বরফ হলে ঘোলাটে বরফও খাওয়া যায়। স্বচ্ছ বরফ দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি তুলনামূলক ঘন হওয়ায় ধীরে গলে, যা ঠান্ডা পানীয়ের স্বাদ দীর্ঘক্ষণ বজায় রাখতে সাহায্য করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় দুটিবাসে আগুন, হেলপার নিহত: নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সভা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


ভাণ্ডারিয়ায় দুটিবাসে আগুন, হেলপার নিহত: নিরাপত্তা জোরদারে প্রশাসনের জরুরি সভা

দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের
সারাদেশে চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার ধারাবাহিকতায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপার মো. সিয়াম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ নভেম্বর দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপার মো. সিয়াম (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি বাহক পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।

আগুন দেওয়া বাস দুটি হলো ঝালকাঠি মালিক সমিতির 'লিসা' (খুলনা মেট্রো-ব-১১০০৫১) এবং বরিশাল মালিক সমিতির 'বাহক' (বরিশাল মেট্রো-ব-১১০১৩২)।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর বাহক বাসের ভেতর থেকে সিয়ামের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিসংযোগের শিকার লিসা বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অপর বাস বাহকের মালিক ঝালকাঠির অমিত পাল।

এ ঘটনায় বুধবার ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও আইজিপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজার, মার্কেট ও বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিজস্ব উদ্যোগে নৈশপ্রহরীর ব্যবস্থা করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস ও স্বাস্থ্য বিভাগের ইউনিয়ন পর্যায়ের কার্যালয়গুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার এর সঞ্চালনায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান, পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব ও উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার।

পরে নিহত হেলপার মো. সিয়ামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মোবাশ্বের আলী, সহ-সভাপতি এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোবাশ্বের আলী, সহ-সভাপতি এস এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সেলিম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মিস্ত্রি, কোষাধ্যক্ষ মোফাজ্জেল হোসেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ ভূপাল কৃষ্ণ হাওলাদার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, শামসুল হক, সূর্যকান্ত বিশ্বাস, আব্দুল হাই তালুকদার, মলিন বরণ ঢালি, আরতি রানী মিত্র, শাহ আলম ডাকুয়া, কৃষ্ণ গোপাল কুণ্ড, শহিদুল ইসলাম ও পুষ্প রানী ঘরামি।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%