০৩:৫৫ পি.এম
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা প্রতিটি নতুন সিনেমায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। নতুন সিনেমার নতুন চরিত্রের জন্য কখনো তিনি ওজন কমান, আবার কখনো বাড়ান। এই পরিবর্তনের জন্য খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হয় তাকে। এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এই দক্ষিণী অভিনেতা।
বিজয় দেবেরাকোন্ডা এবং অভিনেত্রী রাশমিকা মান্দানার ‘রণবালী’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা বর্তমানে তুঙ্গে রয়েছে। তারা বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা উল্লেখ করে নিজের পরিবর্তনের বিষয়টি শেয়ার করেছেন।
‘লিগার’-এ এমএমএ যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বিজয়। এই সিনেমার মাধ্যমেই তিনি হিন্দি ছবির জগতে প্রবেশ করেন। চরিত্রের জন্য পেশিবহুল এবং ছিপছিপে চেহারা তৈরি করতে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছিল তাকে।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
২০২২ সালের সিনেমা ‘লিগার’-এর জন্য নিজেকে প্রস্তুত করার কঠিন অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে বিজয় জানান, তিনি চরিত্রের প্রয়োজনে আমূল পরিবর্তন এনেছিলেন। সাধারণত তিনি দিনে চার থেকে ছয় লিটার পানি পান করেন, কিন্তু চরিত্রের জন্য তিনি সেই পরিমাণ কমিয়ে মাত্র ১০০ মিলিলিটারে নামিয়ে আনেন। শুধু তাই নয়, প্রতিদিন শুটিংয়ের আগে টানা ১০ ঘণ্টা পানি না খেয়ে থাকতে হতো তাকে।
বিজয় বলেন, শরীরকে আরও পেশিবহুল দেখানোর জন্য শুটিংয়ের আগে ধাপে ধাপে তার পানি খাওয়ার পরিমাণ কমানো হতো। প্রথমে ধীরে ধীরে পানি খাওয়ার পরিমাণ কমিয়ে ৩০০ মিলিলিটারে আনা হয়, এরপর সেটি একেবারে ১০০ মিলিলিটারে দাঁড় করানো হয়। তৃষ্ণা মেটাতে শেষ পর্যন্ত তাকে বরফের টুকরো মুখে রাখতে হতো। তিনি বলেন, এ পদ্ধতি মোটেও সহজ ছিল না এবং এটি স্বাস্থ্যকরও নয়। শুটিং শেষ হওয়ার অপেক্ষায় থাকতেন তিনি।
শরীরে পানির পরিমাণ এতটা কমে যাওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছিল বলে জানান বিজয় দেবেরাকোন্ডা। তিনি বলেন, শুটিং শেষ হলেই পানি পান করার চিন্তাই তার মাথায় ঘুরত। চার ঘণ্টার শুটিং শেষ হওয়ার অপেক্ষা করতেন তিনি।
শুটিং শেষ হওয়ার পর কী খাবেন, সে বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। তিনি বলেন, একমাত্র চিন্তা ছিল কতক্ষণে তিনি পানি পান করবেন। তাই তার টিমকে সব ব্যবস্থা করে রাখতে বলতেন। শুটিং শেষ হলেই নারিকেলের পানি নিয়ে প্রস্তুত থাকত টিম। তিনি প্রায় চার লিটার নারিকেলের পানিও চাইতেন।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
বিজয় জানান, এ ছাড়া শুটিং চলাকালে আড়াই ঘণ্টা পেরোতেই টিমকে কাজ শেষ করার কথা বলতে শুরু করতেন। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা একজন অভিনেতার চরিত্রের প্রতি নিষ্ঠার কথা আবারও মনে করিয়ে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন