০৪:২৩ এম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ফারুক আহমেদ।
২০২৪/২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম সঞ্চালনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, বিআরডিবি'র চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম ওমর সহ শতাধিক প্রান্তিক কৃষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন