০৭:০১ পি.এম
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কুমিল্লায় উৎসবের আমেজ শুরু হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা প্রকাশের লক্ষ্যে এবার সমর্থকরা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। নগরীর ঈদগাহ-জিলা স্কুল রোডে পুলিশ সুপারের বাসভবন সড়কের ওপর টাঙানো হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি বিশাল আকৃতির জার্সি।
সোমবার (২৯ জুন) দুপুরে এই জার্সিটি সড়কের দুই পাশে বেঁধে ঝুলিয়ে দেন সমর্থকরা। আকাশি-সাদা ডোরাকাটা বিশাল জার্সিটি মূহূর্তেই পথচারী ও ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নেয়। অনেকে সেখানে দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই জার্সিটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
আর্জেন্টিনা সমর্থকদের দাবি, বিশ্বকাপকে ঘিরে শহরে একটি উৎসবের আবহ তৈরি করতেই তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগেরও নাম। সেই ভয়েই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিশাল জার্সি টাঙানো হয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বকাপ এলেই কুমিল্লাজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন সড়ক ও মহল্লায় রঙিন পতাকা, ব্যানার ও ফেস্টুন শোভা পায়। এবার সেই আয়োজনের সাথে যুক্ত হয়েছে বিশাল আকৃতির জার্সি, যা শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে। সমর্থকদের প্রত্যাশা, মাঠের খেলায়ও আর্জেন্টিনা তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন