ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার এলাকায় একটি শাখা কার্যালয়ে গ্রামীণ ব্যাংকের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটে। ব্যাংক কার্যালয়ের বারান্দার দেয়ালের পাশে থাকা বৈদ্যুতিক তার ও ওয়্যারিং পুড়ে যায়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুর্বৃত্তরা অফিসের বারান্দায় পেট্রল ও মোবিলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। তিনি তখন ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান। পরে নৈশপ্রহরীর সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে।

এদিকে, ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ একটি প্লাস্টিকের পাত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী জাপানের কোজো তাশিমা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


ফিফা নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী জাপানের কোজো তাশিমা

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬৮ বছর বয়সি এই সংগঠক প্রয়োজনীয় পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের সমর্থন পাওয়ার পর বুধবার তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইতিহাস গড়েছেন, কারণ তিনি ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি।

ফিফার ৭৭তম কংগ্রেস আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে। সেখানে ভোটের মাধ্যমে বিশ্ব ফুটবলের নতুন সভাপতি নির্বাচিত হবে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের চার মাস আগে বুধবার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৫৯ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়।

বর্তমান সভাপতি ইনফান্তিনো চতুর্থ মেয়াদে দায়িত্ব ধরে রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাশিমা, যিনি ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করছেন, তার বিপক্ষে লড়াইয়ে নামছেন। তিনি জাপানের সাবেক জাতীয় দলের ফুটবলার এবং যুব দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ নভেম্বর ফিফার কাছে চিঠি পাঠিয়ে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর জেএফএ সভাপতি সুনেয়াসু মিয়ামোতো এবং বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাশিমা। তিনি পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন, যারা তার প্রার্থিতার জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন।

তাশিমা নিজের নির্বাচনী লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন, তিনি ফিফাকে আরও বিশ্বাসযোগ্য ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে চান। বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে সংস্থাটির ভূমিকা আরও শক্তিশালী করাও তার অন্যতম উদ্দেশ্য।

তাশিমার মতে, ফিফার নেতৃত্বে সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রয়োজন। এই দুটি বিষয় প্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে অন্যান্য নীতিগত উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।

কোন পাঁচটি দেশের সমর্থন পেয়েছেন, তা তিনি এখনই প্রকাশ করতে চাননি। বুধবার থাইল্যান্ডে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তাশিমা জানান, পরবর্তী সময়ে সমর্থনকারী দেশগুলোর নাম জানাবেন।

তাশিমা ছাড়াও ফিফা সভাপতি পদের দৌড়ে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

সম্প্রতি বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন একটি প্রতিষ্ঠান গঠন এবং সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। যদিও শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি, তবে পরিকল্পনাটি যেভাবে পরিচালিত হয়েছিল, তা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন সুইস এই কর্মকর্তা।

নির্বাচনী লড়াইয়ে নিজের অবস্থান খুব একটা শক্তিশালী নয় বলেও স্বীকার করেছেন তাশিমা। তিনি ভোটারদের সমর্থন পেতে কৌশল নির্ধারণ, নির্বাচনী ইশতেহার তৈরি এবং নিজের পরিকল্পনা তুলে ধরার বিষয়ে সতর্কভাবে এগোতে চান।

অন্যদিকে, উয়েফার সমর্থন নিয়ে নির্বাচনে আসা ফিলিপ দিয়ালো জানিয়েছেন, নির্বাচনী প্রচারে ঐক্য গড়ে তুলতে তাশিমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি। তবে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে পরোক্ষ যোগাযোগ হয়েছে। ভবিষ্যতে দিয়ালোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহও রয়েছে তার।

তাশিমার প্রার্থিতা জাপান ও এশীয় ফুটবলে নতুন আলোচনা তৈরি করলেও আঞ্চলিক সংস্থা এএফসি ইতোমধ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেছে।

গত অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে অবস্থান নেন। এর আগে অবশ্য ফিফার টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনার সমালোচনা করেছিলেন তিনি।

বুধবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শেখ সালমান জানান, এএফসি আগেই তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে। এপ্রিলের ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভা এবং অক্টোবরে টোকিও কংগ্রেস—দুই জায়গাতেই ইনফান্তিনোর প্রতি সমর্থনের কথা জানানো হয়েছে।

নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা ও সততা যাচাই করবে ফিফা। কংগ্রেসের অন্তত এক মাস আগে সদস্য দেশগুলোর কাছে চূড়ান্ত প্রার্থীদের তালিকা পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


বেদানার দানা ছাড়ানোর সহজ কৌশল জেনে নিন

মিষ্টি স্বাদের ফল বেদানা অনেকের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর পুষ্টিগুণও বেশ সমৃদ্ধ। তবে, এই ফলের খোসা ছাড়িয়ে ভেতর থেকে লাল টুকটুকে দানাগুলো বের করা অনেকের জন্য একটি ঝামেলার কাজ মনে হয়। কিছুটা অসাবধান হলে ফল থেকে রস ছিটকে পড়ে চারদিকে। কিন্তু জানেন কি, কোন কৌশলে বেদানার দানা খুব সহজে এবং কোনো রস না ছড়িয়ে বের করা সম্ভব?

বেদানার দানা ছাড়ানোর সবচেয়ে কার্যকর ও সহজ উপায় হলো পানির নিচে ডুবিয়ে ছাড়ানো। এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে দানাগুলো পরিষ্কারভাবে আলাদা করা সম্ভব। যদিও হাতে কিছুটা লাগবে, তবে কিছু সহজ কৌশলে দানাগুলো ছাড়ানো যাবে।

নিচে ধাপে ধাপে সহজ কৌশলগুলো উল্লেখ করা হলো—

১. পানির বাটিতে ডুবিয়ে ছাড়ানোর কৌশল

এই পদ্ধতিতে হাত ও কাপড়ে দাগ লাগার কোনো ভয় থাকে না। প্রথমে ধারালো ছুরি দিয়ে বেদানার ওপরের মুকুটের অংশটি গোল করে কেটে সরিয়ে ফেলুন। এরপর ভেতরের সাদা অংশ ও দানাগুলো দেখা যাবে।

বেদানার গায়ে যে সাদা শিরার মতো অংশগুলো রয়েছে, সেগুলোকে ছুরি দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত হালকা করে চিরে নিন। পুরোপুরি কাটবেন না, শুধু খোসাটুকু কাটুন। এরপর একটি বড় বাটিতে পানি নিয়ে বেদানাটি ডুবিয়ে দিন। পানির নিচেই হাত দিয়ে বেদানার টুকরোগুলো আলগা করে নিন। পানির নিচেই আঙুল দিয়ে আলতো করে চাপ দিলে দানাগুলো খুলে বাটির নিচে জমা হবে। আর হালকা সাদা খোসা ও পর্দাগুলো পানির ওপরে ভেসে উঠবে। ওপর থেকে ভাসমান সাদা অংশগুলো হাত বা ছাঁকনি দিয়ে ফেলে দিন। এরপর পানি ঝরিয়ে নিলেই পরিষ্কার বেদানার দানা পেয়ে যাবেন।

২. কাঠের চামচ দিয়ে টোকা দেওয়ার কৌশল

যদি সময় খুব কম থাকে, তবে এ পদ্ধতিটি দারুণ কার্যকর। বেদানাটি আড়াআড়িভাবে (মাঝ বরাবর) সমান দুই ভাগে কেটে নিন। এরপর একটি বড় বাটির ওপর বেদানার কাটা অংশটি নিচের দিকে মুখ করে হাতের তালুতে আলগাভাবে ধরুন। আঙুলগুলো একটু ফাঁক করে রাখুন যেন দানা পড়তে পারে। এবার একটি ভারি কাঠের চামচ বা খুন্তি দিয়ে বেদানার পেছন দিকে মাঝারি জোরে টোকা দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই সব দানা আঙুলের ফাঁক গলে নিচের বাটিতে পড়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


জামায়াতের সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভের ডাক

বাংলাদেশে জামায়াতে ইসলামী চলমান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।

১৮ নভেম্বর বুধবার, বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান।

তিনি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে আজ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ ভাগ মানুষের রায় অস্বীকার করার কারণে ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জে চলমান ঘটনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা ঘটছে, একটি নির্বাচিত সরকারের আমলে এসব ঘটনা কাম্য নয়।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দেশের সাম্প্রতিক ঘটনায় দেশবাসীর মতো আমরাও উদ্বিগ্ন। পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটা অংশ, এটা মনে হচ্ছে না।

তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের রক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকটের সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


রোহিঙ্গা সংকটের সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই মিয়ানমারের সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত এবং বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করা আবশ্যক।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি অ্যান একেলস-কারির সাথে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে এই বিশেষ প্রতিবেদক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের সময় শামা ওবায়েদ কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাথে তার সাক্ষাৎ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান। বিশেষ প্রতিবেদক জবাবে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় এবং সামগ্রিক মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় ঘাটতি বাড়ছে এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা বিদ্যমান।

বৈঠকে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি, বিশেষ করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা এবং নতুন করে বাস্তুচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ।

এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি। তার মতে, এই রায় ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালনে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%