ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

লিভারপুলে ধারে নাম লেখালেন বার্সেলোনার আরাউজো


লিভারপুলে ধারে নাম লেখালেন বার্সেলোনার আরাউজো

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ : এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনা থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো।

স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যদিও বার্সেলোনা চুক্তির বিস্তারিত কিছু প্রকাশ করেনি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৫৫ মিলিয়ন ইউরোতে আরাউজো লিভারপুলের সাথে চুক্তি সম্পন্ন করেছেন।

আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রোনাল্ড আরাউজোর সাথে ধারের চুক্তিতে একমত হয়েছে এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসি। রোনাল্ডের জন্য শুভকামনা।’

২০২৫ সালে কাতালান জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন করেন আরাউজো। নবায়নকৃত চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় তিনি থাকবেন। বার্সেলোনার রক্ষনভাগে তরুণ পাও কুবারসি নিজেকে দারুনভাবে প্রমান করায় কোচ হান্সি ফ্লিকের অধীনে ২৭ বছর বয়সী আরাউজো মূল দলে অনিয়মিত হয়ে পড়েন।

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় আরাউজো মাত্র ৩৫টি ম্যাচ খেলেছেন। মানসিক অবসাদের কারণে তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। জানুয়ারিতে তিনি আবারও মাঠে ফেরেন। কিন্তু এই সময়ের মধ্যে তাকে ছাড়িয়ে রক্ষনভাগে নিজেদের আসন পোক্ত করে নেন এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন।

বিশ্বকাপে উরুগুয়ে দলে থাকলেও একটি ম্যাচও খেলেননি আরাউজো। ভার্জিল ফন ডাইকের সাথে সেন্টার-ব্যাক পজিশনে লিভারপুলকে সহযোগিতা করার জন্য আরাউজো ইংল্যান্ডে এসেছেন। এই মুহূর্তে জো গোমেজ ও গিওভান্নি লিওনি ইনজুরিতে আছেন এবং ইব্রাহিমা কোনাটে দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: প্যারিসের বিশৃঙ্খলায় মেসির দুটি অমূল্য স্মৃতিচিহ্ন চুরি

আরাউজো বলেন, ‘‘এত ইতিহাসসমৃদ্ধ বিশাল একটি ক্লাবে এসে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং খেলা শুরু করতে মুখিয়ে আছি। আমি খুবই অনুপ্রাণিত এবং মাঠে নামার জন্য সত্যিই উদগ্রীব।

“ক্যারিয়ারের এই পর্যায়ে এটি আমার জন্য আদর্শ সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়, এই পদক্ষেপ নেওয়াটা আমার জন্য জরুরি ছিল।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নির্মাণাধীন মাদরাসার তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভূমি বিরোধকে কেন্দ্র করে অভিযোগের তদন্তে যাওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার সময় বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল রোডের হাবা সফিদের বাড়িতে এই ঘটনা ঘটছে।

আহত পুলিশ সদস্যরা হলেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ মহিনউদ্দিন, পুলিশ কনস্টেবল মো. ইছাক, মো. ইউছুফ ও শাহাদাত হোসেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, দারুল ইহছান মাদরাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার একই এলাকার মানিক মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদার দাবি, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের অভিযোগ এনেছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই অভিযোগের প্রাথমিক তদন্তের জন্য কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ, এসআই আরিফ মহিউদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত শেষ করে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার সময় অভিযোগকারী পক্ষ ফোন করে জানায় যে, বিবাদীরা নির্মাণাধীন ভবনের সিসি ক্যামেরা ভাঙচুর করছে। পরে পুলিশ সদস্যরা পুনরায় সেখানে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে বিবাদীদের পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে পুলিশ সদস্যদের জখম করা হয়েছে।

পরে হামলায় জড়িত সন্দেহভাজন ছেমনা খাতুন, বিয়াধুনি, মনোয়ারা, আয়েশা, অজি উল্লা, আবু সুফিয়ান ও বোবা জাবেরকে কোম্পানীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পুলিশ সদস্যরাও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গ্রেপ্তারকৃতদের স্বজন মো. বাবুল দাবি করেন যে, পুলিশ বাকবিতন্ডার একপর্যায়ে আমার শার্টের কলার ধরে। পরে বাড়ির নারীদের মারধর করা হয়। এর ফলস্বরূপ নারীরা পুলিশকে লক্ষ্য করে সড়কে থাকা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এতে দুজন পুলিশের হাতে হালকা আঘাত লেগেছে।

পুলিশের ভাষ্য হচ্ছে, মাদরাসার নির্মাণাধীন ভবনের জায়গাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিবাদী পক্ষ জায়গাটিতে মৌরসী স্বত্ব দাবি করে নোয়াখালীর দায়রা জজ আদালতে মামলা করেছে। অপরদিকে, অভিযোগকারী পক্ষ জায়গাটিকে ক্রয়সূত্রে মালিক হিসেবে দাবি করছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ জানিয়েছেন, তদন্তে যেতে গিয়ে তিনি ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের ব্যাপারে প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার পর দারুল ইহছান মাদরাসার চেয়ারম্যান মো. নূরুল আবছার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিচ কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির প্রশিক্ষণ কোর্স শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


পিচ কিউরেটরদের দক্ষতা বাড়াতে বিসিবির প্রশিক্ষণ কোর্স শুরু

 

প্রথমবারের মতো হেমিংয়ের তত্ত্বাবধানে কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করেছে বিসিবি। কিউরেটর হতে আগ্রহীদের জন্য এই কোর্স প্রথমবারের মতো আয়োজন করা হলো। ক্রিকেট মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিসিবির গ্রাউন্ডস কমিটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট), চট্টগ্রামে দুই ধাপের প্রশিক্ষণ পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুই দিনের কোর্স পরিচালনা করছেন আইসিসি স্বীকৃত কিউরেটর ও মৃত্তিকা বিশেষজ্ঞ হেমিং।

অস্ট্রেলিয়ান এই কিউরেটরের সঙ্গে সহ-প্রশিক্ষক হিসেবে আছেন বিসিবির অভিজ্ঞ কিউরেটর জাহিদ রেজা বাবু, যিনি এই মাঠের দায়িত্বে রয়েছেন। চট্টগ্রাম পর্বের কোর্সে অংশ নিচ্ছেন কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়ামের মাঠকর্মীরা।

কোর্সের প্রথম দিনের প্রথম ভাগে ছিল তাত্ত্বিক শিক্ষা, যেখানে মাঠ ও পিচের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তারা শিখছেন মাটি কিভাবে কাজ করে, পিচ কিভাবে তৈরি করতে হয় ইত্যাদি বিষয়।

দিনের দ্বিতীয়ভাগে তাদেরকে এই বিষয়গুলো মাঠে ব্যাবহারিকভাবে প্রদর্শন করা হয়। যন্ত্রপাতির যথাযথ ব্যবহারও হাতে-কলমে তাদেরকে দেখানো হয়। দ্বিতীয় দিনেও এ ধরনের নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং যারা পরীক্ষায় পাস করবেন, কেবল তারাই সনদ পাবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের ঢাকা পর্ব আগামী ২৩ ও ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওই পর্বে অংশ নেবেন মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা। দুই দফায় মোট ৭০ জন মাঠকর্মীর এই প্রশিক্ষণে অংশ গ্রহণের কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


‘শর্তহীনভাবে’ হরমুজ প্রণালি খুলে আলোচনায় বসতে ইরানকে জার্মানির আহ্বান

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল ইরানকে আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালিটি খুলে দেওয়ার জন্যও আহ্বান করেছেন।

গত সোমবার, ১০ আগস্ট, জার্মান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে একটি টেলিফোনালাপকালে আলোচনা করেন। ওই ফোনালাপে, হরমুজ প্রণালির পরিস্থিতি এবং চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংঘাতের অবসান ঘটাতে ইরানকে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা করতে বলছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাগচির সঙ্গে ফোনালাপে আমি ইরানকে আঞ্চলিক প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছি, যাতে চলমান সংঘাতের অবসান ঘটানো যায়।’

হরমুজ প্রণালির বিষয়ের গুরুত্বপূর্ণ দিকটিও ফোনালাপে উঠে আসে। ভাদেফুল বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ অবিলম্বে এবং কোনো শর্ত ছাড়াই খুলে দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালি কোনো শর্ত ছাড়াই খুলে দিতে হবে এবং সবার জন্য অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।’

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায় এবং প্রণালিটির নৌ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানে এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে। তেহরান আগেই জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্দিষ্ট কিছু নিশ্চয়তা প্রয়োজন। অন্যদিকে, ওয়াশিংটন প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে। এই পরিস্থিতিতে, জার্মানি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


তরুণ উদ্যোক্তাদের জন্য ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

দেশের তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিলের আওতায় তরুণ উদ্যোক্তাদের কম সুদে ঋণ দেওয়ার এবং ঋণ পরিশোধের পারফরম্যান্সের ভিত্তিতে অনুদান দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা ঋণ এবং ৫০০ কোটি টাকা অনুদানের মাধ্যমে অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর সঙ্গে বৈঠক করে নতুন উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকে এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের জানিয়েছেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ নিয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী, তবে প্রয়োজনীয় মূলধন নেই, তাদের এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।’ তিনি আরো জানান, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার কথা ভাবা হচ্ছে। এ কারণে প্রচলিত ব্যাংক ঋণের ১১ থেকে ১৫ শতাংশ কিংবা এনজিও ঋণের তুলনায় উদ্যোক্তাদের জন্য অর্থের খরচ অনেক কম হবে। মাসরুর আরেফিন বলেন, ‘শুধু ঋণ দেওয়াই নয়, উদ্যোক্তাদের ব্যবসা টিকিয়ে রাখতে অনুদানের ব্যবস্থাও থাকবে। ঋণের কিস্তি সময়মতো পরিশোধ ও ব্যবসার পারফরম্যান্স বিবেচনায় ব্যাংকগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ, কোনো উদ্যোক্তা যদি ১০ লাখ টাকা ঋণ পায়, তবে যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে আরও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।’ তিনি এনেছে যে, দেশের ৫০০টির বেশি উপজেলায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে সম্ভাব্য উদ্যোক্তা চিহ্নিত ও যাচাই করবে। উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, দক্ষতা ও প্রকৃত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। এ উদ্যোগের আওতায় শুধু নির্দিষ্ট ব্যবসা নয়, উৎপাদন ও বাণিজ্য—দুই ধরনের উদ্যোগ আসতে পারে। এর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অন্তর্ভুক্ত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%